বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৬ বছরের শিশু শারিনের মৃত্যু হয়েছে।

দগ্ধ হওয়ার চার দিন পর মঙ্গলবার ভোররাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ওই দিন বিকালে শিশুর লাশ এলাকায় পৌঁছলে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

মৃত শারিন বাগাতিপাড়া পৌরসভার উত্তর মুরাদপুর মহল্লার সাবেক ওয়ার্ড কমিশনার মহসিন আলীর ছেলে। সে বাগাতিপাড়া কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের প্লে গ্রুপের ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কিছু খেলনা নিয়ে খেলছিল শিশু শারিন। এ সময় হঠাৎ গ্যাস লাইটারটি বিস্ফোরিত হয়ে তার পরনের গেঞ্জিতে আগুন ধরে যায়। এতে তার শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ ঝলসে যায়। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, শিশুটির শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ