Home Blog Page 13

বরিশালে প্রথম নারী পুলিশ সুপার ফারজানা ইসলাম

0

বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলায় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারজানা ইসলাম। এর মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

ফারজানা ইসলাম এর আগে ঢাকার পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের গুণে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পেয়ে ফারজানা ইসলাম জানিয়েছেন, “বরিশালের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেবাকে সহজ করা এবং পুলিশ-জনতার আস্থা আরও সুদৃঢ় করাই আমার প্রধান লক্ষ্য।”

তার দায়িত্ব গ্রহণকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, তাঁর নেতৃত্বে বরিশালে অপরাধ দমন ও জনসেবা আরও শক্তিশালী হবে।

ধানের শীষ❞ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

বরিশাল- জেলা প্রতিনিধিঃ ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে উঠান বৈঠক ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় গণমানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে জহির উদ্দিন স্বপন বলেন, “ধানের শীষ মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। এই প্রতীকের পক্ষে গণজোয়ারই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।”

উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, এলাকাবাসীর আস্থা ও সমর্থন নিয়েই ❝ধানের শীষ❞ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বপনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

রাজিহার ইউনিয়নে অনুষ্ঠিত এই জনসমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় নির্বাচনী উত্তাপ ও উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সাদিয়া ফুড প্রোডাক্টস

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার ইছাকুড়ি বাকাই (মাগুরা বাজার টু ঘোষের হাট) রোডের পশ্চিম পাশে অবস্থিত সাদিয়া ফুড প্রোডাক্টস এ ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাজারে বহুল প্রচলিত চানাচুর ও চিরার খাজা প্রস্তুতকারী এই কারখানায় বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীরা গেলে উপস্থিতি টের পেয়ে মালিক মিন্টু বেপারী তড়িঘড়ি করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে স্থান ত্যাগ করেন।

দেখা যায়, পাকা ফ্লোরের মাঝ বরাবর ধুলা-ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে খোলা অবস্থায় চিরার খাজা তৈরি করা হচ্ছিল। শ্রমিকদের কারও শরীরে নেই স্বাস্থ্যসম্মত পোশাক, মাথায় ক্যাপ বা হাতের গ্লাভস। কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নোংরা বর্জ্য, খালি কৌটা, পলিথিন এবং ভাঙা কাঠামো। পুরো পরিবেশে ছড়িয়ে আছে ধুলা ও দুর্গন্ধ যা খাদ্য উৎপাদনের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত।

এ সময় সাদিয়া ফুড প্রোডাক্টসের চিরার খাজার একটি প্যাকেটের লেবেলে গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের এক ঝালমুড়ি বিক্রেতার স্ত্রীর মোবাইল নম্বর পাওয়া যায়। যোগাযোগ করলে তিনি জানান, আমার নম্বর ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় আমি গৌরনদী মডেল থানায় অভিযোগ করেছি।

কারখানার ভেতরে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই; নেই নির্দিষ্ট পরিচ্ছন্নতা কর্মী বা নিয়মিত জীবাণুনাশকের ব্যবহার। স্বাস্থ্যবিধির ন্যূনতম মানও অনুসরণ করা হয় না। স্থানীয়দের অভিযোগ, এমন অস্বাস্থ্যকর স্থানে খাবার উৎপাদন হওয়ায় প্রতিদিন ভোক্তারা অজান্তেই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

এলাকার দোকানদাররা জানান, সাদিয়া ফুড প্রোডাক্টসের চানাচুর ও খাজা দীর্ঘদিন ধরে বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে উৎপাদন পরিবেশ সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাব ও খাদ্য নিরাপত্তা আইন প্রয়োগ না থাকায় এ ধরনের কারখানা অবাধে চলছে, ফলে মানুষের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ।

এলাকাবাসী দ্রুত প্রশাসনিক অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে এখনই কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনয়ন পেলেন মোঃ ইলিয়াস মিয়া

বরিশাল জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোঃ ইলিয়াস মিয়া। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্ব ও পরিষ্কার রাজনৈতিক ভাবমূর্তি বিবেচনায় ইলিয়াস মিয়াকে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। ইতোমধ্যে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইলিয়াস মিয়া বলেন, “এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতেই আমার মূল রাজনীতি। ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমি জনগণের পাশে থাকব দিনে-রাতে।”

স্থানীয় কর্মীরা জানান, নতুন নেতৃত্বকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বরিশাল-১ এ ইলিয়াস মিয়ার প্রার্থিতা নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গৌরনদী–আগৈলঝাড়ায় এখনই শুরু হয়েছে সরব প্রচার–প্রচারণার প্রস্তুতি, বাড়ছে রাজনৈতিক জমজমাট পরিবেশও।

দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

গৌরনদী বরিশাল

বরিশালের গৌরনদী পৌর বিএনপির দুই সাবেক শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন—গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সাবেক সদস্য সচিব মো. ফরিদ মিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের দায়িত্ব থেকে পূর্বে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ও দলীয় নীতিমালা বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আশা প্রকাশ করা হয়, তারা ভবিষ্যতে দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা পালন করবেন।

পোস্টার ছিড়ে—“ভোটারদের ভালোবাসা কেউ ছিঁড়ে ফেলতে পারবে না”হাফেজ কামরুল ইসলাম খান

বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী কামরুল ইসলাম খান বলেন পোস্টার ছেঁড়ে—“ভোটারদের ভালোবাসা কেউ ছিঁড়ে ফেলতে পারবে না” বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খানের নির্বাচনী পোস্টার বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে গৌরনদী ও আগৈলঝাড়ার কয়েকটি এলাকায় ঝুলানো একাধিক পোস্টার ছেঁড়া অবস্থায় দেখা যায়।

ঘটনাটি নিশ্চিত করে হাফেজ কামরুল ইসলাম খান বলেন, “পোস্টার ছিঁড়ে ফেলা যায়, কিন্তু জনগণের মনের ভালোবাসা থেকে আমাকে কেউ ছিঁড়ে ফেলতে পারবে না। গৌরনদী-আগৈলঝাড়ার মানুষের দোয়া ও সমর্থনই আমার শক্তি। কে বা কারা পোস্টার ছিঁড়ে ফেলেছে তা আমি জানি না। আল্লাহ তাদের জন্য রহম করুন।”

তিনি আরও জানান, এলাকার সাধারণ মানুষ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ চান। তাই যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডে তিনি প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে চান।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম “কালের ধারা”কে বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

স্থানীয়রা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় এলাকায় উত্তেজনা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেকেই এটিকে নাশকতামূলক আচরণ বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে নির্বাচনী এলাকার সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত

গৌরনদী  বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আয়োজিত “জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫” এর পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় খাঞ্জাপুর ইউনিয়নের কামালাপুর পাকা মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদ-এর আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাব্যাপী ছিল তরুণদের গভীর আগ্রহ ও উৎসাহ। খেলায় অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন,
“খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে তরুণদের এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্য

সমাবেশে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সমন্বয়ক ও কামালাপুর যুব সমাজ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. ফেরদৌস হাওলাদার।
তিনি বলেন,
“কামালাপুর যুব সমাজের উদ্যোগ প্রমাণ করে—তরুণ প্রজন্ম খেলাধুলা ও গঠনমূলক কাজে আগ্রহী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত।”

বিশেষ অতিথিদের উপস্থিতিঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রফিকুল ইসলাম কাজল, সদস্য, বরিশাল জেলা (উত্তর) বিএনপিসৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আহবায়ক, উপজেলা বিএনপিআলহাজ্ব আবুল হোসেন মিয়া, সাবেক আহবায়ক, উপজেলা বিএনপিবদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়কমো. শামিম খলিফা, যুগ্ম আহবায়কমজিবুর রহমান মাস্টারআবুল কালাম আজাদশরিফ শফিকুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত আহবায়ক, পৌর বিএনপিমো. জকির শরিফ, সাবেক আহবায়ক, পৌর বিএনপিমো. ফজলুল হক সরদার, আহবায়ক, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপিমাসুদ রানা, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদলপৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া ও মো. সিরাজ সরদারএছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-্আ্য়ো্জ্নে্ প্রবাসী ও শিক্ষাঙ্গনের সহযোগিতা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন—মো. রফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিপ্রবাসী বিএনপি নেতা গোলাম কিবরিয়া তালুকদারআবু সায়েম সুমনমা ইনুল ইসলামনুর ইসলাম তালুকদারমাহাতাব হাওলাদার শামীম হাওলাদার

 

টুনামেন্ট  ৭ দল, চ্যাম্পিয়ন দল পেল ১০ হাজার টাকা

এবারের টুর্নামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করে।
ফাইনালে বিজয়ী দলকে ১০ হাজার টাকা এবং রানার আপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।তরুন প্রজন্মকে ক্রীড়ামুখী করার প্রত্যাশা

টুর্নামেন্টের সফল আয়োজনে বক্তারা আশা প্রকাশ করেন যে,
এই উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করবে এবং শহীদ জিয়ার আদর্শে নতুন প্রজন্মকে দেশগঠনের পথে অনুপ্রাণিত করবে।

ঝিনাইদহের ঘোড়শালে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

0

ঝিনাইদহ প্রতিনিধি।।

শীতের আগমনী বার্তা শুরু হতেই ঝিনাইদহের ঘোড়শাল গ্রামজুড়ে নেমে এসেছে খেজুর রস সংগ্রহের ব্যস্ততা। গ্রামের বিভিন্ন প্রান্তে সারি সারি খেজুরগাছে এখন দেখা যাচ্ছে রসের হাঁড়ি, আর রাতের শেষ প্রহরে টুপটাপ রস পড়ার টানে দৌড়াদৌড়ি করছেন গাছিরা।

রাজশাহী অঞ্চল থেকে আগত অভিজ্ঞ গাছিরা এবার আগেভাগেই ঘোড়শাল এলাকায় ডেরা বেঁধেছেন। তাঁরা জানান, এবারের মৌসুমে গাছের অবস্থাও ভালো, ঠান্ডা ঠিকমতো পড়তে শুরু করায় রসের স্বাদ ও ঘনত্ব যথেষ্ট উন্নত। ফলে তৈরি হওয়া গুড় ও পাটালির মানও আগের বছরের তুলনায় আরও ভালো হবে বলে আশা করছেন তারা।

ভোরে সংগ্রহ করা রস নিয়ে স্থানীয় খড়ির চুল্লিতে চলছে গুড় বানানোর কাজ। হাঁড়ির উপচে পড়া ধোঁয়া আর মিষ্টি সুবাস পুরো গ্রামজুড়ে এক শীতকালীন উৎসবের আমেজ সৃষ্টি করেছে। প্রতিদিনই তৈরী হচ্ছে টকটকে লাল গুড়, পাশাপাশি পাটালি প্রস্তুত হচ্ছে জমাট বেধে।

এলাকার বাসিন্দারা বলেন, শীতকাল আসলেই ঘোড়শালের প্রকৃতি যেন নতুন রূপ নেয়। গাছিদের কুয়াশা ভেজা সকাল, রস সংগ্রহের টুংটাং শব্দ আর উনুনের ধোঁয়ার সঙ্গে মিশে থাকা মিষ্টি গন্ধ—সব মিলিয়ে গ্রামজুড়ে শীতের আলাদা আবহ তৈরি হয়।

ব্যবসায়ীরাও আশা করছেন, মানসম্মত গুড় ও পাটালির কারণে এ বছর বাজারে চাহিদা আরও বাড়বে। স্থানীয়দের মতে, ঘোড়শাল গ্রাম এখন ঝিনাইদহের খেজুর রসের অন্যতম প্রধান উৎপাদনকারী এলাকায় পরিণত হয়েছে।

শুধু পেট ভরানো মিষ্টতা নয়—গাছিদের শ্রম, দক্ষতা ও গ্রামের সংস্কৃতির সঙ্গে মিশে তৈরি হওয়া এই খেজুর গাছের রস, গুড় এবং পাটালি শীতের ঐতিহ্যকে ধরে রাখছে নতুন করে।

গৌরনদীতে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে গণজোয়ার

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় বাড়ছে ভোটের আমেজ, সক্রিয় হয়ে উঠছেন দলীয় প্রার্থী ও সমর্থকরা।

প্রার্থী ঘোষণার পর থেকেই গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। প্রার্থীর নির্বাচন পরিচালনায় দলীয় নেতাদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে, যা জহির উদ্দিন স্বপনের অফিসিয়াল ফেসবুক পেজে মিডিয়া রিলিজ হিসেবে প্রকাশ করা হয়।

কমিটি গঠনের পর থেকেই পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে জহির উদ্দিন স্বপনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে।

গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন,
“আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পৌরসভার ৯টি ওয়ার্ডেই উঠান বৈঠক শেষ করেছি। প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা ও কেন্দ্র কমিটি করা হয়েছে। পৌরবাসী ধানের শীষে ভোট দিতে উদগ্র অপেক্ষায় আছে।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন,
“উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন ও ভোট কেন্দ্র কমিটি গঠন করেছি। এসব বৈঠকে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বপন ভাইয়ের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন,
“আমরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট পৌঁছে দিচ্ছি। পাশাপাশি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করছি। ইনশাআল্লাহ, আমরা স্বপন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফিরব।”

বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানেরশীষ মার্কার  সমর্থনে প্রাণবন্ত এক উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃবরিশালের গৌরনদীতে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানেরশীষ মার্কার  সমর্থনে প্রাণবন্ত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায়  পৌর  ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ড সহ  বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর খান মুকুল। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই চলবে। জহির উদ্দিন স্বপন দেশমাতৃকার সৎ ও যোগ্য সৈনিক, তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বৈঠকে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু,গৌরনদী পৌর বিএনপির আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম খলিফা,বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, সাবেক আহবায়ক গৌরনদী উপজেলা ছাত্রদল রিয়াজ উদ্দিন ভূইয়া।বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের মানুষ বিএনপির পরিবর্তন ও মুক্তির রাজনীতিতে আস্থা রাখছে। জহির উদ্দিন স্বপন উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ জানান নেতারা।

স্থানীয় নেতাকর্মীরা বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মক প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত জনগণের মধ্যেও নির্বাচনী উৎসাহ ও প্রত্যাশা লক্ষ করা গেছে।

উঠান বৈঠক শেষে নেতারা ঘরে ঘরে গিয়ে জহির উদ্দিন স্বপনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।