Home Blog Page 22

সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার

কক্সবাজার প্রতিনিধি কালের ধারাঃ

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার) বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের হোটেল বিচ ওয়ে-তে।
সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয় উপস্থিত সকলের সাথে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব মোঃ আলমগীর গণি,
প্রধান বক্তা ছিলেন নীতি নির্ধারক পরিষদের সদস্য জনাব মোঃ মনজুর হোসেন,
সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি জনাব খোরশেদ আলম,
এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ওসমান গনি (ইলি)।
আলমগীর গণির বক্তব্য
সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মোঃ আলমগীর গণি বলেন“সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একজন সত্যিকারের সাংবাদিকের কলম অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদের প্রতীক। সাংবাদিকদের সততা, সাহসিকতা ও দায়িত্ববোধই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে”।তিনি আরও বলেন,
জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় দেশের সাংবাদিকদের পাশে আছে এবং থাকবে। আমাদের লক্ষ্য—সত্য প্রকাশ, গঠনমূলক সমালোচনা এবং ন্যায়ের প্রতিষ্ঠা করা।টেকসই সমাজ,রাষ্ট্র গঠনে জাতীর চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করা। বক্তব্য রাখেন, মহেশখালির সাবেক এমপি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য
তিনি বলেন “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা। তাই সাংবাদিকদের সৎ, সাহসী ও দায়িত্বশীল হতে হবে। সরকার গঠনমূলক সাংবাদিকতাকে উৎসাহিত করে এবং প্রকৃত সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।

তিনি আরও বলেন,জাতীয় সাংবাদিক সংস্থার মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে, যা অত্যন্ত প্রশংসনীয়।উপস্থিত অতিথিবৃন্দরা সভায় আরও উপস্থিত ছিলেন—
মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল,
এস টিভির স্টাফ রিপোর্টার আয়েজ রনি,
জেলা কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম,
উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন নেছা তানিয়া,এম এ রহমান, ইমরান,মরিয়ম সহ উখিয়া উপজেলা কমিটির বেশ কয়েকজন।পাশাপাশি
মহেশখালী উপজেলা কমিটির সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,
ঈদগাঁও উপজেলা কমিটির সহ-সভাপতি এম শফিউল আলম,
সাধারণ সম্পাদক এম সরওয়ার সিফা,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিনসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি, এবং জেলা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
রামু উপজেলা কমিটির পক্ষ থেকে সভাপতি কায়সার, সাধারণ সম্পাদকসহ আরও বেশ কয়েক জন প্রতিনিধিবৃন্দ।
পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা টেকনাফ উপজেলার নেতৃবৃন্দরা।

গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

নিজস্ব প্রতিবেদক : গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল লোকমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাজ্জাদ তোতা, সাবেক সাধারণ সম্পাদক পৌর যুবদল ও সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল জামাল হাওলাদার, পৌর বিএনপি নেতা মাসুদ হাসান মিঠু, সাবেক আহ্বায়ক বরিশাল উত্তর জেলা যুবদল মোল্লা মাহফুজ, বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর, উত্তর জেলা যুবদল সদস্য মাসুদুর রহমান মাসুদ ও মানিক মৃধা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব।
এ সময় বক্তব্য রাখেন শাহাবুদ্দিন বেপারী, শাহিন সিকদার, আসিফ ইকবাল, কাজী আজগর, সিরাজুল ইসলাম, রাশেদ কবিরাজ, কিরন সরদার, মনির হাওলাদার ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ইসলাম।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা বলেন, দেশের প্রতিটি যুবককে সংগঠিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দোকানের সাধারণ কর্মচারী থেকে ভারতের শীর্ষ ধনীদের তালিকায়

দোকানের সাধারণ কর্মচারী থেকে ভারতের শীর্ষ ধনীদের তালিকায় — এমন ব্যতিক্রমী সাফল্যের গল্প এম এ ইউসুফ আলীর। গুজরাটে ৩ হাজার কোটি টাকার ব্যয়ে তিনি নির্মাণ করছেন দেশের সবচেয়ে বড় শপিং মল।

কেরালার ব্যবসায়ী এম এ ইউসুফ আলী নিজ ক্যারিয়ার শুরু করেন ১৯৭৩ সালে আত্মীয়ের একটি মুদি দোকানের কর্মচারী হিসেবে। পরবর্তীতে ব্যবসায়িক সাফল্যের ধারায় তিনি ভারতের শীর্ষ ধনী ব্যক্তিদের কাতারে জায়গা করে নেন। ফোর্বসের তালিকায় তিনি বিশ্বের ৩৪৯তম ধনী এবং মধ্যপ্রাচ্যে শীর্ষ ভারতীয় ধনী। তিনি সুপরিচিত লুলু গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

লুলু মলের নাম আরও আলোচনায় আসে তখন, যখন উত্তর প্রদেশের একটি লুলু মলের ভেতরে নামাজ পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। বর্তমানে যিনি এই সাম্রাজ্যের মূল কর্তা — এম এ ইউসুফ আলী — কেরালার সবচেয়ে ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ ৬১ হাজার ২৫৭ কোটি টাকা।

১৯৫৫ সালে কেরালার ত্রিশূরে জন্ম ইউসুফ আলী। মুদি দোকানে চাকরি দিয়ে শুরু করে একের পর এক শপিংমল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি করেন বিশ্বব্যাপী পরিচিতি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতসহ ভারতের একাধিক রাজ্যে রয়েছে লুলু মল। এবার গুজরাটের আহমেদাবাদে ৩ লাখ ৫০ হাজার বর্গফুট আয়তনের নতুন একটি মল নির্মাণ করছে লুলু গ্রুপ, যা হবে ভারতের সবচেয়ে বড় শপিংমল। মলটির জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে ৫১৯ কোটি টাকা এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। ২০২৪ সাল থেকে এর নির্মাণকাজ শুরু হয়েছে।

নতুন এই মলে থাকবে ৩০০–এর বেশি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড, আইম্যাক্সসহ ১৫ পর্দার মাল্টিপ্লেক্স, বৃহৎ ফুড কোর্ট, শিশুদের বিনোদন কেন্দ্র— এবং সেখানে একসঙ্গে কাজের সুযোগ তৈরি হবে ১২ হাজার মানুষের জন্য।

পদ্মশ্রী পদকে ভূষিত এই ব্যবসায়িক ব্যক্তিত্ব এক সাক্ষাৎকারে জানিয়েছেন— তাঁর ব্যবসার অনুপ্রেরণা মহানবী হজরত মুহাম্মদ (সা.), যিনি জীবনের শুরুতেই সফল ব্যবসায়ী ছিলেন। নবীর আদর্শ থেকেই তিনি শিখেছেন কীভাবে সততা ও ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা করে সাফল্য অর্জন করা যায়। ইউসুফ আলীর ভাষায়, লুলু মল জনগণের কাছে ন্যায্য দামে উন্নতমানের পণ্য পৌঁছে দিয়ে খুব দ্রুত সবার আস্থাভাজন হয়েছে। আর নিজের কর্মজীবনের প্রতিটি পদক্ষেপে তিনি সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেন।

ইতালিতে কামরুল আহসান মন্টু মোল্লার ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

বরিশালের গৌরনদীর কৃতিসন্তান, ইতালির রোমের বিশিষ্ট ব্যবসায়ী, ইতালি বরিশাল জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, এবং ইতালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু মোল্লার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প‌্যা‌লে‌স্তিনার ‘সোনার বাংলা রেস্টুরেন্টে’ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মন্টু মোল্লা ২০২০ সালের ২৮ অক্টোবর করোনা রোগে আক্রান্ত হয়ে ইতালির নিজ বাসায় ইন্তেকাল করেন। পরবর্তীতে তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে পিতার পাশে তাঁকে দাফন করা হয়।

দোয়া মাহফিলে বরিশাল জেলা সমিতির নেতৃবৃন্দসহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাগুরার শালিখায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

সাহেব আলী, মাগুরাঃ

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা থানা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা এবং পরিচালনা করেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাক মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাইজার রহমান, জেলার যুবদলের সদস্য সচিব ফিরোজ আহমেদসহ শালিখা থানার ৭টি ইউনিয়নের বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আলী আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে যুবদল মাননীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অগ্রণী ভূমিকা পালন করবে।”

বিশেষ অতিথি রবিউল ইসলাম নয়ন বলেন, “আগামী নির্বাচনে যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

লাগি-বৈঠা হত্যার প্রতিবাদে গৌরনদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক ::

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে সংঘটিত আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর মো. সাইফুল ইসলাম, বরিশাল ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো. বাইজিদ শরীফ, পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা সেক্রেটারি রুহুল আমিন সবুজ।

বক্তারা বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তারা এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

বাবুগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যেন বাঁধভাঙা উচ্ছ্বাসের এক উৎসব

ঢাকঢোল, বাদ্যযন্ত্র আর মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত গোটা এলাকা। কেউ নাচছে, কেউ গাইছে, কেউবা দিচ্ছে স্লোগান। কারো হাতে ফেস্টুন, প্লেকার্ড অথবা জাতীয় বা দলীয় পতাকা। নারীরা পরেছে জাতীয় পতাকার আদলে লাল-সবুজ শাড়ি। কেউ দলীয় পতাকা দিয়ে তৈরি করেছে নিজের পোশাক। উচ্ছ্বসিত হাজারো নেতাকর্মীদের ভিড়ে যেন তিল ধারনের ঠাঁই নেই কোথাও। এ যেন যৌবনের বাঁধভাঙা উচ্ছ্বাসের এক উৎসব। এভাবেই দীর্ঘ ১৭ বছর পরে উৎসবমুখর পরিবেশে বরিশালের বাবুগঞ্জে জমকালো নানান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী যুবদল।

সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) শোভাযাত্রা, যুব সমাবেশ, লিফলেট বিতরণ, কেক কাটা, দোয়া-মোনাজাত ও মধ্যাহ্নভোজসহ দিনব্যাপী বিভিন্ন বর্ণিল কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল। রাজসিক ওই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন হতে বাদ্যযন্ত্র, ফেস্টুন, প্লেকার্ড, ব্যানারসহ খন্ডখন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকায় হাজির হয় যুবদলের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন বাদ্য-বাজনার তালে নেচে-গেয়ে উৎসবের এক নগরীতে পরিনত করে উপজেলা চত্ত্বর। বেলা ১২টার দিকে সমাবেশস্থল একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। এসময় বিভিন্ন বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও দলীয় পতাকা শোভিত একটি যুবর‍্যালি উপজেলার চত্ত্বর ছাড়াও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিষ্ঠাবর্ষিকীর উৎসবে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রাফিলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান লিমন সিকদার, রফিকুল ইসলাম তোতা, ইসতিয়াক আহমেদ জুয়েল (ভিপি জুয়েল), এইচ.এম রিয়াজ মাহমুদ, সদস্য সচিব ওবায়দুল ইসলাম, মুন্সি মাইনুদ্দিন সিকদার, আরিফুর রহমান ইরান, মেহেদি আসলাম খোকন, আমিনুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

যুব সমাবেশে যুবদলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশালাকৃতির কেক কাটেন প্রধান অতিথি যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা (দক্ষিণ) সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম তসলিম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা। এসময় অতিথি ও আয়োজক নেতারা একে অপরকে কেক খাইয়ে দেন। পরে সেখানে এক দোয়া-মোনাজাত এবং মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। সকালে যুবদল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এসব বর্ণাঢ্য কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান রাকিব।

রাজসিক এই আয়োজন প্রসঙ্গে আয়োজক কমিটির প্রধান ও উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান রাকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অক্টোবর মাসজুড়েই বিভিন্ন মাসব্যাপী কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল। রাষ্ট্র সংস্কারে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনে কর্মশালা, সভা-সমাবেশ, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছি আমরা। গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। বাবুগঞ্জে ৩১ দফা এবং ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই নজিরবিহীন উচ্ছ্বাস-উদ্দীপনার মহামিলন যুবদলের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ।’ #

সর্তকতা অবলম্বনের আহ্বান — ইউএনও মোঃ ইব্রাহীম নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা

0

নাসির উদ্দিন সৈকতঃ

বরিশালের গৌরনদী উপজেলায় শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহীম সরকারি  মোবাইল নাম্বার ক্লোন করে টাকা-পয়সা চাওয়া হচ্ছে—এমন অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএনও  নাম্বার ব্যবহার করে কেউ যদি ফোন করে বা মেসেজ পাঠিয়ে আর্থিক সহায়তা, বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা-পয়সা দাবি করে, তাহলে কেউ যেন প্রতারিত না হন। এটি একটি প্রতারণামূলক কাজ এবং এর সাথে উপজেলা প্রশাসনের কোনো সম্পর্ক নেই।

প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে এবং এমন কোনো ঘটনা ঘটলে দ্রুত উপজেলা প্রশাসন বা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন বলেছে—

ইউএনও নাম্বার ক্লোন করে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই টাকা-পয়সা পাঠাবেন না।”

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন এই সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

🟠 স্মরণযোগ্য বিষয়: সরকারি কর্মকর্তাদের নামে বা নম্বর ব্যবহার করে কেউ টাকা চাইলে তা প্রতারণা—দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন।

রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে মুড়াপাড়া বাজারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক ও জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী শূরা ও কর্ম পরিষদ সদস্য
মুফতি মোঃ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমীর মাওলানা ফারুক আহমাদ, রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর আব্দুল মজিদ, রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারী খাইরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা দক্ষিণ সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা পশ্চিম সেক্রেটারী মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।

সমাবেশে অতিথিরা বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন লগিবৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে।

তারিখঃ২৮.১০.২০২৫ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

কালীগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকা পালিত।

0

কালিগঞ্জ ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে সমাবেশ শুরু হয়। উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল সমাবেশে সভাপতিত্ব করেন।

পরে সমাবেশ শেষে সেখান থেকে বর্ণাঢ্য ‌র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।

কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। আমরা ধানের শীষের পক্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। যিনিই ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব।