বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত

মাদারীপুরের কালকিনিতে রান্নার জন্য বস্তা থেকে শুকনা পাতা বের করতে গিয়ে ককটেল বিস্ফোরণে রাশিদা বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে এলাকায় হামলা ও অগ্নিসংযোগের সময় অবিস্ফোরিত একটি ককটেল রাশিদা বেগমের রান্নাঘরে সবার অজান্তে পড়ে ছিল। রোববার সকালে রাশিদা বেগম বস্তা থেকে পাতা বের করার সময় সেটি হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী রাশিদা বেগমের এক স্বজন জানান, রান্নাঘরের পাতার মধ্যে দুর্বৃত্তদের লুকিয়ে রাখা ককটেল বিস্ফোরণ হয়ে রাশিদা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ