মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলাতে হবে : নাগরিক সমাজ

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলাতে হবে : নাগরিক সমাজ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪২ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪২ পিএম
জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলাতে হবে : নাগরিক সমাজ

দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসার আওতায় দক্ষ কর্মী পাঠানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও কোরিয়া বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (কেবিটিআই)।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় বোয়েসেলের কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেবিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল লি।

বোয়েসেল জানায়, সাক্ষাতে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী পাঠানো এবং ই-৭ ভিসার আওতায় দক্ষ কর্মী নিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন তারা।

বোয়েসেল কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কর্মসংস্থান ও উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ