Home Blog Page 10

গৌরনদী মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মোঃ তারিক হাসান রাসেল

স্টাফ রিপোর্টারঃ

বরিশালের গৌরনদী মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ তারিক হাসান রাসেল। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি মোঃ তারিক হাসান রাসেল বলেন, “গৌরনদী একটি শান্তিপ্রিয় ও সম্ভাবনাময় এলাকা। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, নারী ও শিশুসহ সকল নাগরিকের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।” তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এসময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। নতুন ওসির যোগদানে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

গৌরনদী বাসীর প্রত্যাশা—নতুন ওসির নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

গৌরনদীতে বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল):

আসন্ন খ্রিষ্টিয় বড়দিন উৎসবকে সামনে রেখে গৌরনদীতে স্থানীয় চার্চ অফ বাংলাদেশ, ক্যাথলিক চার্চ ও ব্যাপ্টিস্ট চার্চের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বড়দিনকে ঘিরে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সেবামূলক কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন চার্চের প্রধানরা বড়দিন উদযাপনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও অংশীদারিত্বের প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গৌরনদী শাখার সাধারণ সম্পাদক জনাব সজল সরকার। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি আমাদের সমাজের শক্তি। বড়দিনে সকলের অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় উৎসব আরও আনন্দমুখর হবে।”

মতবিনিময় সভায় চার্চ প্রতিনিধিরা বড়দিনের দিনসূচি, প্রার্থনা আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

আগামী বড়দিন উৎসব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যমণ্ডিতভাবে পালনে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর

 

সৈকত নাসিম, বার্তা সম্পাদকঃ

পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর লুকানো নিদর্শন, খনিজ, ধাতু, প্রাকৃতিক সম্পদ এবং ভূ-স্তরের রহস্য নিয়ে চিন্তা-গবেষণার নির্দেশ দিয়েছেন। সেই আল্লাহ প্রদত্ত আহŸান থেকেই গবেষক আহছান উল্লাহ নিজস্ব প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন “গাজন পদ্ধতি” বা বিকল্প বায়োলিচিং পদ্ধতি-তিনটি পরিবেশ সম্মত ব্যকটেরিয়ার সমন্বয়ে উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের পরিত্যাক্ত পাথর থেকে সোনা, রূপা ও তামা আহরণ সম্ভব। বহুবার সাফল্য প্রমাণ হওয়া সত্তে¡ও আর্থিক সংকটে এই বৈপ্লবিক গবেষণা আজ থমকে দাঁড়িয়ে আছে।

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে জন্ম নেয়া বহুমুখি প্রতিভার অধিকারি আহছান উল্লাহ সাংবাদিকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ভেষজ, ভেষজকৃষি, জলবায়ু ও জীববৈচিত্র নিয়ে কাজ করছেন। জীবনের প্রায় সব সময়টুকু ব্যয় করেছেন এ কাজে। তারকাছে পবিত্র কোরআনের-যে তিনটি আয়াত গবেষণার প্রেরণা হয়ে ওঠে।

১. পৃথিবীর ভেতর লুকানো রিজিক নিয়ে চিন্তার নির্দেশ, “তিনি-ই পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু আছে-সবকিছুই সৃষ্টি করেছেন।” -সুরা আল-বাকারা (২:২৯)

২. আল্লাহর নিদর্শনসমূহ নিয়ে গবেষণার আহŸান, “বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, তিনি কীভাবে সৃষ্টি করেছেন।” -সুরা আল-আনকাবুত (২৯:২০)

৩. পাহাড়ে ও পাথরে লুকানো সম্পদের ইঙ্গিত, “আর পাহাড়সমূহ তিনি দৃঢ়ভাবে স্থির করেছেন। আর তাতে রেখেছেন অগণিত বরকত ও রিজিক।”
-সুরা ফুচ্ছিলাতঃ (৪১:১০)

এই তিন আয়াতকে সামনে রেখে আহছান উল্লাহ বিশ্বাস করেন-পরিত্যক্ত পাথর আল্লাহর সৃষ্টি। এর ভেতরেও রয়েছে বরকত, রিজিক ও নিদর্শন। শুধু সঠিক পদ্ধতিতে এগুলোকে উদ্ঘাটন করতে হয়।

গাজন পদ্ধতি-বিশ্বাস ও বিজ্ঞান মিলিয়ে এক অনন্য উদ্ভাবন, কোরআনের নির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বহু বছর পরীক্ষায়-নিরীক্ষায় তৈরি করেন অত্যন্ত স্বল্প ব্যয়ী, পরিবেশবান্ধব ও স্বনির্ভর গাজন পদ্ধতি, যার বিশেষত্ব হলো- কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই পাথর থেকে সোনা, রূপা ও তামাসহ মুল্যবান ধাতু আহরন করা সম্ভব। যা দেশের গ্রামাঞ্চলেও সহজে প্রয়োগযোগ্য একটি প্রযুক্তি।

বাংলাদেশের নদী-বালু-পাথরে পরিত্যাক্তভাবে ছড়িয়ে থাকা মূল্যবান ধাতুর ক্ষুদ্র কণা এ প্রযুক্তির মাধ্যমে সহজ এবং পরিবেশবান্দবভাবে সংগ্রহযোগ্য হওয়ায় এটি হতে পারে দেশীয় এ শিল্পের বিপ্লব।

বাংলার অর্থনীতিতে সম্ভাবনাময় এ উদ্যোগ যদি সরকার বা বে-সরকারি গবেষণা প্রতিষ্ঠান এ প্রযুক্তির ওপর নজর দেন তাহলে দেশে উৎপাদিত সোনা, রূপা ও তামার পরিমাণ বৃদ্ধি পাবে গ্রামীণ পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে স্বনির্ভর খনিজ আহরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এভাবে কোরআনের নির্দেশনা-বিজ্ঞানের বাস্তব প্রয়োগ-এবং বাংলার সম্ভাবনা এক সুতোয় গাঁথা হয়ে উঠতে পারে।

অসাধারণ এই উদ্ভাবন, আহছান উল্লাহ তার ব্যক্তিগত সামর্থ্যে কয়েক বছর ধরে পাথর সংগ্রহ, পরীক্ষামূলক প্রক্রিয়া চালানো, রসায়নিক বিশ্লেষণ, ধাতু উত্তোলন পরীক্ষা, প্রক্রিয়া উন্নয়ন সবকিছু একা করেছেন। কিন্তু- একজন সাধারণ মানুষের পক্ষে এত বড় বৈপ্লবিক উদ্ভাবনকে পরবর্তী ধাপে নেওয়া সম্ভব নয়। ল্যাব, যন্ত্রপাতি, মাঠ পর্যায়ের প্রয়োগ-সবকিছুতেই প্রয়োজন পৃষ্ঠপোষকতা ও রাষ্ট্রীয় সহযোগিতা।

দেশের অনাবিষ্কৃত সম্পদ, কোরআনের আধ্যাত্মিক নির্দেশনা আর একজন সাধারণ মানুষের অমানুষিক পরিশ্রমের গল্প-এই তিনের সমন্বয়ে জন্ম নিয়েছে গাজন পদ্ধতি। এটি শুধু একটি উদ্ভাবন নয় বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ।

এ রকম প্রায় শতাধীক বৈজ্ঞানিক প্রযুক্তি, তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে গবেষনা করেছেন এবং সব বিষয় নিয়ে একটি অসধারন গ্রন্থ রচনা করেছেন দি কোরান বিয়ন্ড টাইম, অর্থ্য “সময়ের সীমানার পরের কোরআন” “কাল-অতীত চিরসত্য কোরআন”। অর্থনৈতিক সমস্যায় সময়উপযোগি এ গ্রন্থখানা তিনি প্রকাশ করতে পারেননি তবে প্রাপন চেষ্টা চালাচ্ছেন।

আহছান উল্লাহর এখন প্রয়োজন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সহায়তা, যেন এই উদ্ভাবন বাংলার প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়। কারণ এ গবেষণা কোনো ব্যক্তির নয়-এটি বাংলাদেশের ভবিষ্যতের সম্পদ। সন্ধান-আহছান উল্লাহর।

বিশেষজ্ঞ আলেম মোফাচ্ছেরে কোরান এবং গৌরনদী বন্দর জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাকিম বলেন, কোরআনের আলো থেকে জাতীয় স্বার্থে কোরআনের আয়াত ভিত্তিক গবেষণা শুধু আধ্যাত্মিক নয়-বৈজ্ঞানিকও। প্রাকৃতিক সম্পদ উদ্ঘাটনে কোরআন মানুষের বুদ্ধি, পর্যবেক্ষণ ও গবেষণাকে উৎসাহিত করেছে। আহছান উল্লাহর গবেষণা সেই শিক্ষারই আধুনিক প্রমাণ। তার গবেষণা একদিন পুরো জাতিকে দেখাতে পারে- কোরআন শুধু আখলাক, শিক্ষা ও ইবাদতের বই নয় এটি বিজ্ঞান, জ্ঞান, গবেষণা ও আবিষ্কারের উৎস।

কৃষি বিজ্ঞানী ও জাতিসংঘের জলবায়ুবিষয়ক ফ্রেম ওয়ার্কের (ইউএনএফসিসিসি) কৃষক প্রতিনিধি মো. জাকির হোসেন বলেন, গবেষণাটি সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হলেও, সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প–খাতের সহযোগিতা পেলে এটি জাতীয় পর্যায়ে একটি রূপান্তরমূলক প্রযুক্তি হিসেবে দাঁড়াবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা- বলেন, বিষয়টি আমি শুনেছি খুব শীগ্রই সরেজমিনে দেখতে যাবো।

আহছান উল্লাহ বলেন-আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল-কোরআন মানবজাতির জন্য একটি চিরন্তন জ্ঞানের উৎস। আমার গবেষণায় গাজন পদ্ধতি বা বায়োলিচিং প্রযুক্তির যে উন্নত সংস্করণ তৈরি হয়েছে, তা মূলত পবিত্র কোরআনের বিভিন্ন বরকতময় আয়াত থেকে। কোরআন আমার কাছে কোনো প্রযুক্তিগত নির্দেশিকা নয় বরং তা গবেষণার দিকনির্দেশনা, কৌতূহল, নৈতিকতা এবং সৃষ্টির রহস্য অন্বেষণের শক্তি। এ প্রযুক্তি প্রমান করে বিজ্ঞানের আধুনিক সম্ভাবনা এবং কোরআনের প্রজ্ঞা সাংঘর্ষিক নয় বরং পরস্পরের পরিপূরক।

তিনি আরো বলেন, আমার লক্ষ্য দেশের পরিত্যক্ত পাথর, নদীর বালি, পলিমাটি ও নিম্নমানের আকরিক থেকে মূল্যবান ধাতু আহরণের একটি পরিবেশবান্ধব, স্বল্পব্যয়ী ও আধুনিক সমাধান তৈরি করা।

প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলা প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আজ এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালেই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ ও সমাজের মূলধারায় যুক্ত করতে সরকারি-বেসরকারি সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁদের সক্ষমতা বিকাশ ও জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করে যাবে।

সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া প্রতিবন্ধী সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরিবার পরিকল্পনা কার্যালয়ে ২য় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

গৌরনদী  বরিশাল প্রতিনিধিঃ  ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” প্রতিপাদ্য সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গৌরনদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধির বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে সেবা কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝুমকা নন্দী,FWV সভাপতি বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি গৌরনদী উপজেলা  ও দাবি আদায় ঐক্য পরিষদ।

গৌরনদী উপজেলা শাখা সুমন চন্দ্র দাস, প্রতিনিধি ওয়াশিম জমাদ্দার FPI, সরকার,FwA, —(FPI), ফাতেমাতুজ জোহুরা (FWV), নিভা রানী মণ্ডল (FWV), হেলেনা সরকার (FWA), রীতা রানী অধিকারী (FWA), আয়শা আক্তার সাধারণ সম্পাদক, দাবি আদায় ঐক্য পরিষদ, গৌরনদী), মারজান আক্তার লুনা (কোষাধ্যক্ষ, দাবি আদায় ঐক্য পরিষদ, গৌরনদী) প্রমুখ।

কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য- ইঞ্জিনিয়ার আঃ সোবহানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি মোনাজাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য এক বর্ণাঢ্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ মাগরিব আগৈলঝাড়া উপজেলায় বিএনপি কেন্দীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার নিজ বাড়ি সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের জনগণ, দলীয় নেতা-কর্মীসহ বিএনপি পরিবার উপস্থিত হয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মায়ের মতো আশ্রয়স্থল। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ জীবন কামনা করি।”

এ সময় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়া মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সফলতা কামনাও করা হয়।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য গৌরনদীতে এক বর্ণাঢ্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল সম্পন্ন হয়। রাজনৈতিক অঙ্গনে এটি ছিল সাম্প্রতিক সময়ে গৌরনদীতে অন্যতম বৃহৎ দোয়া আয়োজন, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মরণ সঙ্কটে লড়ছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছি। নেত্রীর সুস্থতা আমাদের রাজনৈতিক পরিবারে নতুন আলো এনে দেবে।

দোয়া পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন খান। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তার দোয়ায় উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় দেশজুড়ে লাখো মানুষের আহাজারি ও প্রার্থনা চলছে। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবনেতা ও গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ চুন্নু সিকদার, গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বুলবুল সরদার, বেলাল, এনামুল হক, মিলন সরদার, মোঃ জাহাঙ্গীর তালুকদার, মোঃ শাহেব আলী, মোঃ নূরউদ্দিন বুদ্ধি, হাফিজুরসহ স্থানীয় যুবদল-ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর হলেও এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় একত্রিত হয়ে মানবিক ও রাজনৈতিক ঐক্যের দৃঢ় বার্তা দেন।
ফরাদসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়ার সুস্থতা আমাদের সবার আকাঙ্ক্ষা। তিনি সুস্থ হলে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ফিরে আসবে।

আয়োজকরা জানান, প্রয়োজনে গৌরনদীতে নেত্রীর সুস্থতা কামনায় আরও বড় পরিসরে প্রার্থনার আয়োজন করা হবে। নিজেদের রাজনৈতিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ব থেকেই এমন আয়োজন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

পরিবার পরিকল্পনা কর্মচারিদের কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত

গৌরনদী  বরিশাল প্রতিনিধিঃ  ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” প্রতিপাদ্য সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গৌরনদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধির বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে সেবা কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন—মোঃ মঞ্জুরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ও দাবি আদায় ঐক্য পরিষদ, বরিশাল জেলা শাখামোঃ শামীম হাওলাদার, সভাপতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ও অধিকার আদায় সমন্বয় পরিষদ, গৌরনদী উপজেলা শাখাসুমন চন্দ্র দাস, প্রতিনিধি, পরিবার পরিকল্পনা অধিকার আদায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদএ ছাড়াও অংশ নেন—মোঃ ওয়াসিম জমাদার (FPI), ফাতেমাতুজ জোহুরা (FWV), নিভা রানী মণ্ডল (FWV), হেলেনা সরকার (FWA), রীতা রানী অধিকারী (FWA), আয়শা আক্তার (সাধারণ সম্পাদক, দাবি আদায় ঐক্য পরিষদ, গৌরনদী), মারজান আক্তার লুনা (কোষাধ্যক্ষ, দাবি আদায় ঐক্য পরিষদ, গৌরনদী) প্রমুখ।

গৌরনদীর বরেণ্য সাংবাদিক ফকীর আব্দুর রাজ্জাকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক সমাজের উজ্জ্বল নক্ষত্র ও মানবিকতার প্রতীক ফকীর আব্দুর রাজ্জাকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২ ডিসেম্বর। ২০০৬ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ ১৯ বছর পরও তার কর্ম-চেতনা, সততা, নীতি-আদর্শ ও সমাজসেবামূলক অবদান গৌরনদী-আগৈলঝাড়ায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দিনভর দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিল

মরহুমের স্মরণে তার উত্তর বিজয়পুরস্থ নিজ বাসভবন এবং আশোকাঠী গ্রামের বাড়িতে দিনভর কোরআনখানি, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন তাঁর আত্মীয়স্বজন, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অপরদিকে, একইদিন বিকেলে Gournadi.com-এর উদ্যোগে গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষও এতে উপস্থিত ছিলেন।

অত্যাচারিত-নিপীড়িত মানুষের আশ্রয়স্থল ছিলেন তিনি

ফকীর আব্দুর রাজ্জাক শুধু একজন সাংবাদিকই ছিলেন না; তিনি ছিলেন গৌরনদী-আগৈলঝাড়ার নিরীহ, অসহায় ও নিপীড়িত মানুষের আশ্বাস, আশ্রয় ও শক্তির উৎস।
স্থানীয়দের ভাষ্য—
“মানুষ তার কাছে সাহায্যের জন্য গেলে কখনো ফিরে যায়নি।”
রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত সংকটে তিনি নির্ভীকভাবে মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর সদাচারণ, বিনয় ও নিরহংকারী স্বভাব তাকে সর্বমহলে প্রিয় করে তুলেছিল।

মৃত্যুর দুই দশক পরও অম্লান তাঁর স্মৃতি

প্রায় দুই দশক অতিক্রান্ত হলেও সাংবাদিক সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পেশাজীবীরা আজও তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন—
“ফকীর আব্দুর রাজ্জাক ছিলেন এক উদার মনের মানুষ। গৌরনদীর সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদান ইতিহাস হয়ে থাকবে।”

পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা

মরহুমের পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

 

বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম এবং জেলার প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৬টি দল নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ বনাম হিজলা সরকারি ডিগ্রি কলেজ। খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে উৎসুক দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।

জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, টুর্নামেন্টটি জেলার ফুটবলের উন্নয়ন ও নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।