সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৮:৪৮ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৮:৪৮ পিএম
২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

বুন্দেসলিগায় মেইনিজের বিপক্ষে ম্যাচে ডান পায়ের টেন্ডন আংশিক ছিঁড়ে গেছে বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের।

চলতি বছর আর মাঠে নামা হচ্ছে না বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। ডান পায়ের টেন্ডনে আংশিক ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জার্মান এই তারকা।

শনিবার বুন্দেসলিগায় মেইনিজের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর নয়্যারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, সুস্থ হতে তার প্রায় দুই মাস সময় লাগতে পারে। ফলে ২০২৬ সালে আর মাঠে ফেরার সম্ভাবনা নেই ৪০ বছর বয়সি এই গোলরক্ষকের।

নয়্যারের এই চোট ভিনসেন্ট কোম্পানির দলের জন্য বড় ধাক্কা। দলের গুরুত্বপূর্ণ এই অধিনায়ককে ছাড়া আগামী ম্যাচগুলোতে গোলপোস্ট সামলানোর বিকল্প পরিকল্পনা করতে হবে বায়ার্নকে।

তবে কবে নাগাদ নয়্যার আবার মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি জার্মান জায়ান্টরা। তার অনুপস্থিতিতে আসন্ন ম্যাচগুলোতে গোলরক্ষক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেটিও এখন দেখার বিষয়।

এদিকে, নয়্যারের দ্রুত সুস্থতা কামনা করেছে বায়ার্ন মিউনিখ। চোট কাটিয়ে মাঠে ফেরার লক্ষ্যে ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ