Home Blog Page 16

শরিকল ইউনিয়নে ধানের শীষের পক্ষে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জহির উদ্দিন স্বপন–এর সমর্থনে শরিকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সেন্টার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর ২০২৫, সোমবার বিকেলে শরিকল হাই স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক শফিকুল রহমান শরীফ স্বপনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সোহানুর রহমান।

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাফল্যের সঙ্গে সমাপ্ত হলো কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শ্রেণি পাঠদান সমাপনী অনুষ্ঠান।

কালকিনি প্রতিনিধিঃ
নাচ, গান, আবৃত্তির মধ্যে দিয়ে সফলভাবে ​কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে উৎসবমুখর পরিবেশে ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণি পাঠদান সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে শিক্ষার্থীদের বছরব্যাপী পরিশ্রমের স্বীকৃতি এবং নতুন পরীক্ষার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।
​সোমবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
পরে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
​আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কালকিনি পৌর প্রশাসকের উদ্যোগে প্রতিবন্ধী ইনু শিকদারকে হুইলচেয়ার প্রদান

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি পৌরসভায় মানবিক একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন পৌর প্রশাসক সাইফ-উল আরেফীন। পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী ও অসহায় বাসিন্দা ইনু শিকদারের পাশে দাঁড়িয়ে তাকে একটি হুইলচেয়ার প্রদান করেন তিনি। সোমবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রনজিত কুমার সরকারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।হুইলচেয়ার পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে ইনু শিকদার বলেন, “আগে অন্যের সাহায্য ছাড়া কোথাও যেতে পারতাম না। এখন নিজেই চলতে পারব। পৌরসভার এই উপহার আমার কাছে নতুন জীবনের মতো মনে হচ্ছে।পৌর প্রশাসক সাইফ-উল আরেফীন বলেন, “সকল নাগরিকের জীবনমান উন্নয়নই আমাদের দায়িত্ব। অসহায়-প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো মানবতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।পৌরসভার এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালায়।

বরিশাল-১ আসনে প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিএনপি নেতা মাহবুবুল ইসলামের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম (মাহবুব)।

আজ (তারিখ উল্লেখযোগ্য) স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে তিনি জানান, বরিশাল-১ আসনে বিএনপির পক্ষ থেকে ঘোষিত প্রার্থী পুনরায় বিবেচনা করে আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূল নেতা-কর্মীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, “আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত থেকে তৃণমূলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন। দল যখন দুঃসময় অতিক্রম করেছে—বিশেষ করে ১/১১ এর সময়ে—তখন তিনি আগৈলঝাড়া-গৌরনদী বিএনপির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন।”

সংগঠনকে শক্তিশালী করতে তার নিরলস ভূমিকা, কর্মীদের বিপদে-আপদে পাশে থাকা এবং সার্বিক সহায়তার কথা উল্লেখ করে মাহবুবুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও নিবেদিত নেতা আলহাজ্ব সোবাহানই বরিশাল-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সক্ষম। হিন্দু-মুসলিম সব শ্রেণির ভোটারদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য মানুষ।”

বক্তৃতায় তিনি অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী জনাব জহির উদ্দিন স্বপন অতীতে দল ও নেতৃত্ব সম্পর্কে প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং ২০০১ সালে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে তার বিতর্কিত ভূমিকা রয়েছে। এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিলে তৃণমূলের মনোবল ভেঙে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, “আমরা ধানের শীষের রাজনীতির কর্মী। আমরা ধানের শীষের পক্ষেই থাকতে চাই। তাই আগৈলঝাড়া-গৌরনদী বিএনপির নেতা-কর্মীদের শক্তিশালী দাবি—এই আসনে আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে পুনঃমনোনয়ন দেওয়া হোক।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আকুল আবেদন জানান, যেন তৃণমূলের দাবি বিবেচনা করে প্রার্থিতা পুনর্বিবেচনা করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের—সকাল সন্ধা শাট ডাউন কর্মসূচি জাহাঙ্গীর  কবীর নানক

0

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সাধারণ মানুষ এখনও শেখ হাসিনার নেতৃত্বেই আস্থা রাখে এবং অবৈধ সরকারের নির্দেশে পরিচালিত কথিত ক্যাঙ্গারু কোর্টের রায়ে জনগণের কোনো আস্থা নেই—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, “অবৈধ ও অগণতান্ত্রিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের আজ্ঞাবহ আদালতের প্রহসনের বিচার বাংলাদেশের জনগণ মানে না, মানবেও না। দেশের জনগণ শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের ওপরই আস্থা রাখে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যেসব রায় দেওয়া হচ্ছে, তা জনগণের চোখে বৈধতা পায় না। দেশের মানুষ জানে, এই বিচার নয়—এটি প্রহসন। এবং আগামীকাল সকাল সন্ধা শার্ট ডাউন কর্মসূচি ঘোষণা করেন  দাবি করেন, এই ধরনের সাজানো রায়ের মাধ্যমে শুধু গণতন্ত্রই নয়, বিচার ব্যবস্থাকেও কলঙ্কিত করা হচ্ছে।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই অন্যায়কে মেনে নেয়নি, নেবে না। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে আছে, এবং সেই শক্তিই ভবিষ্যতে আবারও জয়ী হবে।

রাস্তার সংস্কারকাজে কালভার্ট নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

স্টাফ রিপোর্টার

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামে রাস্তার সংস্কারকাজে কালভার্ট নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান উন্নয়নকাজের অংশ হিসেবে গ্রামের রাস্তায় কালভার্ট নির্মাণ করা হচ্ছে। তবে কাজটি শুরু থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালনা করায় বিপদের মুখে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

গতকাল কালভার্টের জন্য খননকাজ চলাকালে সুলতান বেপারীর ছেলে মোঃ মানিক বেপারীর বাড়ির পাশে কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বিশাল গর্ত করা হয়। দুইটি ঘরের মাঝখানে করা এই গর্তের কারণে ঘরের ভিত্তি নড়ে যায় এবং মাটিতে বড় ফাটল দেখা দেয়। ফলে মুহূর্তের মধ্যেই কাঠের তৈরি ঘর দুটির একটি অংশ ধসে পড়ার উপক্রম হয়।

ভুক্তভোগী মানিক বেপারী অভিযোগ করে বলেন, “কোনো রকম নোটিশ বা নিরাপত্তা দেওয়া হয়নি। হঠাৎ করেই বাড়ির পাশে গর্ত করতে গিয়ে আমাদের ঘর ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা মনে করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং কাজের তদারকি না থাকায় মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে মধ্য করপাড়া গ্রামের সাধারণ মানুষ।

গৌরনদীতে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু, পরিবারের হত্যার অভিযোগ

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদীতে উপজেলা যুবলীগের সদস্য মো. আমিনুল ইসলাম হাওলাদার (৪২) রহস্যজনকভাবে নিহত হয়েছেন। রোববার সকালে কমলাপুর গ্রামের নিজবাড়ির সন্নিকটে পুকুরের ঘাটলার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটিকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, একই সঙ্গে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়।

স্থানীয়রা জানান, সকালে পুকুরের ঘাটলায় মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গৌরনদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।

নিহত আমিনুল ইসলাম হাওলাদার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর মাস্টারের ছেলে এবং দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, আমিনুল প্রতিদিন রাত ১০টার দিকে খাবার খেয়ে বাজারে যেতেন এবং রাত ১২টার দিকে বাসায় ফিরতেন। কিন্তু শনিবার রাতে খাবার খেয়ে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

এদিকে, পুলিশ বলছে—ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার অভিযোগের বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবার ও এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দিন স্বপন

ডেইলি বরিশাল নিউজ ডেস্কঃ

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার দৃঢ়তা, সেনাবাহিনী প্রধানের দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণই দেখিয়ে দিচ্ছে—আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।”

শনিবার বিকেলে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম (বকুল)-এর সমর্থনে ফুলবাড়ী গেট চত্বরে শ্রমিক দলের খানজাহান আলী থানা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“যাঁরা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাঁরা দেশের শত্রু”

জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, কিছু মহল নির্বাচন নিয়ে চক্রান্ত করছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার টালবাহানা করছে। তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের বিরোধিতা মানে শুধু গণতন্ত্রের নয়, দেশেরও শত্রু হওয়া।”

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনার ‘ফ্যাসিবাদী’ শাসনে দেশের নির্বাচনব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছিল। জনগণের মালিকানা একটি পরিবারের হাতে কুক্ষিগত করা হয়েছিল। কিন্তু তরুণ ছাত্র–জনতা সেই স্বৈরাচারকে ক্ষমতা থেকে অপসারণ করে জনগণের বিজয় নিশ্চিত করেছে।

৩১ দফা বাস্তবায়নে ঐক্যের আহ্বান

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ঐকমত্যের সমাজ গড়তে চান বলে উল্লেখ করেন তিনি। বলেন, “গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে জাতীয় ঐক্য। আমরা সকল গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে সে পথেই এগোচ্ছি।”

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের ভূমিকাকে স্বাগত

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ১৭ বছরের ত্যাগ ও ছাত্র–জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা জাতিকে নিশ্চিত করেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এই ঘোষণায় জনগণ শঙ্কামুক্ত হয়েছে।”

নিশিরাতের ভোট আর হবে না

জহির উদ্দিন স্বপন বলেন, “এতদিন শেখ হাসিনা নিজেই ব্যালটে সিল মারত, সরকারি কর্মচারীদের ব্যবহার করা হতো ভোট ডাকাতিতে। ২০১৮ সালে পুলিশকে রাতের বেলায় ভোটে ব্যবহার করা হয়েছিল। তবে আর কখনো এমন নির্বাচন হতে দেওয়া হবে না।”

ধানের শীষকে ৬০ শতাংশ ভোট দেওয়ার আহ্বান

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু সরকার গঠনের প্রশ্ন নয়; এর ফলাফলের ওপর নির্ভর করবে উচ্চকক্ষের আসন বণ্টন। তাই ধানের শীষকে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী করতে হবে।
“ধানের শীষ ৬০ শতাংশ ভোট পাবে কি না—এটাই এখন বড় লক্ষ্য,”—বলেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন

সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম।
সঞ্চালনা করেন থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা–৩ আসনে দলের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম (বকুল)।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—

খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা)

সাধারণ সম্পাদক শফিকুল আলম (তুহিন)

মীর কায়ছেদ আলী

কাজী মিজানুর রহমান

আবু সাঈদ হাওলাদার আব্বাস

মোল্লা সোহাগ হোসেন

শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান

সদস্যসচিব শফিকুল ইসলাম শফিকসহ আরও অনেকে

আগামী গৌরনদী উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত বরিশাল জেলা রুকন সম্মেলনে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুর জব্বার এই মনোনয়ন তালিকা প্রকাশ করেন।

জানা যায়, বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা শাখার যৌথ সিদ্ধান্তে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে দক্ষ ও অভিজ্ঞ নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষিত প্রার্থীরা হলেন—

উপজেলা চেয়ারম্যান পদে: অধ্যাপক আমীনুল ইসলাম খসরু

উপজেলা ভাইস চেয়ারম্যান: অধ্যাপক সাইফুল ইসলাম

মহিলা ভাইস চেয়ারম্যান: মোসাম্মাত রহিমা বেগম

গৌরনদী পৌরসভার মেয়র পদে: সাবেক সেনা সদস্য আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান।

সম্মেলনে বক্তারা বলেন, এসব প্রার্থী নির্বাচিত হলে গৌরনদী উপজেলাসহ পৌর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। স্থানীয় নেতৃবৃন্দ বিশ্বাস প্রকাশ করেন যে অভিজ্ঞতার আলোকে মনোনীত প্রার্থীরা পরিবর্তনের ধারা বয়ে আনতে সক্ষম হবেন।

আগামী নির্বাচনে এসব প্রার্থীদের প্রতি জনগণের সমর্থন কামনা করেছে দল।

কর্মী সভায় এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

 

গৌরনদী,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ ই নভেম্বর রোজ শনিবার বেলা ৩ ঘটিকায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী আসাদুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঅ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট;সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি;সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (কেন্দ্রীয় কমিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ।

সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন,
“বিদ্যালয়ে কোনো ধরনের কোচিং বাণিজ্য চলবে না। প্রয়োজনে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনা খরচে পড়ানোর ব্যবস্থা করা হবে।”
তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষার্থীরা। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন, পাঠদানের মান, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার পরিবেশ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।সভা শেষে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।একইদিন সন্ধ্যায় গাজী কামরুল ইসলাম সজল তার নিজ বাড়িতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর সাথে কর্মীসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য সাংগঠনিক গঠনতন্ত্র ও দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।এ সময় তিনি বলেন ” ধানের শীষ যার, আমরা তার ” তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে একযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জনগনের বিবেকের রায় ব্যালটের মাধ্যমে ধানের শীষের পক্ষে দিয়ে বিএনপিকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করার অনুরোধ জানান।