শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ে সংবাদ প্রকাশের ৪ ঘণ্টার মধ্যেই আটক আসামি

ে সংবাদ প্রকাশের ৪ ঘণ্টার মধ্যেই আটক আসামি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৯:৩৪ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৯:৩৪ পিএম
ে সংবাদ প্রকাশের ৪ ঘণ্টার মধ্যেই আটক আসামি

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার মনিরুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের আন্দোলন ও সরকারবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন।

জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানা এলাকা থেকে সাতজন, চন্দ্রগঞ্জ থেকে চারজন এবং রায়পুর থেকে দুজন রয়েছেন। বাকি চারজনকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা পুলিশ জানায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ