সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: গিয়াস কাদের চৌধুরী

জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: গিয়াস কাদের চৌধুরী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৮:৪৬ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৮:৪৬ পিএম
জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: গিয়াস কাদের চৌধুরী

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

রোববার (৮ নভেম্বর) সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। সমবায়ী অধ্যাপক মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা এম এ হালিম, আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমেদ, বিএনপি নেতা মঞ্জুল হক, সমবায়ী আবদুর রহিম, ইব্রাহিম হোসেন কোম্পানি ও ছোটন বড়ুয়া।

অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ