মডেল অভিনেত্রী মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের মতামত, ব্যক্তিগত অনুভূতি ও নানা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় আসেন মেঘনা আলম।
সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়েও সরব থাকতে দেখা যায় তাকে। এবার তিনি ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে নিজের ব্যক্তিগত কিছু উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি।
তাতে কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে মন্তব্য নয়, বরং নিজের ভেতরের হতাশা, অসহায়ত্ব ও মানসিক টানাপোড়েনের কথা তুলে ধরেছেন মেঘনা। এক আবেগঘন স্ট্যাটাসে নিজেকে এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ হিসেবে উল্লেখ করেন মেঘনা।
যার অর্থ দাঁড়ায়, ‘আল্লাহ, আমি এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ। আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করুন। সম্ভবত এই পৃথিবী বদলে দেওয়ার জন্য আমার জন্ম হয়নি। কারণ, যতই চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত আমি সব সময় ব্যর্থ হই।
মেঘনার এই কথাগুলোতে ফুটে উঠেছে এক ধরনের হতাশা ও নিজের সীমাবদ্ধতা নিয়ে আক্ষেপ। পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন কিংবা নিজের অবস্থান থেকে কিছু করার চেষ্টা থাকলেও বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে শক্তি ও সাহায্য চেয়েছেন।






