মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৯:০৪ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ৯:০৪ পিএম
ইয়াবা বিক্রির অভিযোগে তরুণ দলের সাধারণ সম্পাদক আটক

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. শিহাবুদ্দীন বাদী হয়ে মামলা দায়েরের জন্য এজাহার করেন।

রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল শেখ (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাবুল গোয়ালন্দ পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার কুমড়াকান্দি এলাকার বাদল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকায় রাজ্জাক শেখের মুদি দোকানের কাছে বিক্রির উদ্দেশ্যে ৭৬ পিস ইয়াবা নিয়ে অবস্থান করছিলেন বাবুল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ও বয়স্ক ব্যক্তি তাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই শিহাব উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে বাবুলকে আটক এবং তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার ওজন ৭ দশমিক ৬ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৮০০ টাকা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুর ইসলাম জানান, আটকের সময় ধস্তাধস্তিতে বাবুল শেখ সামান্য আহত হন। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ