শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিক এখন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিমের ২১৯ রানের ৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছেন তিনি।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৩:৫১ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৩:৫১ পিএম
তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

ডাবল সেঞ্চুরির মাইলফলকটা ছুঁয়েই তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমদের কাতারে এসে দাঁড়িয়েছিলেন তাওহিদ হৃদয়। এই তিনজনের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের স্বাদ নিয়েছিলেন তিনি। এবার তাদের সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন তাওহিদ। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট ইনিংস এখন তার দখলে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা এতদিন ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলেছিলেন ২১৯ রানের ইনিংস। সেই রেকর্ডটা প্রায় ৮ বছর টিকে ছিল। তা আজ ভেঙে গেল হৃদয়ের হাতে।

হৃদয় আজ ভেঙে দিয়েছেন একগাদা রেকর্ড। প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর এই রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা।

তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ। এবার হৃদয় বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটিও নিজের দখলে নিয়ে নিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ