বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. ফারুক হোসেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নিহতের লাশ নিয়ে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করেন স্বজন ও এলাকাবাসী। উপজেলার কাঁচপুরের ললাটি এলাকায় তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নিহতের মা ওয়েদা বেগম, ভাই সুলতান মিয়া, মেয়ে সিনহা আক্তার, ভাবি শাহানাজ বেগম প্রমুখ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকালে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তার বাড়ি থেকে ডেকে স্থানীয় ললাটি এলাকায় জনতা বাজারে নিয়ে যায়। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাকে আটকে রাখে। পরে তাকে বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। একপর্যায়ে তাকে উদ্ধারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টানা ১০ দিন পর গত শনিবার রাতে তিনি মারা যান।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার রাতে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল সোমবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের ললাটি এলাকায় নিহতের লাশ নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ফারুককে চোর আখ্যা দিয়ে অমিত হাসান ও তার মামা আমিনুল ভেন্ডার শত শত মানুষের সামনে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। একপর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সোনারগাঁ থানার মহম্মদ আব্দুল বারিক বলেন, এর আগে হামলার ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে এরই মধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। হামলার ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, লাশ নিয়ে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঠিক বিচারের আশ্বাস দিয়েছে। পরে নিহতের স্বজনরা আশ্বাস পেয়ে লাশ নিয়ে দাফন সম্পন্ন করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ