Home Blog Page 15

সরকারী গৌরনদী কলেজে পদোন্নতির দাবিতে প্রভাষকদের মানববন্ধন।

স্টাফ রিপোর্টারঃ পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন দাবিতে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দেশব্যাপী যে কর্মসূচি পালন করছেন,তার অংশ হিসেবে সরকারি গৌরনদী কলেজের প্রভাষকরাও সপ্তাহব্যাপী কর্মবিরতি পালন করছেন। পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দেশব্যাপী যে কর্মসূচি পালন করছেন, সরকারী গৌরনদী কলেজ সহ সারা দেশের  কলেজে পাঠদান স্থবির, শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ কয়েক দিন ধরে সরকারি কলেজগুলোতে পাঠদান কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতির সুস্পষ্ট কাঠামো না থাকা, প্রশাসনিক জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া এবং ১০ থেকে ১৫ বছর একই পদে চাকরি করে বেতন-ভাতা ও মর্যাদাগত বৈষম্য– এসব কারণে ক্ষুব্ধ হয়ে কর্মসূচিতে নেমেছেন প্রভাষকরা।

গতকাল মঙ্গলবারও রাজধানীসহ দেশের প্রায় সব জেলা সদর, সরকারি কলেজ প্রাঙ্গণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন বিভিন্ন সড়কে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতীকী বিক্ষোভে অংশ নেন তারা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মানববন্ধনে অংশ নেওয়া প্রভাষকরা ‘সময়বদ্ধ পদোন্নতি চাই’, ‘অবহেলার অবসান হোক’, ‘শিক্ষক বঞ্চিত হলে শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতার কারণেই প্রভাষকদের ন্যায্য পদোন্নতি বছরের পর বছর আটকে আছে।

প্রভাষকদের অভিযোগ, দেশের ৩৪০টির বেশি সরকারি কলেজে হাজারো শিক্ষক এক দশকেরও বেশি সময় ধরে একই পদে চাকরি করছেন। এতে তাদের আর্থিক সুবিধা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পেশাগত মানও বাধাগ্রস্ত হচ্ছে।

তারা জানান, দাবি না মানা হলে ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণার বিকল্প থাকবে না। এতে সরকারি কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ধারাবাহিক আন্দোলনের ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস বন্ধ থাকায় তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। আগামী পরীক্ষা ও পাঠসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রভাষকরা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরিয়ে আনার জন্য উপদেষ্টা  হস্তক্ষেপ কামনা করেছেন।

বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পুর্ণ বিবেচনা করার  দাবী

বরিশাল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবীতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত দলীয় নেতা–কর্মীরা ঐক্যবদ্ধ কণ্ঠে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে মনোনয়ন দেওয়ার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানান। মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে তার সমার্থক উদ্দেশ্য করে বলেন ,বিএনপির প্রতি ভালোবাসা ও ন্যায়বিচারের পথে থাকার কারণেই আমাকে বারবার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই সব আঘাতের যন্ত্রণা আজও আমাকে ঘুমাতে দেয় না। তবুও দলের কঠিন সময়ে নেতা–কর্মীদের পাশে থেকেছি এখনও আছি এবং ভবিষ্যৎ সব সময় জনগণের দোরগোড়ায় থাকব, বিগতদিনে দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভুমিকায় ছিলাম।”তিনি আরও বলেন,“ আমি বেশি দিন বাঁচবো না। আমার শেষ ইচ্ছা ছিল গৌরনদী–আগৈলঝাড়ার মানুষকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গড়ে দেওয়া; যেখানে হিন্দু–মুসলিমসহ সব ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে বসবাস করবে। এবং গৌরনদী ও আগৈলঝাড়া দলের প্রতি ধারু জনবান্ধব রুপে সাজিয়ে একটি আদর্শে সামাজিক বন্ধন গরে তুলে শহীদ রাস্ট্রপ্রতি জিয়াউর রহমান সপ্নকে বাস্তবায়ন করা।সমাবেশে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানশুধু একজন জনপ্রিয় নেতা নন, তিনি দুই উপজেলার তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের কাছে নিবেদিতপ্রাণ একজন ত্যাগী কর্মী। তার নেতৃত্বে এলাকায় গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। স্থানীয় নেতৃবৃন্দ উল্লেখ করেন, তৃণমূলের দাবি এখন একটিই—বরিশাল-১ আসনে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা এই ত্যাগী নেতাকে মনোনয়ন দিয়ে তার যোগ্যতার স্বীকৃতি দেওয়া।সমাবেশ শেষে বিএনপির শতাধিক কর্মী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস ছড়িয়ে দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু

বরিশাল প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব মেহেদী হাসান রাসেল। আজ বুধবার বার্থী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

সকালে বার্থী ইউনিয়নের মাদরাসা, স্কুল ও কলেজ পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এসময় শিক্ষাখাতে উন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে যুবসমাজকে সচেতন করা এবং এলাকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন প্রার্থী মেহেদী হাসান রাসেল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল-১ আসনে প্রার্থী মো. রাসেল সরদার (মেহেদী): এক বহুমাত্রিক সমাজসেবক ও সফল উদ্যোক্তা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার (মেহেদী) তাঁর নানামুখী কর্মময় জীবন, মানবসেবামূলক উদ্যোগ এবং সফল উদ্যোক্তা পরিচয়ের মাধ্যমে এলাকায় ইতোমধ্যেই একজন গ্রহণযোগ্য ও পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন।

১৯৮৫ সালের ১৫ মে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা রাসেল সরদার মেহেদী—পিতা মরহুম আব্দুস গনি সরদার এবং মাতা মোসা. সেফালী বেগমের যোগ্য সন্তান হিসেবে শিক্ষাজীবন শেষে নিজেকে নিয়োজিত করেন শিক্ষা, সমাজসেবা, ব্যবসা ও রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে।

শিক্ষাক্ষেত্রে কর্মজীবন ও অবদান

রাসেল সরদার তাঁর কর্মজীবন শুরু করেন ঢাকার মোহাম্মদপুরের জামিআ মোহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীতে তিনি আগৈলঝাড়ার বাগধায় প্রতিষ্ঠা করেন ইকুরা ইসলামিক ক্যাডেট স্কুল, যেখানে তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাটি বারবার উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি লাভ করে।

চিকিৎসা সেবায় উদ্যোগ

গণমানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি প্রতিষ্ঠা করেন পয়সারহাট আদর্শ জেনারেল হাসপাতাল, যা স্থানীয় স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।

উদ্যোক্তা ও ব্যবসা ক্ষেত্রে সফলতা

শিক্ষা ও সমাজসেবার পাশাপাশি তিনি মৎস্য চাষে যুক্ত হয়ে গড়ে তোলেন কয়েকটি সফল প্রতিষ্ঠান—

পদ্মা ফিড মিল, বড় মাগরা, আগৈলঝাড়া

যমুনা ফিস হ্যাচারী, বারপাইকা — যা ২০২৫ সালে দেশসেরা হিসেবে জাতীয় স্বর্ণপদক অর্জন করে।
এ স্বর্ণপদক তাঁকে প্রদান করেন তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

এছাড়া তিনি বরিশাল জোনের একুয়া কালচার ডেভলপমেন্ট টিমের সভাপতি এবং সরদার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী।

রাজনীতিতে আদর্শিক যাত্রা

আধ্যাত্মিক ও চারিত্রিক উন্নতির উদ্দেশ্যে তিনি উপমহাদেশের বরেণ্য আলেম, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ.-এর কাছে বাইয়াত গ্রহণ করেন।
আদর্শিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এবং বর্তমানে আগৈলঝাড়া উপজেলা সভাপতি ও বরিশাল জেলা শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনগণের উদ্দেশে অঙ্গীকার

মো. রাসেল সরদার (মেহেদী) বলেন—
“আসুন! আমরা যদি বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিজয় অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তুলবো।বহুমাত্রিক গুণের অধিকারী এই শিক্ষাবিদ, সমাজসেবক, উদ্যোক্তা ও রাজনীতিবিদ এলাকার মানুষের মাঝে ইতোমধ্যেই আশার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।বরিশাল-১ আসনে পরিবর্তনের রাজনীতি ও সুশাসনের প্রত্যাশায় তার প্রতি দৃষ্টি এখন সাধারণ মানুষের।তিনি বলেন, “গৌরনদী-আগৈলঝাড়ার মানুষের সেবা করা আমার অঙ্গীকার। শিক্ষা, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই হবে আমার প্রধান কাজ।প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের উপস্থিতি প্রচুর ছিল। এলাকাবাসীরা নির্বাচনী মাঠে নতুন উদ্যমে প্রচারণার শুরুকে স্বাগত জানান।নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বার্থী ইউনিয়নে নির্বাচনী উত্তাপ আরও বাড়ছে বলে জানান স্থানীয়রা।

গৌরনদীতে সাকুরা পরিবহনের বাস দুর্ঘটনা, আহত ১৪

বরিশাল প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ১৯ তারিখ  দুপুরের দিকে গৌরনদী উপজেলার এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার সাথে  দক্ষিণ বিজয়পুর  এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বরিশাল থেকে ঢাকাগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি পর্যায়ের হলেও সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশটিতে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

গৌরনদীতে ইউনিয়ন ছাত্র দলের ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির তালিকা হস্তান্তর

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ইউনিয়ন ছাত্র দলের ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির তালিকা উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের তৃণমূলকে আরও শক্তিশালী করা, যোগ্য নেতৃত্ব নির্বাচন, এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকৌশল জোরদার করতেই এই তালিকা হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নেতৃবৃন্দ বলেন, ওয়ার্ড কমিটি হলো ছাত্রদলের প্রাণ—এই কমিটিগুলো সুসংগঠিত হলে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা পর্যন্ত সংগঠন আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে দলীয় কার্যক্রমকে সামনে এগিয়ে নেবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনে ছাত্রদলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মাঠে আছি, মাঠেই থাকবো — ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

স্টাফ রিপোর্টারঃ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনের আগাম নির্বাচনকে সামনে রেখে মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি দলীয় নেতা–কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে করণীয় স্পষ্ট করেন।সভায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রার্থীকে সার্বিক সমর্থন জানান। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন মাঠে আছি, মাঠে থাকবো। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করবো। তিনি আরও উল্লেখ করেন, দলের কর্মসূচি শক্তিশালী করা, নেতাকর্মীদের নিরাপদে সাংগঠনিক কার্যক্রম করতে সহায়তা করা এবং তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগই হবে তাঁর প্রধান লক্ষ্য। মতবিনিময় সভায় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং তৃণমূলে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা তুলে ধরেন।

বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন এর প্রার্থী পক্ষে

গৌরনদী প্রতিনিধিঃ বরিশাল জেলার গৌরনদী উপজেলায় আজ  এম.জহিরউদ্দিন স্বপন ভাইয়ের নির্বাচনের  পক্ষ থেকে  উপজেলা ও পৌর   কৃষক  উদ্যোগে দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। মতবিনিময় সভায় সভাপতিত্ব আবুল কালাম আজাদ । সভার প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ গোলাম সরোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া। গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব হান্নান শরীফ সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষকদলের সদস্য সচিব  ভিপি  সেলিম, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক শফিকুর ইসলাম শরীফ স্বপন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আকবার হোসেন,  পৌর বিএনপির ভারপ্রাপ্ত  সদস্য সচিব খোকন, উপজেলা বিএনপি যুগ্ম শামিম খলিফা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আঃ জব্বারসহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।উপস্থিত ইউনিয়ন কৃষকদল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন খাঞ্জপুর ইউনিয়ন কৃষকদলের  বাবুল সরদার। বার্থী  ইউনিয়ন কৃষকদলের জানে আলম। চাদর্শী ইউনিয়ন কৃষকদলের মোঃ রেজাউল করিম মাহিলাড়া ইউনিয়ন কৃষকদলের আঃ রহিমনলচিড়া ইউনিয়ন কৃষকদলের একমান্টু আলম শরিকল ইউনিয়ন কৃষকদলের মোঃ মালেক গোমস্তাবাটাজোর ইউনিয়নের আঃ হালিম সরদার। সঞ্চালনায় গৌরনদী পৌর কৃষক দলের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন কৃষক নেতা দেলোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। আলচনা সভা শেষে বরিশাল -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন মুঠোফোনে কৃষকদলের নেতাকর্মী দের সাথে  মতবিনিয়ম সভাকে শুভেচ্ছা  বিনিময় করেন।

বরিশাল-১ আসনে ট্রাক মার্কার প্রার্থী ইলিয়াস মিয়া:

গৌরনদী প্রতিনিধি: জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই মূলমন্ত্রকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মোঃ ইলিয়াস মিয়া।২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা তরুণ এই রাজনীতিক ছিলেন জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম ফ্রন্টলাইন যোদ্ধা। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন তিনি। শহর–নগর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত চলছে গণসংযোগ। প্রচারণায় ব্যবহার করছেন প্রতীক ‘ট্রাক মার্কা’, যার অঙ্গীকার— জনতার অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র-ন্যায়বিচার নিশ্চিত করা।স্থানীয় পর্যায়ে প্রার্থীকে শক্তিশালীভাবে পরিচিত করতে কাজ করছে গৌরনদী পৌর শাখা গণঅধিকার পরিষদ।শাখার আহবায়ক মোঃ জহিরুল ইসলাম বলেন,গণমানুষের রাজনীতি ফিরে পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইলিয়াস ভাই তরুণদের আশা ও পরিবর্তনের প্রতীক। আমরা ট্রাক মার্কায় বিপুল ভোটে তাঁকে বিজয়ী করতে বদ্ধপরিকর।”আসন্ন নির্বাচনে বরিশাল-১ আসনে ভোটারদের সামনে নতুন নেতৃত্বের বার্তা নিয়ে হাজির হয়েছেন ইলিয়াস মিয়া।তার প্রতিশ্রুতি—গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষাই হবে আমার প্রথম দায়িত্ব।”

গৌরনদীতে ঘরোয়া গোলাম রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।।

গৌরনদীতে ঘরোয়া গোলাম রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতবরিশালের গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাসেমাবাদ হরিসেনা প্রাইমারি স্কুল মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঘরোয়া গোলাম রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কাসেমাবাদ হরিসেনার যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি চলছিল গত ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে। প্রায় দুই মাসব্যাপী এই আয়োজনে এলাকার তরুণদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠান টুর্নামেন্টটির উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (১৮ নভেম্বর ২০২৫)বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন—গৌরনদী উপজেলা বিএনপি আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,গৌরনদী উপজেলা বিএনপি সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরনদী উপজেলা বিএনপি বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপি আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন। যুগ্ম আহ্বায়ক, গৌরনদী পৌর বিএনপি কামরুজ্জামান খোকন। শামিম খলিফা, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি। যুগ্ম আহ্বায়ক, গৌরনদী পৌর বিএনপি  মিজানুর রহমান আকবর,যুগ্ম আহ্বায়ক, গৌরনদী পৌর বিএনপি জাকির হোসেন রাজা, যুগ্ম আহ্বায়ক গৌরনদী পৌর বিএনপি মান্নান সরদার।  গৌরনদী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কামরুল হাসান জয়।পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক  আব্দুর রহিম।স্থানীয় তরুণদের উদ্যোগে এমন ক্রীড়া আয়োজন এলাকায় খেলাধুলার উন্মাদনা বাড়িয়ে তুলেছে এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছে বলে অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

কালকিনিতে দখল–দূষণে মৃতপ্রায় ঐতিহ্যবাহী ‘কুমার ডুবি’ খাল থমকে গেছে জনজীবন ও কৃষিকাজ

আবির হাসান পারভেজ, কালকিনিঃ

মাদারীপুরের কালকিনির অন্যতম প্রাচীন ও খরস্রোতা খাল ‘কুমার ডুবি’ আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার চাপে প্রায় মৃতপ্রায়। একসময় নৌকা চলাচল, কৃষি সেচ এবং জল নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে পরিচিত এই খালটি এখন পরিণত হয়েছে দুর্গন্ধময় বর্জ্যের স্তূপে। বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা এবং শুকনা মৌসুমে পরিবেশ দূষণ—এ দুই সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনজীবন।

দখল–দূষণের দৌরাত্ম্যে খাল হারাচ্ছে অস্তিত্ব

সরেজমিন ঘুরে দেখা যায়, পৌর এলাকার চর-ঝাউতলা গ্রামের পালপাড়া অংশজুড়ে খালের দু’পাশে চলছে অবৈধ দখলের মহোৎসব। কোথাও নির্মাণ করা হয়েছে পাকা-আধা পাকা স্থাপনা, আবার কোথাও বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা হয়েছে খাল ভরাট করে। একইসঙ্গে খালে নির্বিচারে ফেলা হচ্ছে বাজার, গৃহস্থালি ও প্লাস্টিক বর্জ্য। এতে খালের তলদেশ পলিথিন, কাঁচ ও অন্যান্য অপচনশীল আবর্জনায় ভরাট হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা শাহাআলম ও সালাম বেপারী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“একসময় এই খালে নৌকা চলত। আর এখন শুধু আবর্জনার স্তূপ। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।”

দূষণে জনস্বাস্থ্য হুমকিতে

দূষিত কালো পানির তীব্র দুর্গন্ধে খালের আশপাশে বসবাস করা দুঃসাধ্য হয়ে পড়েছে। বাড়ছে মশা-মাছির উপদ্রব। স্থানীয় স্কুল শিক্ষক আ. কাদের জানান,
“এলাকার অনেক শিশু চর্মরোগ, শ্বাসতন্ত্রের সমস্যা ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।”

কৃষক ও কৃষি ব্যবস্থা বিপর্যস্ত

‘কুমার ডুবি’ খালের ওপর আশপাশের চর-ঝাউতলা, উত্তর রাজদী, জোনারদ্বন্দ্বীসহ বিস্তীর্ণ এলাকার জলনিষ্কাশন ব্যবস্থা নির্ভরশীল। কিন্তু খাল ভরাট হয়ে প্রাকৃতিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছরই এসব এলাকায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা।
ফলে বোরো, আমন ও রবি মৌসুমের ফসল আবাদ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল খালের মুখে বাঁধ দিয়ে পানি আটকে নিজেদের স্বার্থে পানি বিক্রি করছে। সময়মতো পানি বের হতে না পারায় বছরে কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী জানান,
“কুমার ডুবি খাল পুনঃখনন ও দখলমুক্ত করার দাবি বহুবার জানালেও অদৃশ্য কারণে উচ্ছেদ অভিযান চলছে ঢিমেতালে।”

উন্নয়ন প্রকল্পের আশ্বাস

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন,
“খালের দু’পাশে শিগগিরই সংস্কারকাজ শুরু হবে। বৃহত্তর একটি প্রকল্পের মাধ্যমে খাল খনন, দখলমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হবে। এতে খালটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে।”

সমাধানে দৃষ্টি জনগণের

অবৈধ দখল, বর্জ্য ফেলা ও প্রশাসনিক উদাসীনতার কারণে ঐতিহ্যবাহী ‘কুমার ডুবি’ আজ অস্তিত্ব সংকটে। এলাকাবাসীর প্রত্যাশা—দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে খালটিকে পুনরুজ্জীবিত করা হবে, যাতে স্বাভাবিক জনজীবন, কৃষিকাজ ও পরিবেশ ফিরে পায় স্বস্তি।

এখন পুরো অঞ্চল তাকিয়ে আছে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দিকে—কবে শুরু হবে বাস্তবসম্মত উদ্ধার অভিযান।