খুলনায় একটি ছাত্রাবাসে প্রেমিকার ছুরিকাঘাতে এক তরুণ আহত হয়েছেন। আজ সোমবার নগরীর আলমনগর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত তরুণের নাম অনিক হাসান। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার প্রেমিকা ববি আক্তার একই প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।
পুলিশ জানায়, অনিককে এক সিনিয়র ছাত্রীর সঙ্গে দেখেছিলেন ববি। এতে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি অনিককে ছুরিকাঘাত করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ জানান, হামলাকারী ও আহত শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। ববির বাসা নগরের সোনাডাঙ্গা এলাকায়।
তিনি বলেন, ‘অনিক কোনো অভিযোগ করতে রাজি না হওয়ায় আমরা ববিকে ছেড়ে দিয়েছি।






