রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৭:৪১ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৭:৪১ পিএম
তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও আজ দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল পাকিস্তান। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারত জিতলে কিংবা ড্র করলেই শেষ চারে জায়গা পাবে পাকিস্তান।

রোববার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পাকিস্তান। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকাইল অরুণ আবদুল্লাহ।

দুই মিনিট পর জুনায়েদ আহমেদ শাহর পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা করে মালদ্বীপ। তবে পাকিস্তানের রক্ষণ ও গোলরক্ষক ইউসুফ আহমেদ ভাটকে পরাস্ত করতে পারেনি তারা।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত প্রথমার্ধে করা তিন গোলের পুঁজি নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ