Home Blog Page 11

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’

ঢাকা, সোমবার (১ ডিসেম্বর):

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়—
বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর উন্নত চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি বর্তমানে রাষ্ট্রীয়ভাবেই বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বেগম জিয়ার রোগমুক্তি জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোমবার বাদ আছর থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনে দোয়া কর্মসূচি ঘিরে এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রথম দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ। দোয়া পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, উপজেলা যুবনেতা মোঃ জসিম শরীফ, গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোঃ রিয়াজ ভুইয়া এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ও

গৌরনদী উপজেলার গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন আল আমিন ইয়াতীমখানায় গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একই উদ্দেশ্যে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি এবং নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির শরীফ, বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, মোঃ ফরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজিত দোয়া অনুষ্ঠানে দেশের গণতন্ত্রকামী মানুষের আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের রাজনৈতিক অঙ্গনের বড় প্রত্যাশা। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

দুটি দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।

মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি শেখ মইনউদ্দিন বরিশাল

বরিশাল প্রতিনিধি।।

অদ্য সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বরিশাল পৌঁছেছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি জনাব শেখ মইনউদ্দিন। তার আগমনকে কেন্দ্র করে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে ছিল প্রশাসনের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা।

সার্কিট হাউজে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম। সৌজন্য সাক্ষাতে তারা দুইজন চলমান প্রশাসনিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এসময় বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অতিথিকে বরণ করতে সার্কিট হাউজ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ কোনও কর্মসূচি শেষে তিনি রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

 

বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষঃ

আজ ৩০ শে নভেম্বর ২০২৫ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর সরকারি মডেল প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম আজম সাবু এর সভাপতিত্ব,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল,বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করি এবং আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ যেন কবুল করেন।এবংআমাদের মা যেন দ্রুত সুস্থ হয়ে জান এই কামনা করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান মুজাফফর হোসেন টুকু,শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টন,শালিখা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ,জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন, জেলা যুবদলের সদস্য,শাহাদ আলী বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান,জাহাঙ্গীর আলম বাচ্চু,,মোহাম্মদপুর থানা কমিটির যুগ্ন আহবায়কও নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আখতারুজ্জামান,থানা কমিটির সাবেক যুগ্ন আহবায়ক, নজরুল ইসলাম,বিনোদপুর ইউপি সভাপতি রাকিব বিশ্বাস,প্রমুখ।

ব্লাড ক্যান্সার জয় করে, বিসিএস ক্যাডার হলেন,শালিখার প্রিয়াংকা রায়

বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষঃ জীবনের সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষকেও পরাজিত করে। যে বিজয় মুকুট অর্জন করা যায়, তারই এক উজ্জ্বল উদাহরণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী শিক্ষার্থী প্রিয়াংকা রায়। মৃত্যুঘাতী ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে। তিনি শুধু বেঁচে ফিরে আসেননি, ছুঁয়ে ফেলেছেন নিজের বহু লালিত স্বপ্ন। ৪৫তম বিসিএসে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই মানে না। শিক্ষাজীবনের শুরু থেকেই প্রিয়াংকা ছিলেন, অসাধারণ মেধার অধিকারী। বিশ্ববিদ্যালয়ের নিজের বিভাগে একাধিক সেমিস্টারে নিখুঁত সিজিপিএ অর্থাৎ ৪ এর মধ্যে ৪ অর্জন করে তিনি হয়ে উঠেছিলেন বিভাগের সেরা। স্বপ্ন ছিল নিজের সাফল্য দিয়ে বাবাকে পরিচিত করা, ‘প্রিয়াংকার বাবা’ হিসেবে।

কিন্তু সবকিছু বদলে যায় ২০১৯ সালের ৩ জুলাই। ‘একিউট লিউকেমিয়া’ নামের নির্মম তথা মরণব্যাধি ক্যান্সার তার জীবনকে থামিয়ে দিতে চেয়েছিল। ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে শুরু হয় কঠিন চিকিৎসার পথ। সাধারণ স্কুলশিক্ষক বাবার পক্ষে চিকিৎসার বিশাল ব্যয় বহন করা ছিল প্রায় অসম্ভব, তবুও বাবা হাল ছাড়েননি, আর সহপাঠীদের অকুণ্ঠ সহযোগিতা ছিল প্রিয়াংকার শক্তি হয়ে।
হাসপাতালের বিছানা থেকে যে মেয়ে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে, সেখান থেকেই সে শিখেছে—বেঁচে থাকা মানেই নতুন শুরু। চার মাসের তীব্র কষ্টকর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরার পর তাঁর সবচেয়ে বড় আক্ষেপ ছিল স্ট্যাডি গ্যাপের কারণে প্রাপ্য সম্মানগুলো না পাওয়া। এই আক্ষেপই তাকে আরও দৃঢ় করেছে।যেভাবেই হোক, তাকে সেরা হতেই হবে।
কোনো কোচিং ছাড়াই, শুধু নিজের প্রতিদিনের পরিশ্রম আর অবিচল বিশ্বাসের ওপর ভর করে তিনি শুরু করেন বিসিএসের প্রস্তুতি। প্রিলিমিনারি, লিখিত—সব ধাপ পেরিয়ে, চাকরি করতে করতেই তিনি অংশ নেন ভাইভায়। বিসিএসের প্রস্তুতির মধ্যেই তিনি আবার সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেওয়ার সুযোগ পান।
অবশেষে, সোনালী ব্যাংকে চাকুরীরত অবস্থায় গতকাল ৪৫তম বিসিএসের ফল যেদিন প্রকাশিত হলো, প্রিয়াংকা রায় নির্বাক হয়ে গেলেন। যে পরিবারের কাছে তাঁর সুস্থ হয়ে ওঠাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি, সেখানে ক্যাডার হওয়া যেন এক অতিরিক্ত অলৌকিক আনন্দ।
নিজের গল্প বলতে গিয়ে প্রিয়াংকা সংবাদ মাধ্যমে বলেন, “ক্যান্সার থেকে বেঁচে ফিরেই বিশ্বাস হয়েছিল, আমি পারব। জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, সেই সুযোগকে আমার জেতার গল্পে পরিণত করতেই হয়েছিল।

এক সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রিয়াংকা আজ শুধু একজন বিসিএস ক্যাডার নন, তিনি লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য জীবন্ত অনুপ্রেরণা।

গৈরিক অভিনন্দন এবং শুভকামনা প্রিয়াংকা রায়কে। মাগুরার শালিখা উপজেলা বুনাগাতি ইউনিয়নের বাউলিয়া গ্রামের এক অসাধারণ পরিবার থেকে উঠে আসা প্রিয়াঙ্কা আজ শুধু একজন বিসিএস ক্যাডার নন,তিনি লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য জীবন্ত অনুপ্রেরণা।

গৌরনদীতে জামায়াতের উঠান বৈঠকে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

গৌরনদী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) জামায়াত মনোনীত প্রার্থী দাড়িপাল্লার সমর্থনে গৌরনদীর শরিকল দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শরিকল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত গৌরনদী-আগৈলঝাড়ার দাড়িপাল্লা প্রতীকধারী প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গৌরনদী উপজেলার সাবেক সভাপতি মো. শাহ্-আলমসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “সৎ লোকের শাসন প্রতিষ্ঠা ও আল্লাহর আইন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এসময় উঠান বৈঠকে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির নির্বাচন সম্পন্

গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার রায় এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব এস এম গিয়াস উদ্দিন।

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক তপন কুমার রায় বলেন, “শিক্ষকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতেই আমরা কাজ করব। সকলের সহযোগিতা নিয়ে সমিতিকে আরও গতিশীল করতে চাই।”

সদস্য সচিব আলহাজ্ব এস এম গিয়াস উদ্দিন জানান, “শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবিদাওয়া আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে চাই।”

নবনির্বাচিত কমিটির প্রতি শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে। শিক্ষক নেতারা মনে করেন, এই কমিটির মাধ্যমে গৌরনদীর শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায়  আয়োজন করা হয় দোয়া ও মোনাজাত। আজ রবিবার জোহরবাদ উপজেলার গয়নাঘাটা ব্রীজ সংলগ্ন আল আমিন ইয়াতীমখানায় এ দোয়ার আয়োজন হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মোকছেদুর রহমান। তিনি বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা সবাই আজ হাত তুলেছি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি অতি দ্রুত যেন তিনি সুস্থ হয়ে জাতিকে আবার নেতৃত্ব দিতে পারেন।

দোয়া মোনাজাতে অংশ নেন গৌরনদী উপজেলায় ছাত্রদলের সাবেক সভাপতি ও গৌরনদী উপজেলায় যুবদল নেতা মোঃ রিয়াজ ভুইয়া, গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব মোঃ ইয়াদুল ইসলাম ও সদস্য সিফাত এবং ইয়াতীমখানার সব ছাত্ররা। উপস্থিত সবাই দেশনেত্রীর রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য হৃদয় থেকে প্রার্থনা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামের অন্যতম প্রতীক হিসেবে উল্লেখ। জনগণের প্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ থাকায় শুধু দলের নেতাকর্মী নয়, সারাদেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন। তার সুস্থতার জন্য ঘরে ঘরে দোয়া করি।

এ সময় সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের দেশগঠনমূলক অবদান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও নেতৃত্বও স্মরণ করা হয়। ইয়াতীমখানার শিশু শিক্ষার্থীরা দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও উন্নতির জন্য বিশেষ মোনাজাত করেন। তাদের সরল প্রার্থনায় উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

দোয়া শেষে উপস্থিত সবাইকে আবারো দেশনেত্রীর সুস্থতা কামনায় অব্যাহতভাবে দোয়া চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

গৌরনদী-কুতুবপুর সড়কে ১১০ কোটি টাকার নতুন সেতু নির্মাণে মহাসড়ক যোগাযোগে নতুন সম্ভাবনা

বরিশাল জেলা প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী থেকে নাজিরপুর হয়ে মুলাদী ও বরিশাল নগরীর সঙ্গে সরাসরি যোগাযোগ সুগম করতে গৌরনদীর কুতুবপুর এলাকায় নির্মিত হচ্ছে আধুনিক মানের একটি গুরুত্বপূর্ণ সেতু। প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা ব্রিজটি স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি দক্ষিণাঞ্চলের আঞ্চলিক যোগাযোগে নতুন দিগন্ত খুলে দেবে।

নদীর ওপর নির্মাণাধীন এই সেতুটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন। সেতুটির মাধ্যমে গৌরনদী–নাজিরপুর–মুলাদী সড়কের যাতায়াত আরও নিরাপদ, দ্রুত ও ঝামেলাহীন হবে। বিশেষ করে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষের সময় ও খরচ উভয়ই কমে আসবে।

স্থানীয়রা জানিয়েছেন, এতদিন ফেরি কিংবা ঝুঁকিপূর্ণ নৌপথে যাতায়াত করতে হওয়ায় তাদের নানান বিড়ম্বনার শিকার হতে হতো। নতুন সেতুটি চালু হলে গৌরনদী থেকে মুলাদী ও বরিশালগামী পরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে, পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকারের এই উন্নয়ন প্রকল্প স্থানীয়দের মধ্যে উৎসাহ-আনন্দের সঞ্চার করেছে। তারা মনে করছেন—এ সেতু ঘিরে গড়ে উঠবে নতুন বাজার, শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ।

নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল দায়িত্বভার গ্রহণ করলেন

 

বরিশাল প্রতিনিধিঃ
অদ্য ৩০ নভেম্বর ২০২৫, বরিশাল জেলা পুলিশের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম। তিনি দায়িত্ব গ্রহণ করতে জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব জেলায় পরিণত করাই হবে তাঁর মূল অঙ্গীকার। আইনশৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ফারজানা ইসলাম দেশের প্রথম সারির দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চে (এসবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বরিশাল জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন গতিশীলতা আনবেন বলে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা।

জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানানো হয়।