Home Blog Page 20

বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক  বরিশালঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থীরা হলেন—

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): জহির উদ্দিন স্বপন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): এস. সরফুদ্দিন সান্টু

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ): রাজীব আহসান

বরিশাল-৫ (বরিশাল সদর): মজিবর রহমান সরোয়ার

বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবুল হোসেন খান

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই বরিশাল-৩ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে বরিশাল বিভাগে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতি পাবে বলে প্রত্যাশা করছে দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, ঘোষিত প্রার্থীরা বরিশালের রাজনীতিতে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা। তারা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের পক্ষে কাজ করে আসছেন, যা আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৯ দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৯ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২ নভেম্বর ২০২৫

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় তিনি বলেন,৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে গৃহবন্দী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এ বছর দিবসটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি

ঘোষিত কর্মসূচি:

১️⃣ ৭ নভেম্বর সকাল ৬টা: নয়াপল্টনসহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
২️⃣ ৭ নভেম্বর সকাল ১০টা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
৩️⃣ ৭ নভেম্বর বিকেল ৩টা: নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির র‍্যালি। একই দিনে জেলা ও উপজেলা পর্যায়েও র‍্যালি অনুষ্ঠিত হবে।
অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচি:

শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা ছাত্রদল: ৮ নভেম্বর আলোচনা সভা ও ৭–৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণতাঁতী দল: ১০ নভেম্বর আলোচনা সভাকৃষক দল: ১১ নভেম্বর আলোচনা সভা জাসাস: ১৩ নভেম্বর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ নভেম্বর: চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় আলোচনা সভা।

৬–১৩ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডকুমেন্টারি, ভিডিও, স্থিরচিত্র ও অনলাইন প্রচারণা।
৭পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ।মির্জা ফখরুল বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক। আমরা এ দিনকে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে।”

যৌথ সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গৌরনদী-আগৈলঝাড়া সড়কে ইট-বালু ও গাছের দখল

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:গৌরনদী থেকে আগৈলঝাড়া সড়কের দুই পাশে অবাধে চলছে ইট, বালু ও গাছের ব্যবসা। এতে সড়কের বড় একটি অংশ দখল হয়ে যাওয়ায় ছোট যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনার আশঙ্কাজনক পরিস্থিতি, বাড়ছে জনভোগান্তি।

গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের মোল্লা বাড়ি স্ট্যান্ড থেকে বারেকের দোকান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এভাবে রাস্তার দুই পাশে ইট, বালু ও গাছের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় রমজান নামের এক পথচারী জানান, “গতকাল সন্ধ্যায় আগৈলঝাড়া থেকে গৌরনদী ফেরার পথে অটোতে ছিলাম। দুই দিক থেকে গাড়ি আসায় চালক রাস্তার পাশে সরাতে গেলে ইটের স্তূপে ধাক্কা খায়। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাই।”

অভিযোগ রয়েছে, ইট-বালু ও কাঠ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে এসব দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই ওই সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মোঃ সুজন বলেন, “জায়গা না থাকায় রাস্তার পাশেই রাখতে হচ্ছে।” তবে পরবর্তী প্রশ্নে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়রা জানান, গৌরনদী-আগৈলঝাড়া সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে রাস্তার দুই পাশ থেকে এসব অবৈধ ইট-বালু ও গাছের স্তূপ সরিয়ে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি যানবাহন ও পথচারীদের জন্য নিরাপদ করে তুলবে।

প্রবাসে বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে

ঢাকা,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রবাসে প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেছে। দলীয় ওয়েবসাইট www.bnpbd.org এর মাধ্যমে এখন থেকে প্রবাসীরা সহজেই সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন।

রাজধানীর গুলশানের লেকশো’র হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন সংযোগের মাধ্যমে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা বিএনপির শক্তি ও গৌরবের অংশ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সদস্যপদ নবায়ন কার্যক্রম চালু হওয়ায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজেই দলীয় কাঠামোর সঙ্গে যুক্ত থাকা সম্ভব হবে।প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,বিএনপি প্রবাসীদের হাত ধরে আরও শক্তিশালী, আরও সংগঠিত হবে। অনলাইন সদস্যপদ কার্যক্রম আমাদের দলকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর রাজনৈতিক কাঠামোতে রূপ দেবে।উল্লেখ্য, বিএনপি’র এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দলীয় সদস্যদের তথ্য ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বরিশাল–স্বরূপকাঠি সড়কের বোর্ড স্কুলের পূর্ব পাশে একসারাপাড়া শরীফ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমেদ বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশ গেট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও ভেটেরিনারি চিকিৎসক মোঃ আব্দুর রবের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল আহমেদ বরিশাল থেকে নিজ মোটরসাইকেলে বানারীপাড়ার উদ্দেশ্যে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরা অবস্থায় থাকলেও সংঘর্ষের তীব্রতায় তা খুলে ছিটকে পড়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল তিন ভাইবোনের মধ্যে ছোট। তার বড় ভাই শামীম আহমেদ এটিএন নিউজের লন্ডন প্রতিনিধি, আর একমাত্র বোনও লন্ডনে বসবাস করেন। মাত্র আট মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

রবিবার (২ নভেম্বর) জোহর নামাজ শেষে মরহুম শাকিল আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বানারীপাড়ায় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বানারীপাড়া প্রতিনিধিঃবরিশালের বানারীপাড়ায় পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গত ১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস। এক বছরেই বৃহত্তর বরিশাল অঞ্চলের পাঠকমনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে এই সংবাদপত্রটি।

২ নভেম্বর শনিবার বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মাইদুল ইসলাম শফিকের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, মোঘল সুমন, সাফকাত শুভ, সাংবাদিক জাহিন খালাসি, সৈয়দ নুরুজ্জামান পলাশ, সাব্বির হোসেন, মাসুদুর রহমানসহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বাণী এক বছরে পাঠকদের আস্থা অর্জন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি সত্য প্রকাশ ও ইতিবাচক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।

প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম বলেন, “বাংলাদেশ বাণী ইতোমধ্যে পাঠকমনে জায়গা করে নিয়েছে। বরিশাল অঞ্চলে এটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাচ্ছে।”

সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “মাত্র এক বছরে পত্রিকাটি যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরই ফল। আমরা আশা করি, বাংলাদেশ বাণী ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।”

আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছানোর অঙ্গীকার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী পৌর শাখার উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং এই কর্মসূচি জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার অঙ্গীকারে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১লা নভেম্বর) বিকাল ৪টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, সাধারণ সম্পাদক, গৌরনদী পৌর বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহবুব ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আগৈলঝাড়া উপজেলা বিএনপি; শোভনুর রহমান মনির মোল্লা, আহ্বায়ক আগৈলঝাড়া উপজেলা যুবদল; মোঃ মনির হাওলাদার, আহ্বায়ক গৌরনদী উপজেলা যুবদল; মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার সাজ্জাদ তোতা; মোঃ টিটোন মোল্লা, যুবদল নেতা আগৈলঝাড়া উপজেলা; সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস মোঃ জামাল হাওলাদার; আহ্বায়ক গৌরনদী উপজেলা কৃষক দল মোঃ আবুল কালাম; গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবদুল মালেক আকন; মোঃ নজরুল ইসলাম; মোঃ আলী মাঝি এবং মোঃ আনিসুর রহমান ফকির, সভাপতি ৫নং ওয়ার্ড শ্রমিক দল।

সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান সরকারের দমন-নিপীড়ন, গুম-খুন, মিথ্যা মামলা ও হয়রানির মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল রয়েছে।

বক্তারা আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি হলো একটি “জাতীয় পুনর্গঠন রূপরেখা”, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, “তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের মুক্তির পথনির্দেশ। আমরা প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা এবং ঘরে ঘরে গিয়ে এই কর্মসূচির বার্তা পৌঁছে দেবো। জনগণের সাথে ঐক্য গড়ে তুলে এই দেশকে মুক্ত করব অন্যায়ের শৃঙ্খল থেকে।”

তিনি আরও বলেন, “গৌরনদী হচ্ছে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক হৃদয়ভূমি। এখানকার মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি, গণতন্ত্রের প্রতি অনুগত। তাই আমাদের প্রত্যেকে দায়িত্ব নেবো তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের।”

সভায় নেতৃবৃন্দ একমত হয়ে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের ঐক্য ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন। তারা প্রত্যয় ব্যক্ত করেন, আগামী দিনে গৌরনদীর প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সচেতন করা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দলের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে গৌরনদীতে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনগণের মাঝে বিএনপির কর্মসূচি তুলে ধরতে মাঠে থাকার শপথ নেন।

১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কোটালীপাড়া প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে কোটালীপাড়ায় অনুষ্ঠিত ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলাটি ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের ভিড়ে মুখরিত এক উৎসবমুখর আয়োজন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন এলাকার হাজারো দর্শক। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলই শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হয় ক্রেস্ট, ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব এস. এম. জিলানী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনজনাব অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ।জনাব ইউসুফ আলী দাঁড়িয়া, সভাপতি, কোটালীপাড়া পৌর বিএনপি।জনাব আবুল বাশার হাওলাদার, সাধারণ সম্পাদক, কোটালীপাড়া উপজেলা বিএনপি।জনাব ফায়েকুজ্জামান শেখ, বিএনপি নেতা।জনাব রফিকুল ইসলাম হাওলাদার, বিএনপি নেতা।জনাব ছালমান শেখ, সাংগঠনিক সম্পাদক, কোটালীপাড়া উপজেলা বিএনপি।জনাব মরুম শিকদার, সাংগঠনিক সম্পাদক, কোটালীপাড়া পৌর বিএনপি।জনাব ফণী অমিত মাহামুদ, বিএনপি নেতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস. এ. হিউদ্দিন, সভাপতি, কোটালীপাড়া উপজেলা বিএনপি।এছাড়া সঞ্চালনায় ছিলেন জনাব ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক, কোটালীপাড়া পৌর বিএনপি।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা জাতির যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।”উদ্বোধক অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল বলেন, “খেলা শুধু বিনোদন নয়, এটি ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। আমরা চাই প্রতিটি গ্রামে এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া হোক।”অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলা শেষে মাঠ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে, দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ জনগণের উপস্থিতিতে ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপ্তি ঘটে আনন্দঘন পরিবেশে।

আগৈলঝাড়ায় বিএনপি নেতা এড. গাজী কামরুল ইসলাম সজলের আহ্বান

 

নাসির উদ্দিন সৈকত :
আজ বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে এবং ধানের শীষ প্রতীকের ভোট দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. গাজী কামরুল ইসলাম সজল, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (কেন্দ্রীয় কমিটি), বলেন—

“জাতির সামনে তারেক রহমান যে ৩১ দফা তুলে ধরেছেন, তা একটি আদর্শ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

ধানের শীষ প্রতীকের ভোট দেওয়ার আহবান জানান

 

 

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

এই প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে সবাই দলীয় স্লোগানে মুখরিত হয়ে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ” ও “তারেক রহমান জিন্দাবাদ” শ্লোগানে সমবেত হন।

চকবাজারে ব্যবসায়ী শেখ আব্দুর রহিমের নাতির মৃত্যুতে এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সমবেদনা

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল মহানগর বিএনপির অভিভাবক, সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার আজ শুক্রবার রাতে নগরীর ৯নং ওয়ার্ডের চকবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুর রহিমের বাসভবনে যান। তিনি শেখ আব্দুর রহিমের নাতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “একটি প্রিয়জনের মৃত্যু সবসময়ই পরিবার ও সমাজের জন্য গভীর বেদনার। আমরা তাদের এই শোকের সময়ে পাশে থাকতে চাই, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।”

সরোয়ার সাহেবের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও।

স্থানীয় এলাকায় সরোয়ার সাহেবের আগমনকে কেন্দ্র করে শোকাহত পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতৃবৃন্দও শেখ আব্দুর রহিমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।

শেষে এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, “মানুষ হিসেবে আমরা একে অপরের দুঃখে পাশে থাকলে সমাজে মানবিকতার বন্ধন আরও দৃঢ় হয়। বিএনপি সর্বদা মানুষের সুখ-দুঃখে পাশে থাকবে।”

চকবাজারের ব্যবসায়ী সমাজ ও স্থানীয় এলাকাবাসী সরোয়ার সাহেবের এ মানবিক উপস্থিতির প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।