শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট, কিন্তু কেন?

জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট, কিন্তু কেন?...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৩:৫০ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৩:৫০ পিএম
জামাইকে দেখে কেঁদে ফেললেন মহেশ ভাট, কিন্তু কেন?

বড়পর্দায় বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমা মুক্তির পর থেকেই ভীষণ প্রশংসিত হচ্ছে। ‘রাম’ চরিত্রে অভিনেতাকে দেখে মুগ্ধ সিনেমাপ্রেমী দর্শকরাও। তবে এ সিনেমাটি দেখে কেঁদেই ফেলেন রণবীর কাপুরের শ্বশুরমশাই বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট।

সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, ‘বিরতির ঠিক আগে রামকে ১৪ বছরের জন্য নির্বাসনে পাঠানো হলো। আমার গলাটা যেন বন্ধ হয়ে আসছিল। আমি না কাঁদার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। কিন্তু আলো জ্বলে উঠলে আমি চোখের পানি লুকানোর চেষ্টা করলাম। কিন্তু পারলাম না।' তিনি বলেন, 'বেশি কিছু বলতেও পারলাম না। অসাধারণ অভিজ্ঞতা মানুষকে নির্বাক করে দেয়।'

মহেশ ভাট এ সিনেমাটির রাম ও রাবণের সংবেদনশীল চিত্রায়ণের জন্য পরিচালক নীতেশ তিওয়ারিরও প্রশংসা করেছেন।। তিনি রাবণ চরিত্রে যশের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। রাম চরিত্রে রণবীরের অভিনয় অভিনেতার এমন একটি দিক তুলে ধরেছে, যা তার আগের ছবিগুলোতে অন্বেষণ করা হয়নি।

তিনি বলেন, ‘রাবণ চরিত্রে যশ আমাকে মুগ্ধ করেছে। নীতেশ তিওয়ারি সেসব শক্তিকে সংযত করেছেন; এটি খুব সহজেই বাড়াবাড়ি হয়ে যেতে পারত। আমি তখনো এর মোহে আচ্ছন্ন ছিলাম— যখন রণবীর প্রবেশ করে এবং তার আগমনের সঙ্গে সঙ্গেই সিনেমাটি আমার কাছে ততটা আকর্ষণীয় হয়ে ওঠেনি। তারপর সে ক্যামেরার দিকে হেঁটে এসে হাত জোড় করল। আমি দেখলাম সে তার ভেতরের এমন কিছুকে স্পর্শ করছে, যা তার অন্য কোনো সিনেমায় তাকে করতে বলা হয়নি।

তিনি বলেন, আমার মনে হলো সে তার ভেতরের ঈশ্বরকে স্পর্শ করেছে। যখন পরিবারটি রামকে ঘিরে জড়ো হলো, মহাকাব্যটি পূর্ণতা পেল। অরুণ গোভিলের অভিনয় হৃদয়বিদারকভাবে পরিপূর্ণ ছিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিনেত্রী আলিয়া ভাট 'রামায়ণ' সিনেমার সেট থেকে তাদের মেয়ে রাহার ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শেয়ার করে রণবীরের জন্য একটি আবেগঘন বার্তা লিখেছেন।

টির প্রতি রণবীরের নিষ্ঠার প্রশংসা করে আলিয়া ভাট লিখেছেন, ‘তুমি এই ছবিটির জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছ এবং তারপরও তার জন্য তোমার কাছে সবকিছু অবশিষ্ট ছিল। রণবীর, তোমার জন্য এবং সিনেমার এই অবিশ্বাস্য অভিজ্ঞতায় যারা তাদের হৃদয় ও আত্মা ঢেলে দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমি অত্যন্ত গর্বিত। কিছু গল্প আমাদের সবার চেয়েও বড় হয় এবং রামায়ণ তাদের মধ্যে একটি।

উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' সিনেমা হলো ভারতীয় মহাকাব্যের একটি দুই পর্বের চলচ্চিত্র রূপান্তর। এ সিনেমায় ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। এ তারকাখচিত দলে আরও রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুনাল কাপুর ও কাজল আগরওয়াল। দ্বিতীয় পর্বে ভগবান হনুমানের ভূমিকায় অভিনয় করবেন সানি দেওল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ