Home Blog Page 18

গৌরনদীতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে গৌরনদী উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহাগ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি।মতবিনিময় সভায় বক্তাব্য রাখেন গৌরনদী উপজেলা যুবদল নেতা  রিয়াজ ভুইঁয়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।সভায় গৌরনদী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম চৌধুরী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল মহানগর আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম চৌধুরীকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে— সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ গ্রেফতারের কারণ জানতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নিরাপত্তা ও তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

উল্লেখ্য, মোঃ সেলিম চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।

বন্ধু মহল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে গত ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এক মানবিক ও প্রশংসনীয় বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম।এ আয়োজনে স্থানীয় ও আশেপাশের এলাকার প্রায় ১৫০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া, ২০ জন রোগীর জন্য বরিশালে স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা করা হয়, যেখানে রোগীদের যাতায়াত ও খাবারের সম্পূর্ণ দায়িত্ব নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।চক্ষু চিকিৎসা সেবায় বিশেষ চিকিৎসা সহযোগিতা প্রদান করে ইস্পাহানি ইসলামি চক্ষু হাসপাতাল, বরিশাল (যোগাযোগ: +880 1926-034612)।এ মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন বন্ধু মহল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা পরিমল বৈষ্ণব স্যার, যিনি তাঁর মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও অনুপ্রেরণার মাধ্যমে দীর্ঘদিন ধরে সংগঠনটির পাশে রয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে স্যারের প্রতি জানানো হয় গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।বন্ধু মহল ফাউন্ডেশন জানায়, দেশের যেকোনো স্থানে স্থানীয় উদ্যোগে এমন মানবিক চিকিৎসা সেবা আয়োজন করতে চাইলে তারা সার্বিক সহযোগিতা করবে।এ ধরনের কার্যক্রম শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোই নয়, বরং সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে বন্ধু মহল ফাউন্ডেশন। 🌿

উজিরপুর মডেল থানা টানা ছয়বার বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল জেলার গৌরবময় অর্জনে আবারও শীর্ষে উজিরপুর মডেল থানা। বিগত এক বছরের কর্মকালে টানা ৬ষ্ঠ বারের মতো বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে উজিরপুর মডেল থানা।থানার অফিসার ইনচার্জ (ওসি) এই সম্মাননা অর্জনের জন্য পুলিশ সুপার, বরিশাল মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন,বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে উজিরপুর মডেল থানাকে ৬ষ্ঠ বারের মতো পুরস্কৃত করায় পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে উজিরপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম, সততা ও দায়িত্ববোধের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।”উজিরপুর মডেল থানার এ ধারাবাহিক সাফল্য স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। থানার সদস্যরা জানিয়েছেন, জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপের কারণেই থানাটি বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করছে।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, উজিরপুর মডেল থানা এভাবেই জনগণের পাশে থেকে নিরাপদ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক রাড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। পরে রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নুরুল হক রাড়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

এদিকে আওয়ামী লীগের একাংশের স্থানীয় নেতাকর্মীরা তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পিতা

বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসে জানিয়েছেন যে, তিনি তার বড় ছেলে আরাফাত ইসলাম-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

ঘটনাটি ঘটে ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদী উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায়।
সেই সভায় আরাফাত ইসলাম জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেন।

এর প্রতিক্রিয়ায় হাফেজ কামরুল ইসলাম খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন —

আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেয়ায় আমি আমার বড় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম।

শালিখার চতুরবাড়িয়া বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় মাগুরা জেলার শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়নের চতুরবাড়িয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালখড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোতালেব সিকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন বাকি, তালখড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর লাল, শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গফুর মোল্লা, বুনাগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ, তালখড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর মণ্ডল, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বারিক বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক দলিল উদ্দিন এবং জেলা মহিলা দলের সদস্য রুনা সালাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আঞ্চলিক কার্যালয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং এলাকার তৃণমূল নেতাকর্মীদের ঐক্য আরও সুদৃঢ় করবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আগামীর গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের

আজ থেকে ধানের শীষের বিপক্ষে কেউ নয়, সবাই আমাদের সহযোগী হতে পারে..জহির উদ্দিন

নাসির উদ্দিন সৈকত,বরিশালঃ গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ও জহির উদ্দিন স্বপন তার নির্বাচনী প্রথম কর্মসুচি ঘোষণা  করেন তিনি বলেনঃ-আজ থেকে ধানের শীষের বিপক্ষে কেউ নয়, সবাই আমাদের সহযোগী হতে পারে”

আওয়ামী লীগের কোন কর্মী যদি চাঁদা বাজি ও মাদক সহ কোন সন্ত্রাসী সাথে না থাকে তাকে আমরা গ্রহণ করে নিব।

বরিশালের গৌরনদী উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিবও বিএনপির  চেয়ারপারসনের উপদেষ্টা  হুমায়ুন কবির।  চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব জহির উদ্দিন স্বপন সভাপতিত্ব করেন।  প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন,দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, জনগণকে ভোটের অধিকারের জন্য জাগ্রত করতে হবে।”সভায় সভাপতির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, আজ থেকে আওয়ামী লীগসহ যেকোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠন যদি ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে চায়, বিএনপি তাদের জন্য দরজা খুলে দিয়েছে।জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”ভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব হান্নান শরীফ, এবং গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম শরীফ স্বপন প্রমুখ। দীর্ঘ ১৭ বছর পর সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির এমন বিশাল সমাবেশে কর্মী-সমর্থকদের ঢল নামে।

সমাবেশ শেষে জহির উদ্দিন স্বপন আনুষ্ঠানিকভাবে প্রথম নির্বাচনী কর্মী সভার উদ্বোধন ও নির্বাচনী কর্মসূচি ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা ও আশপাশের এলাকাজুড়ে এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গৌরনদী প্রেসক্লাবে বিএনপি প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত।

গৌরনদী প্রেসক্লাবে বিএনপি প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ চা-চক্রে মিলিত হয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন। তার নিজ বাড়িতে অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক সাক্ষাতে প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া,সিনিয়র সাংবাদি ও উপদেষ্টা কাওসার হোসেন খন্দকার মনিরুজ্জামান মনির, জনকণ্ঠ বরিশাল ব্যুরো প্রধান খোকন আহম্মেদ হিরা ও গৌরনদী গৌরনদী প্রেস ক্লাবের সকল সাংবাদিক  উপস্থিত ছিলেন।

এ সময় এম. জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের বিবেক হিসেবে সত্য ও ন্যায়ের পথে অটল থাকবেন—এই আশা রাখি।”

শুভেচ্ছা বিনিময় শেষে অতিথি ও সাংবাদিকদের মধ্যে চা-চক্রের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিএনপি প্রার্থীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

গৌরনদীতে রাত্রিকালীন পিঙ্গলাকাঠি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গৌরনদীতে রাত্রিকালীন পিঙ্গলাকাঠি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি এলাকায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে রাত্রিকালীন ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় পিঙ্গলাকাঠি যুবসংঘ একাদশ ও তারুয়া স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে খেলায় পিঙ্গলাকাঠি যুবসংঘ একাদশ ২–১ গোলে তারুয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন,উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি সদস সচিব মিজানুর রহমান খান মুকুল এছাড়া গৌরনদী  উপজেলা জনপ্রতিনিধি, সাংবাদিক সহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণ সমাজের শত শত মানুষ।

স্থানীয় আয়োজকরা জানান, এলাকার তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।