স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।গৌরনদী উপজেলা পরিদর্শনের সময় জেলা প্রশাসক জুলাই শহিদ এমডি ইলিয়াস হোসাইনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি শহিদের বাবা-মায়ের খোঁজখবর নেন এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শহিদ ইলিয়াসের কবর জিয়ারত করেন। শহিদের পরিবারের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন-পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলেন এবং দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন।এলাকাবাসীর মতে, ভোটের আগে জেলা প্রশাসকের এ সরেজমিন পরিদর্শন সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থা আরও বাড়িয়েছে।
ভোট কেন্দ্র পরিদর্শনে গৌরনদীতে প্রশাসক মো. খায়রুল আলম সুমন
মদিনা ক্লিনিকে অক্সিজেন সাপ্লাই না থাকার অভিযোগে( পরি আক্তার নামের (২৫ ) এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলা সরের মদিনা ক্লিনিকে অক্সিজেন সাপ্লাই না থাকার অভিযোগে( পরি আক্তার নামের (২৫ ) এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও দুঃখের ছায়া নেমে এসেছে। মৃত পরি আক্তারের স্বামী মোঃ ইমন জানান, প্রসব আজ যন্ত্রণা নিয়ে ওইকে নারীকে পরিবারের সদস্যরা মদিনা ক্লিনিকে দুপররে ভর্তি করেন। ডেলিভারি বিকাল ৫ এায় হওয়ার কথা থাকলেও তরিঘরি করে বিকাল ৫ টার সময় হটাৎ ডেলিভারি করানো হয়। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। মদিনা ক্লিনিকে অক্সিজেন সাপ্লাই না থাকায় এ সময় জানা যায়, ক্লিনিকের অক্সিজেন সিলিন্ডার অকার্যকর ছিল এবং পর্যাপ্ত সাপ্লাইও মজুত ছিল না। ফলে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ওই নারীর মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করে বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণেই আমাদের প্রিয়জনকে হারাতে হলো।”
ঘটনার পর এলাকাবাসী ও রোগীর স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে বিষয়টি তদন্তে গৌরনদী উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্লিনিকটিতে পরিদর্শন করেছেন। স্বাস্থ্য কর্মকর্তা জানান, “অবহেলা ও জরুরি সরঞ্জামের ঘাটতি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুরবস্থা ও বেসরকারি ক্লিনিকগুলোর নজরদারির ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
চুরির বিচার করায় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামে দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। রাতের আধারে নৌকা, মাছ ধরার জাল, কৃষি সরঞ্জামসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগে পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছিল।
স্থানীয় নুর মোহাম্মদ সরদার জানান, উত্তর ধানডোবা মহিম সরদারের ছেলে আকাশ সরদার (২৫) মাদকাসক্ত। মাদকের টাকার জন্য দীর্ঘদিন এলাকা ও আশপাশে চুরি-ছিনতাই করে বেড়াচ্ছেন তিনি। নুর মোহাম্মদ সরদার জানান তার মাছের খামার ধরার নৌকা, লোহার কোদাল, স্টিলের গামলা গুরুত্বপূর্ণ দামী জিনিস পত্র আকাশ,রুবেল চুরি করে নিয়ে জায় গৌরনদী মডেল থানায় একাধীক অভিযোগ রয়েছে। উঃ ধানডোবা গ্রামের রুহি দাস অভিযোগ করে বলেন তার নৌকা ও খামারের মাছ ধরার জাল চুরি যাওয়ার অভিযোগ করেন। অপরদিকে মাছচাষী শাহ আলম সরদার জানান, কিছুদিন আগে সন্ধ্যায় তার খামার থেকে নৌকা ও মাছ ধরার জাল চুরি করতে গিয়ে আকাশকে হাতেনাতে ধরে এলাকার লোকজনের হাতে তুলে দেন।চুরি-ছিনতাই সহ পানের বর থেকে পান এবং কলার বাগান থেকে কলা চুরি করে নিয়ে জায়। চুরির আতঙ্ক পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে গ্রামের জনগণ একত্রিত হয়ে রাতের পাহারা ব্যবস্থা চালু করেন। পাহারাদারদের হাতে আবারও ধরা পড়ে আকাশ সরদার, যাকে এলাকাবাসী পেশাদার চোর ও চিহ্নিত মাদকসেবী বলে দাবি করছেন। স্থানীয় সমঝোতার জন্য গ্রামবাসীর উদ্যোগে একটি বিচার-শালিশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাফিজুল সরদার, সোহাগ সরদার, আহাদ সরদার, আলী সরদার, লিটু জয় ধর, বাচ্চু সরদার, রিফাত সরদার, নাঈম সরদার, চান মিয়া সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। গৌরনদী মডেল থানার এসআই নাঈমুলও শালিশে উপস্থিত ছিলেন। শালিশে আকাশ সরদার ও তার বাবা মহিম সরদার আকাশের মাদক ও চুরির বিষয় স্বীকার করে শেষবারের মতো ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে আর কখনও চুরি করবে না—এমন মর্মে লিখিত মুচলেকায় শাজাহান ফকির,দেলোয়ার হাওলাদার,পলাশ হাওলাদার,সালাম মাঝি আকাশ স্বাক্ষরও দেন। পরে তাকে শালিশি সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পর গ্রামবাসী জানতে পারেন, আকাশ সরদার ও তার মা সালমা বেগম বাদী হয়ে শালিশে উপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ করে বরিশাল আদালতে একটি মিথ্যা ও গত ২৬ তারিখ আবার একটি সাজানো মামলা দায়ের করেছেন। এতে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।সংবাদ সংগ্রহে বাড়িতে কাউকে পাওয়া যায়নী তবে তার নানি সালেহা বেগম জানান আমার নাতী একজন নিয়মিত মাদক সেবন করে এবং টাকার জন্য আমাদের মার ধর করে। আপনাদের যা ভাল মনে হয় করেন। স্থানীয়রা দাবি করেন, শালিশে উপস্থিত লোকজনের কোনো অন্যায় না থাকলেও প্রতিহিংসার বশবর্তী হয়ে আকাশ ও তার মা সালমা বেগম এমন মিথ্যা মামলা করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী এই মিথ্যা মামলার দ্রুত তদন্ত ও সঠিক বিচার দাবি করেছেন। এবং উপজেলা নির্বাহী অফিসার কাছে গ্রেফতার দাবি জানান
খাসেরহাটে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী খাসেরহাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সবুজ (৩৪) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে এ জরিমানা আদায় করা হয়।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অভিযানের স্থানে অবৈধ বালু উত্তোলনের সরাসরি প্রমাণ মেলায় আদালত ঘটনার সঙ্গে জড়িত সবুজকে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে, যা ঘটনাস্থলেই আদায় করা হয়।
অভিযানে খাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, “পরিবেশ, নদী ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে কেঁপে ওঠে।
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে বহু উঁচুতল ভবনে ফাটল সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ ভূকম্প অনুভূত হতেই মানুষজন ঘরবাড়ি ও অফিস থেকে আতঙ্কে বের হয়ে খোলা স্থানে ছুটে যায়।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া রাজধানী ও বিভিন্ন জেলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু এলাকায় উদ্ধারকাজ এখনো চলছে।
রাজধানীর মতিঝিল, কারওয়ান বাজার, উত্তরা, মিরপুর, রামপুরা, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় বহুতল ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে। কিছু ভবনে লিফট আটকে যাওয়ার ঘটনাও ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
ভূমিকম্পের পরপরই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং পুলিশ জরুরি হটলাইন চালু করে নাগরিকদের সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা বিবেচনায় কয়েক এলাকায় সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের উত্তর-পূর্বাঞ্চলের কাছে হতে পারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল বেশ শক্তিশালী, তবে সঠিক মাত্রা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সরকারি পর্যায় থেকে ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে।
দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং ভবনের ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
ঘটনার আরও আপডেট দ্রুত জানানো হবে।
বরিশাল-১: ২০০১ সালের নির্যাতনের আতঙ্কে সংখ্যালঘুরা—জহির উদ্দিন স্বপনকে মনোনয়ন পুনর্বিবেচনা ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়ন পুর্ণ বিবেচনায় রাখা ও তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার সকালে ১১ টায় আগৈলঝাড়া থানার সামনে মানববন্ধন এবং উপজেলা চত্বরে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্দির কমিটি, পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় সংখ্যালঘু নাগরিকদের ব্যানার-ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নিতে দেখা যায় নারী-পুরুষসহ সকল শ্রেণিপেশার মানুষকে।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান একজন শান্তিপ্রিয়, শিক্ষিত ও সাধারণ মানুষের প্রতি নিবেদিত প্রার্থী। তিনি বরাবরই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রক্ষা করে কাজ করে এসেছেন। তাঁর মতো যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে এলাকায় শান্তি-সম্প্রীতি আরও সুসংহত হবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ, ভয়ভীতি ও হামলার ঘটনা আতঙ্কে রয়েছেন । তাই তারা ইঞ্জিনিয়ার সোবহানের পাশাপাশি এলাকার সকল সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপের দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, বিএনপি নেতৃত্ব স্থানীয় পর্যায়ে সব বিবেচনা করে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়ন বহাল রাখবেন।
বরিশালের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত গৌরনদী মডেল থানার মো. সাইফুল ইসলাম
ডেইলি বরিশাল নিউজঃ সামগ্রিক কর্মদক্ষতা, সততা ও পেশাগত সফলতার স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম। চলতি বছরের সেপ্টেম্বর মাসের সাফল্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
এ উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের দায়িত্ব পালন, নিষ্ঠা, সততা এবং জনসেবায় বিশেষ অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, এসআই সাইফুল ইসলামের এই অর্জন গৌরনদী মডেল থানার জন্য এক গর্বের বিষয়। তাঁর কর্মদক্ষতা ভবিষ্যতেও সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।
গৌরনদীতে ধারালো অস্ত্রসহ ব্যক্তি গ্রেপ্তার: নির্বাহী অফিসারের কক্ষে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কক্ষে ধারালো দেশীয় অস্ত্রসহ প্রবেশকারী এক ব্যক্তিকে আটক করে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের স্টাফ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং সহকারী ইউএনও নুপুর আক্তারের দ্রুত তৎপরতায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পায় প্রশাসন ও জনগণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে এক যুবক দেশীয় ধারালো অস্ত্র লুকিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের সন্দেহ হলে তিনি যুবককে থামানোর নির্দেশ দেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে সহকারী ইউএনও নুপুর আক্তার এগিয়ে এসে অফিস স্টাফদের সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে আনেন এবং তার কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি বাড়ানো হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
বরিশালে দলের কার্যলয় উদ্বোধন করেন- শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।
বরিশাল প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির, শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি নিজ দলীয় নেতা–কর্মীদের সাংগঠনিকভাবে আরও সুসংহত ও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছেন।মঙ্গলবার দুপুরে বরিশালের বরিশালে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বরিশালে বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও কর্মী সমাবেশে অংশ নিয়ে আল্লামা মামুনুল হক বলেন, “দেশের সংকটময় মুহূর্তে জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় খেলাফত মজলিশ অতীতের মতো এবারও জনগণের পাশে থাকবে।”তিনি আরও বলেন, সংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের কেন্দ্রভিত্তিক প্রচারণা জোরদার করতে হবে। ভোটারদের কাছে ইসলামের ন্যায়নীতি, সুশাসন ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার তুলে ধরতে হবে।এ সময় বরিশাল জেলার বিভিন্ন উপজেলার খেলাফত মজলিশ নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমিরকে স্বাগত জানান এবং নির্বাচনী কার্যক্রম সফল করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দলীয় সূত্র জানায়, নির্বাচনী এলাকায় আমিরের আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। মাঠ পর্যায়ে প্রচারণা এবং সংগঠনের কাঠামো শক্তিশালী করার মাধ্যমে বরিশাল অঞ্চলে উপস্থিতি আরও দৃঢ় করতে চায় খেলাফত মজলিশ।
গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেফতার
বরিশাল অফিসঃ গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই ঘটনায় ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুর ও সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সন্ধ্যায় থানার জিডি নং–৭২৬ এর ভিত্তিতে এসআই (নিঃ) আরিফুল ইসলামের নেতৃত্বে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লাখেরাজ কসবার আকুব্বর সরদারের পুরাতন পানের বরজের পাশে একটি টংঘরে মাদক সেবন ও বিক্রি হচ্ছে এমন তথ্যে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। তারা হলেন—
১. মোঃ মিরাজ বেপারী (২৫)
২. মোঃ রাহাত লাদেন সরদার (২২)
তাদের সহযোগী মোঃ শাহাদুল সরদার (৩৫) পালিয়ে যায়।
তল্লাশিতে মিরাজের কাছ থেকে ৬ পিস ইয়াবা, রাহাতের কাছ থেকে ৪ পিস ইয়াবা এবং বিক্রিতে ব্যবহৃত একটি ফয়েল রোল উদ্ধার করা হয়। মোট ১০ পিস ইয়াবার ওজন ১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা। গ্রেফতার দুইজন জানান, পলাতক শাহাদুলের সহায়তায় তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুপুর সোয়া ১টার দিকে পৃথক আরেক অভিযানে থানার জিডি নং–৭০৪ এর ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা চর গাধাতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। স্থানীয় একটি ওয়ার্কশপের সামনে দুই ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তারা হলেন—
১. মনির হাওলাদার (৩৫)
২. সোহেল বেপারী (৪২)
জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করে তার কাছে গাঁজা আছে। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা। অপর আসামী সোহেল বেপারীও মনিরের সঙ্গে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রিতে জড়িত থাকার কথা স্বীকার করে। উদ্ধারকৃত গাঁজার মধ্যে ৫ গ্রাম নমুনা হিসেবে আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে গৌরনদী পুলিশ তৎপর রয়েছে। পলাতক আসামি শাহাদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”