Home Blog Page 12

গৌরনদীতে সংসদীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

0

গৌরনদী প্রতিনিধিঃ

গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে রোববার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১৭টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডিবেটিং কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং ক্লাবের সভাপতি বাপ্পি শিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী গার্লস কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খানসহ অন্যান্যরা।

দ্বিতীয় পর্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। এ সময় এম জহির উদ্দিন স্বপন বলেন, “তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে ২৪ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র-জনতা।” এ পর্বে বিশেষ অতিথি ছিলেন এমএসসি (এমআইটি) টেলিযোগাযোগ বিশেষজ্ঞ রেহান এ আসাদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গৌরনদীতে নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডা. নুরুনাহার

গৌরনদী প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলায় আজ নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডা. নুরুনাহার সফরকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহীম এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদি হাসান।

সকালে গৌরনদী উপজেলা চত্বরে সচিব ডা. নুরুনাহার পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফুলের তোড়া দিয়ে তাঁর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় সচিব ডা. নুরুনাহার চলমান প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান ব্যবস্থার অগ্রগতি ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে মতবিনিময় করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়। সফর শেষে সচিব বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করার কথাও জানা গেছে।

গুয়াচিত্রা সড়কে সড়ক দুর্ঘটনা: নবজাতককে দেখতে গিয়ে প্রাণ গেল তারেকের

স্টাফ রিপোর্টারঃ

বরিশালের বানারীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৯ নভেম্বর, শনিবার সকালে আনুমানিক ৯টার দিকে চাখার–গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি এলাকায় একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন বানারীপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার ব্যবসায়ী তারিকুল ইসলাম তারেক।

গুরুতর অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতে প্রায় ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তারেক তার ১৫ দিন বয়সী নবজাতক সন্তানকে দেখতে উপজেলার খলিসাকোঠায় শশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনা তাঁর পরিবারের স্বপ্ন ও আনন্দ মুহূর্তেই নিভিয়ে দেয়।

স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই ব্যবসায়ীর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

গৌরনদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি ঃ

বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল-এর আহ্বায়ক তাসলিমা বেগম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ

যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান মিন্টু

গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মহিলা দল গৌরনদী উপজেলা শাখার নেত্রী তানিয়া আক্তার।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আনোয়ারা বেগম, নারগিস আক্তার, শামচুন নাহার, জান্নাতুল ফেরদৌসী, মেহেরুন নেছা, সেনোয়ারা বেগম, নুপুর আক্তার, পাপিয়া বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপির গৌরনদী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

গৌরনদীতে বিএনপির আঞ্চলিক অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ড

গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুনে পুড়ে যায় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজাপুর বাজার আঞ্চলিক অফিসটি।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজার এলাকায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের মানুষ ছুটে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র, নথিপত্র ও ব্যানার-ফেস্টুন সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা—দুর্বৃত্তদের নাশকতা অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। তারা দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা তদন্তের দাবি করেন।

ফায়ার সার্ভিস ও প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

আপ বাংলাদেশ এর প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

0

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রথম জাতীয় সমন্বয় সভা শুক্রবার রাজধানীর ফারইস্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে জেলা, থানা, মহানগর, ক্যাম্পাস চ্যাপ্টার ও নারী উইংসহ বিভিন্ন শাখা–বিভাগের আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের পাশাপাশি দেশের ৭০টির বেশি জেলা, উপজেলা, থানা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও যুব উইং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক বিস্তার, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা ও মতবিনিময় হয়।

বক্তব্যে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবে আপনারা যে ভূমিকা রেখেছেন, নতুন বাংলাদেশ নির্মাণেও একইভাবে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “আপ বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়—গুণগত পরিবর্তন, কার্যকর সংস্কার ও জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চায়। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।”

সভায় সদস্য সচিব আরেফিন মো. হিজবুল্লাহ গত আট মাসের সাংগঠনিক বিস্তার, কার্যক্রম ও সীমাবদ্ধতার প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত নির্বাচনকেন্দ্রিক আপ বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। প্রধান সংগঠক নাঈম আহমাদ সাংগঠনিক শৃঙ্খলা, সদস্য বৃদ্ধি ও সংহতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা তাদের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

সমন্বয় সভার শেষে জানানো হয়—নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আপ বাংলাদেশ অঙ্গীকারবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে।

বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে জনসমাবেশ

0

স্টাফ রিপোর্টারঃ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে ব্যাপক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন সময়ে জনগণের মতামত ও তৃণমূলের সিদ্ধান্তই চূড়ান্ত। যে প্রার্থীকে জনগণ চায় না, তাকে চাপিয়ে দেওয়া যায় না। তৃণমূলই বিএনপি’র শক্তি।”

সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ মাহাবুবুল ইসলাম। তিনি তার বক্তব্যে তৃণমূলের ক্ষোভের কথা তুলে ধরে বলেন, “বরিশাল-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি জনমানুষের প্রতিনিধি নন। দলের স্বার্থে এবং আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় তৃণমূলের গ্রহণযোগ্য একজন নেতাকে প্রার্থী করা জরুরি।”

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বরিশাল-১ আসনে দীর্ঘদিন ধরে যারা তৃণমূলের দাবির প্রতিনিধিত্ব করে আন্দোলন-সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে অজনপ্রিয় ও অগ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, বিএনপি যে গণমানুষের দল—তার প্রতিফলন ঘটাতে হলে বার্তাটি নেতৃত্বকে পরিষ্কারভাবে জানাতে হবে। এজন্য শান্তিপূর্ণভাবে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে।কর্মসূচিতে হাজারো মানুষের অংশগ্রহণসমাবেশস্থলসহ আশপাশের এলাকা ছিল জনসমুদ্রে পরিণত। গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভেগাই হালদার একাডেমী মাঠ।এই জনসমাবেশের আয়োজন করে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি, গৌরনদী পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা প্রার্থী পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বকে পুনরায় বিবেচনার আহ্বান জানান এবং ঘোষণা দেন—তৃণমূলের সিদ্ধান্ত মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আগৈলঝাড়ায় ৯ম পে–স্কেল গেজেট প্রকাশের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

আগৈলঝাড়া (বরিশাল) থেকে ::

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সরকারি সব দপ্তরের কর্মচারীরা ৯ম পে–স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে–স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি দপ্তরের মাঝারি পর্যায়ের কর্মচারীরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। এতে কর্মপরিবেশ ব্যাহত হওয়া ছাড়াও মানসিকভাবে তারা চাপে পড়েছেন। দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে তাদের ন্যায্য দাবির প্রতিফলন ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। কর্মচারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

আগৈলঝাড়ার কৃতি সন্তান মুসলিম জাহান মীমের বড় সাফল্য

স্টাফ রিপোর্টার | বরিশাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া তালুকদার বাড়ির কৃতি সন্তান মুসলিম জাহান মীম ৪৫তম বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে কৃষি কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই গৌরবময় অর্জনে এলাকায় আনন্দের বন্যা বয়ে গেছে।

ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত মীম নিয়মিত পড়াশোনা, ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সাফল্য দেখিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করেছেন। বিশেষ করে কৃষিখাতে তার আগ্রহ ও দক্ষতা তাকে এই অর্জনের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছে।

মীমের এই সাফল্যে চেঙ্গুটিয়া তালুকদার বাড়ি ও পুরো আগৈলঝাড়া অঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আত্মীয়-স্বজন, শিক্ষকমণ্ডলী ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

কালের ধারা ও ডেইলী বরিশাল পরিবার তার এই উত্তীর্ণ হওয়াকে দেশের কৃষি উন্নয়ন ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণার এক অনন্য মাইলফলক হিসেবে দেখছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পেয়েছে 

0

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ  সরকারের পক্ষ থেকে প্রেরিত শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আনুষ্ঠানিক চিঠি ভারত পেয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। ভারত সরকারের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে—চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

ভারতের পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র রনবীর আজ এক ব্রিফিংয়ে বলেন,
“চিঠিটি আমরা পেয়েছি। বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হবে। বাংলাদেশের জনগণের মঙ্গল ও স্থিতিশীলতার জন্য ভারত সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, ভারত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার নীতিতে অগ্রসর হচ্ছে এবং সংবেদনশীল কোনো সিদ্ধান্ত নিতে গেলে আন্তর্জাতিক মানদণ্ড ও পারস্পরিক স্বার্থ বিবেচনায় রাখবে।

বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো চিঠিটি বর্তমানে ভারতের সংশ্লিষ্ট দপ্তরে পর্যালোচনায় রয়েছে। দ্রুতই এ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হবে বলে কূটনৈতিক সূত্রের ধারণা।

দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে এই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।