Home Blog Page 19

মাহিলাড়া ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া ডিগ্রি কলেজে আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫ ইং) দিনব্যাপী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষকে নৈতিক, সামাজিক ও মানবিক গুণে সমৃদ্ধ করে। তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদেরকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সারাদিন ধরে আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল মাহিলাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস। 🎉

মাদারীপুরের কালকিনিতে দেড় কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে দেড় কেজি গাঁজাসহ মোহাম্মদ ইদ্রিস বরকুনতাজ (৫৮) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ইদ্রিস বরকুনতাজ উপজেলার রমজানপির এলাকার আইয়ুব আলী বরকুনতাজের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ ইদ্রিস বরকুনতাজকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কালকিনি, গৌরনদী, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট ও মাদারীপুর সদর থানায় মোট সাতটি মাদক মামলা রয়েছে।”

ওসি আরও জানান, “সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের এই অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

রকারী ব্রজমোহন কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালে অধ্যয়নরত গৌরনদী পরিবহন রুটের (গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ) শিক্ষার্থীদের সংগঠন “গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদ”-এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাওন, এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী শ্রাবনী দাস।সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল॥ সরকারি ব্রজমোহন কলেজে অধ্যয়নরত গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদ-এর ২০২৫-২০২৬ সেশনের উপদেষ্টা মন্ডলী ও ছাত্র উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়। কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে এই উপদেষ্টা মন্ডলী, যারা সংগঠনের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দিকনির্দেশনা প্রদান করবেন। প্রধান উপদেষ্টা ১। প্রফেসর গোলাম মোর্শেদ — বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, মোবাইল: ০১৭১২৭৭৫০৪৭২। জনাব আব্দুর রহমান সরদার — সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, মোবাইল: ০১৭২১৫৩৮০০৩৩। জনাব মতিউর রহমান — সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭১২২৩৫৪৪১৪। জনাব মোঃ মুর্শীদ হাসান — সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭৮০২৫১২০০৫। জনাব তানিয়া বিনতে করীম খান — সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মোবাইল: ০১৭১৭৫৫৭২৬২৬। জনাব সেকেন্দার হাওলাদার — সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭৩৪৭১৪২৭৮৭। জনাব কাজী রফিকুল ইসলাম — প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭১৭১০১৯৫২৮। জনাব শম্পা বাড়ৈ — প্রভাষক, বাংলা বিভাগ, মোবাইল: ০১৭২৫৫৬২৩০৪৯। জনাব জহিরুল ইসলাম — প্রভাষক, ইতিহাস বিভাগ, মোবাইল: ০১৬৭৫৯৯১২৯৯১০। জনাব মাইনুল ইসলাম — প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৭২৩৭৬২১৩৮১১। জনাব মোঃ হেলাল হোসেন — প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, মোবাইল: ০১৮৫৭৩৬৬৫৭৭১ ২। জনাব বি.এম. হায়দার আলী — প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোবাইল: ০১৯২৮১৪১৩০১🎓 ছাত্র উপদেষ্টা মন্ডলী১। মোহাম্মদ মোহসিন উদ্দীন — বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।মোবাইল: ০১৩১৫০৩১৩৭৭২। নাজমুল হাসান নাঈম — ছাত্র উপদেষ্টা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।৩। আশরাফুল ইসলাম হাসিব — ছাত্র উপদেষ্টা, মৃত্তিকাবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগ।সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই উপদেষ্টা মন্ডলীর সহযোগিতায় শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাঙ্গনের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কাজ করবে গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদ।কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি: শেখ রবিউল ইসলাম (হিসাববিজ্ঞান)সহ-সভাপতি: সাজ্জাদ হোসেন সৈকত (সমাজবিজ্ঞান), সাকিব ঘরামী (দর্শন), সানজিদা আক্তার (বাংলা), রোমান (ইসলামের ইতিহাস)যুগ্ম সাধারণ সম্পাদক: আহম্মেদ নয়ন (সমাজকর্ম), হৃদয় হাওলাদার (ইতিহাস), মোঃ খাইরুল শিকদার (ব্যবস্থাপনা), সুমি হক (ব্যবস্থাপনা), মোঃ কাইফুর রহমান (সমাজবিজ্ঞান)সাংগঠনিক সম্পাদক: মোঃ ফাইজুল্লাহ (ইসলাম শিক্ষা)সহ সাংগঠনিক সম্পাদক: গোলাম রাব্বি, নাজমুল ইসলাম আরাফাত (ইংরেজি), আবির শিকদার (হিসাববিজ্ঞান)কোষাধ্যক্ষ: নাজমুল ইসলাম জনি (গণিত)সহ-কোষাধ্যক্ষ: রিফাত হোসেন (ইসলামের ইতিহাস)সহ প্রচার সম্পাদক: জান্নাতুল ফেরদৌসসাংস্কৃতিক সম্পাদক: বুশরা তাবাচ্ছুম ও মুজাহিদ ইসলামছাত্র বিষয়ক সম্পাদক: শিহাব হাওলাদারছাত্রী বিষয়ক সম্পাদক: আসাদুল ইসলাম হৃদয়প্রচার সম্পাদক: আঁখি (রাষ্ট্রবিজ্ঞান)সহ-কোষাধ্যক্ষ: সুজয় কর্মকার (রাষ্ট্রবিজ্ঞান)সাংগঠনিক সদস্য: জুবাইদা (সমাজবিজ্ঞান)কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি ব্রজমোহন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান।কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম শাওন বলেন,আমরা এই পরিষদের মাধ্যমে গৌরনদী রুটের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। কলেজে যাতায়াত, শিক্ষার্থী অধিকার ও সাংস্কৃতিক বিকাশে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে।”এ সময় সাধারণ সম্পাদক শ্রাবনী দাস বলেন,মেয়াদকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানে কাজ করব।”নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন যাত্রা শুরু হলো।নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাওন, এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী শ্রাবনী দাস। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি: শেখ রবিউল ইসলাম (হিসাববিজ্ঞান)সহ-সভাপতি: সাজ্জাদ হোসেন সৈকত (সমাজবিজ্ঞান), সাকিব ঘরামী (দর্শন), সানজিদা আক্তার (বাংলা), রোমান (ইসলামের ইতিহাস)যুগ্ম সাধারণ সম্পাদক: আহম্মেদ নয়ন (সমাজকর্ম), হৃদয় হাওলাদার (ইতিহাস), মোঃ খাইরুল শিকদার (ব্যবস্থাপনা), সুমি হক (ব্যবস্থাপনা), মোঃ কাইফুর রহমান (সমাজবিজ্ঞান)সাংগঠনিক সম্পাদক: মোঃ ফাইজুল্লাহ (ইসলাম শিক্ষা)সহ সাংগঠনিক সম্পাদক: গোলাম রাব্বি, নাজমুল ইসলাম আরাফাত (ইংরেজি), আবির শিকদার (হিসাববিজ্ঞান)কোষাধ্যক্ষ: নাজমুল ইসলাম জনি (গণিত)সহ-কোষাধ্যক্ষ: রিফাত হোসেন (ইসলামের ইতিহাস)সহ প্রচার সম্পাদক: জান্নাতুল ফেরদৌসসাংস্কৃতিক সম্পাদক: বুশরা তাবাচ্ছুম ও মুজাহিদ ইসলামছাত্র বিষয়ক সম্পাদক: শিহাব হাওলাদারছাত্রী বিষয়ক সম্পাদক: আসাদুল ইসলাম হৃদয়প্রচার সম্পাদক: আঁখি (রাষ্ট্রবিজ্ঞান)সহ-কোষাধ্যক্ষ: সুজয় কর্মকার (রাষ্ট্রবিজ্ঞান)সাংগঠনিক সদস্য: জুবাইদা (সমাজবিজ্ঞান)কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি ব্রজমোহন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান।কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম শাওন বলেন,আমরা এই পরিষদের মাধ্যমে গৌরনদী রুটের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। কলেজে যাতায়াত, শিক্ষার্থী অধিকার ও সাংস্কৃতিক বিকাশে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা থাকবে।”এ সময় সাধারণ সম্পাদক শ্রাবনী দাস বলেন,মেয়াদকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানে কাজ করব।”নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন যাত্রা শুরু হলো।

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন” — অ্যাড. সজল

বরিশাল গৌরনদী প্রতিনিধিঃব রিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও দলের প্রতি অগাধ শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, “আমি মনোনয়ন না পাওয়ায় আমার কোনো নেতাকর্মীর হতাশ হওয়ার কারণ নেই। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশই সর্বোচ্চ।”গাজী কামরুল ইসলাম সজল আরও বলেন, গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। দলের ঐক্য অটুট রাখতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, “প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ ও শহর পর্যায়ে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন। বিএনপির পতাকা যেন বিজয়ের মঞ্চে আবারও উড়তে পারে।”অ্যাড. গাজী কামরুল ইসলাম সজলের এই অবস্থান নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, তাঁর এই বার্তা বরিশাল-১ আসনে দলের ঐক্য ও শক্তিকে আরও সুসংহত করবে।

অধিদপ্তরের অভিযান।

গৌরনদী প্রতিনিধি কালের ধারা ॥

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পিঙ্গলাকাঠি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা অফিসের প্রসিকিউশন অফিসার ও সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের গৌরনদী উপজেলা কর্মকর্তা শংকর কুমার দাস এবং মনিটরিং ইন্সপেক্টরগণ।অভিযানকালে সার বিক্রয় কেন্দ্র, খাবার হোটেল, মুদি দোকান ও ভ্যারাইটির দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১২,৫০০ টাকা জরিমানা করা হয়।সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন,ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সবাইকে সচেতনভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।

গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি”— এই প্রতিপাদ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন।

বিতরণকৃত ফসলের মধ্যে ছিল— গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও ফেলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অনিতা মজুমদার ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মেহেদী হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম ইসলাম বলেন,

> “বর্তমান সরকার কৃষি বান্ধব। প্রান্তিক কৃষকদের সহায়তায় এমন প্রণোদনা কর্মসূচি তাদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

কর্মসূচিতে কৃষকরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী মৌসুমে আরও বিস্তৃত পরিসরে এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডে বিএনপির বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডে বিএনপির বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : সাহেব আলী

মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব, জননেতা আলহাজ্ব খান মনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

> “মাগুরার মাটিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ধানের শীষে ভোট দিয়ে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, পৌর বিএনপির নির্বাচিত সভাপতি মাসুদুর রহমান কিজিল খান, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা সুমন, সাংগঠনিক সম্পাদক উৎপল, জেলা সদস্য লিটনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রার্থী ঘোষণার পরদিনই শিবচর উপজেলায় বিক্ষুব্ধ কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বলে জানিয়েছে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছিল, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকা এখন স্বাভাবিক।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লা ও মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার-এর নাম ঘোষণা করা হয়েছে।

জানা যায়, মাদারীপুর-১ আসনের প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তার পরিবারও এলাকায় প্রভাবশালী—তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন।

অন্যদিকে, মাদারীপুর-৩ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

দলীয় মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুদ্দিন মোল্লার সমর্থকরা আনন্দ প্রকাশ করলেও, সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে নামে। এতে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি আরও স্পষ্টভাবে সামনে চলে এসেছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ নভেম্বর) রাতে উপজেলার ইলুহার এলাকায় অভিযান চালিয়ে শাহরিয়ার আব্দুল্লাহ (পিতা: মিজানুর রহমান) ও বেলাল (পিতা: মো. শাহ আলম) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৪০০ টাকা করে জরিমানা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে সোমবার (৩ নভেম্বর) সকালে দণ্ডপ্রাপ্ত আসামিদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।