মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
৩ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩

হবিগঞ্জের মাধবপুরে ৩ হাজার ৯০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে গেছেন আরও একজন।

পুলিশ জানায়, গত ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— যশোরের মুজাহিদ (২৪), জোবায়ের (১৮) ও সিলেটের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, আসামিরা অবৈধভাবে ভারতীয় জিরা সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ