Home Blog Page 9

সঙ্গীতশিল্পী কাজী শুভ’র পিতা কাজী শাহ আলম আর নেই

0

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কাজী শুভ’র পিতা কাজী শাহ আলম আর নেই। আজ সকালে ঢাকাস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজী শাহ আলম। তাৎক্ষণিকভাবে চিকিৎসক ডাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সঙ্গীতাঙ্গনেও শোকের ছায়া বিরাজ করছে। সহকর্মী শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

দাফন ও জানাজার  নামাজ আজ রাত ৮ টায় বরিশাল গৌরনদী দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে অনুষ্ঠিত  হবে বলে পরিবার জানিয়েছে।

মরহুম কাজী শাহ আলমের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।

ইউএনও’র সাথে বাংলাদেশ খেলাফত মজলিশের সৌজন্য সাক্ষাৎ

 

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলায় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ আগৈলঝাড়া শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় খেলাফত মজলিশের স্থানীয় নেতৃবৃন্দ ইউএনও মহোদয়কে নির্বাচনকে ঘিরে তাদের মতামত, প্রস্তুতি ও সার্বিক প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়।

ইউএনও মহোদয় বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। সকল রাজনৈতিক দলের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ নির্বাচনের পরিবেশকে আরও সুন্দর করে তুলবে।”

সাক্ষাৎকালে খেলাফত মজলিশের প্রতিনিধি দল নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের প্রতি যথাযথ সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।

এ সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। আগৈলঝাড়া উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংলাপ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

গৌরনদীতে চার ডাকাত সদস্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

গৌরনদী প্রতিনিধিঃ

ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক চার ডাকাত সদস্যের বিরুদ্ধে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মামলা দায়েরের পর তাদেরকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় একটার দিকে দেশীয় ধারালো অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার ও তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ এবং বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মণ্ডলের ছেলে অশোক মণ্ডল।

স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানান, রাত একটার দিকে সন্দেহজনকভাবে একটি সিএনজিতে থাকা চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। তাদের গতিরোধের চেষ্টা করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় ধাওা করে সিএনজি চালকসহ চারজনকে আটক করা হয় এবং গণপিটুনির পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ওই চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে চারটি দেশীয় ধারালো রামদা, একটি সিএনজি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক তারেক জমাদ্দারের বিরুদ্ধে পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুটি এবং অশোক মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও তিনি জানান।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। পরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানায় আনা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নে ৩৩৫ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে চাল বিতরণ

গৌরনদী উপজেলা প্রতিনিধিঃ বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ২০২৫–২৬ চক্রের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ৩৩৫ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতিজনকে নভেম্বর মাসের জন্য ৩০ কেজি করে চাল বিতরণ করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার আফসানা শাখী, ইউনিয়ন পরিষদের সচিব সৌরভ ভট্টাচার্য্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি।

চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় নারীদের জন্য এই চাল বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, “সঠিকভাবে বেনিফিশিয়ারিদের হাতে বরাদ্দ পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখছি।”

বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি:
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর গৌরনদী কলেজ মাঠের মসজিদ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জননেতা জহির উদ্দিন স্বপন। তাঁর সঙ্গে গৌরনদী–আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, গৌরনদী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশবাসী আজ উদ্বিগ্ন এবং প্রার্থনায় মগ্ন। তাঁর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো কলেজ মাঠের পরিবেশ হয়ে ওঠে শান্ত ও ধর্মীয় আবহে পরিপূর্ণ।

গৌরনদীতে ইউএনও মোহাম্মদ ইব্রাহিমের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম মহোদয় আজ গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষ, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ইউএনও মোহাম্মদ ইব্রাহিম হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থাপনা, শিক্ষা কার্যক্রম এবং রোগীদের সুবিধা-অসুবিধা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তার কাছে তুলে ধরেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ইউএনও বলেন, “হোমিওপ্যাথিক চিকিৎসা দেশজ স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের সুলভ ও বৈচিত্র্যময় চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে প্রশাসন সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল আবু সাইদ, গৌরনদী  প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম, প্রভাষক  মনিষ চন্দ্র বিশ্বাস , ইন্টার্ন ডাক্তার, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও মতবিনিময়ের মধ্য দিয়ে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হয় বলে জানান সংশ্লিষ্টরা।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর উদ্যোগে বেগম খালেদা জিয়া রোগ মুক্তির দোয়া ও মোনাজাতে কান্নায় ভেঙ্গে পরেন।

গৌরনদী  বরিশাল প্রতিনিধিঃ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতার কামনায় আজ সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল -১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর উদ্যোগে আয়োজিত   এ দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এতে অংশ নেন।

দোয়া পরিচালনাকারী আলেমগণ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য মোনাজাত করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে তাদের প্রিয় নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার সুস্থতা দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রার্থনা।

আয়োজন শেষে সবাই দেশনেত্রীর সুস্বাস্থ্য ও শান্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী।

দল-মত নির্বিশেষে দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে খেতাব দিয়েছেন আপসহীন নেত্রী।

তিনি আরও বলেছেন-১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে তার উত্থান হয়েছে।

দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন।

দেশ ও দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে চাঁপ প্রয়োগ করলেও তিনি এ দেশের মানুষকে ছেড়ে যাননি।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-বিগত ১৫ বছরে পতিত আওয়ামী লীগের শাসনামলে নানা অন্যায় মামলার শিকার হয়ে বেগম খালেদা জিয়া টানা সাত বছর কারাবন্দি জীবন কাটিয়েছেন। তবু তিনি আপস করেননি।

সেনাসমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর তিনি সব মামলায় জামিন পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি দেশ ছাড়েননি।

গত ১৫ বছরে নানা নির্যাতনের মুখে পড়ে কারাগারেও থাকতে হয়েছে। তবু খালেদা জিয়া কোনো আপস করেননি।

তার পুরো রাজনৈতিক যাত্রা আপসহীনতা, দৃঢ়তা এবং সংগ্রামের প্রতীক হয়ে আছে। যেকারণেই দেশের রাজনীতিতে হার না মানা সংগ্রামের নাম খালেদা জিয়া।

এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার জন্য উপস্থিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকিরের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, মো. মনির হোসেন হাওলাদারসহ অন্যান্যরা।

শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

গৌরনদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আন্তধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত

রনি আহমেদ, নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক আন্তধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর পালরদী শ্রী শ্রী কালী মায়ের মন্দির প্রাঙ্গণে পালরদী সনাতনী সম্প্রদায় সংগঠনের উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সত্যরঞ্জন বিশ্বাস।

প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, গোটা জাতির কামনা। আজকের এই আন্তধর্মীয় প্রার্থনা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল চন্দ্র হালদার

পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফ শফিকুর রহমান স্বপন

যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজা

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনির সরদার

বিএনপি নেতা মো. বজলু প্যাদা, সিরাজ সরদার, আল-আমিন সরদার, মিলন সরদার, বি. আলম, মশিউর শরিফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রকিব গাজী।

আয়োজক সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ পূজা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এতে স্থানীয় সনাতনী সম্প্রদায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন,
“বর্ষীয়ান এই রাজনৈতিক নেত্রীর দীর্ঘ রাজনৈতিক অবদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তাঁর সুস্থতা কামনায় দেশব্যাপী আরও প্রার্থনা ও দোয়ার কর্মসূচি গ্রহণ করা উচিত।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মানবকল্যাণে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খানের গৌরনদী বন্দরস্থ কার্যালয়ে উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা কৃষক দলের সভাপতি এইচ এম আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম খলিফা,
বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মোঃ সেলিম হোসেন ভিপি,
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির শরিফ,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশীদ,
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুর জব্বার খান,
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবার,
পৌর বিএনপির সদস্য মোঃ হুমায়ূন কবির ও যুবদল নেতা উজ্জ্বল ফকির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন গাজী।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মেহেদী হাসান।

দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে দিনমজুরদের টি-শার্ট বিতরণ

রনি আহম্মেদ (বরিশাল) জেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে সরব হয়ে উঠেছে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টায় টরকী বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা, ভ্যান, মাহিন্দ্র চালকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে টি-শার্ট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টি-শার্ট বিতরণকে কেন্দ্র করে টরকী বাসস্ট্যান্ড এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ছাত্রদলের নেতাকর্মীরা পরিবহন শ্রমিক ও পথচারীদের হাতে ধানের শীষের প্রতীকযুক্ত টি-শার্ট তুলে দেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলাপ ও আগামীর রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেন তারা।

ছাত্রদল নেতারা জানান, ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে এ উদ্যোগের উদ্দেশ্য হলো গৌরনদীর মানুষকে ধন্যবাদ জানানো এবং নির্বাচনকে ঘিরে গণমানুষের সঙ্গে আরও নিবিড় সম্পৃক্ততা তৈরি করা। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি। জনগণও আমাদের সঙ্গে আছে।”

টি-শার্ট পেয়ে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে যারা নির্বাচনের সময় পাশে থাকে, মানুষ সবসময় তাদেরই সমর্থন করে।

এই উদ্যোগকে ঘিরে এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং ধানের শীষের প্রার্থীর প্রচারণায় যোগ হয়েছে নতুন গতি।