Home Blog Page 24

সংস্কার কার্যক্রম চলমান থাকবে, বিভ্রান্তিকর সংবাদে আপত্তি জানাল অন্তর্বর্তী সরকার

0

সংস্কার কার্যক্রম চলমান থাকবে, বিভ্রান্তিকর সংবাদে আপত্তি জানাল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বরাত দিয়ে “আগামী নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের সংস্কার কার্যক্রম শেষ হবে” — এমন সংবাদ প্রচারের ঘটনায় আপত্তি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ সোমবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে গণমাধ্যমে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে এবং তা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়, “গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন। তবে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, “সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে — এই তথ্য সঠিক নয়। সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং তা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। উপদেষ্টা পরিষদও নিয়মিত সভা ও কার্যক্রম পরিচালনা করবে।”

এর আগে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, সংস্কার কমিশন থেকে পাওয়া ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “নভেম্বরে পরিষদের কাজ গুটিয়ে যাবে, তাই যা করার আগামী মাসেই করতে চাই।”
এই বক্তব্যের পর গণমাধ্যমে খবর প্রচার হয় যে, নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হচ্ছে—যা নিয়ে আজ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হলো।

সরকারের অবস্থান পরিষ্কার—সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং উপদেষ্টারা দায়িত্বে থাকবেন নির্বাচিত সরকার গঠিত হওয়া পর্যন্ত।

শিশু আছিয়ার মৃত্যু ঘিরে প্রশ্নের ঝড়

সপ্তম শ্রেণির ছাত্রী আছিয়া আক্তারের (১৩) মরদেহ রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে উদ্ধার করা হয়। তার মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন—আছিয়া কি ধর্ষণের শিকার হয়েছিল? পারিবারিক কোনো কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে? নাকি এটি আত্মহত্যা? কীভাবে, কখন, কোন পরিস্থিতিতে তার মৃত্যু হলো—এ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনাটি ব‌রিশা‌লের গৌরনদী।

ইমারজেন্সির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মুনীম বলেন,
“হাসপাতালে আনার আগেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা যাবে না।”

নিহ‌তের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব মাত্র ৩-৪ কিলোমিটার। অসুস্থ হলে এত কম দূরত্ব পাড়ি দিতে কতক্ষণ সময় লাগত? তাহলে হাসপাতালে আনার আগেই মৃত্যু হলে, তার আগে কী ঘটেছিল আছিয়ার সঙ্গে—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়।

মৃত আছিয়া গৌরনদী উপজেলার কালনা গ্রামের জামাল আকনের মেয়ে এবং কালনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গৌরনদী মডেল থানার ওসি তুরিকুল ইসলাম জানান,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু হিসেবে ধরা হয়েছে।”

আছিয়ার বাবা জামাল আকন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে ছাত্রদল সম্পর্কে কটূক্তি এবং সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে গৌরনদী উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পৌর শহরের গয়নাঘাটা ব্রিজ এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদল দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। অথচ সরকারের প্রভাবিত কিছু মহল ছাত্রদল সম্পর্কে কটূক্তি করে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করছে। তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্রদলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার বন্ধ দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম ও সাধারণত সম্পাদক মুন্না খান,আব্দুর রহিম – এক নং যুগ্ন আহবায়ক গৌরনদী পৌরসভা ছাত্রদল। আরিফুল ইসলাম সুজন – যুগ্ন আহ্বায়ক গৌরনদী উপজেলা ছাত্রদল

কামরুল হাসান জয় -যুগ্ম আহ্বায় গৌরনদী উপজেলা ছাত্রদল
আল আমিন মোল্লা – সদস্য সচিব গৌরনদী উপজেলা ছাত্রদল
বক্তারা একযোগে হুঁশিয়ারি দিয়ে বলেন— যদি এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হয়, তবে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

স্থানীয়দের বাধা উপেক্ষা করে ব্রীজ ভাঙার অভিযোগ গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে

0

বরিশাল প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের উত্তর বারপাইকা (হাওলা) গ্রামে স্থানীয়দের বাধা উপেক্ষা করে ব্রীজের ওপর ভারী গাছ উঠিয়ে ব্রীজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকার ওই পুরাতন ব্রীজটির ওপর দিয়ে স্থানীয় এক গাছ ব্যবসায়ী বিশাল আকারের গাছ পরিবহনের সময় ব্রীজটির একটি অংশ ধসে পড়ে। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছায়।

স্থানীয়রা অভিযোগ করেন, তারা বারবার বারণ করা সত্ত্বেও গাছ ব্যবসায়ী জোরপূর্বক ব্রীজের ওপর দিয়ে গাছ পার করান। তাদের আশঙ্কা, ঠিকমতো সংস্কার না হলে ব্রীজটি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে, ফলে গ্রামের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও জনপ্রতিনিধিরা দ্রুত ব্রীজটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, “এটি শুধু অবহেলার নয়, বরং ইচ্ছাকৃতভাবে সরকারি সম্পদের ক্ষতি করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

অভিযুক্ত গাছ ব্যবসায়ীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিএমপি’র এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম থানাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে মন্তব্য ও নির্দেশনা লিপিবদ্ধ করেন।

এসময় উপ-পুলিশ কমিশনার মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, কিশোর অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুসহ থানার সার্বিক কার্যক্রমে আরও দক্ষতা ও স্বচ্ছতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ রিয়াজ হোসেন, পিপিএম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন উল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, এ ধরনের বার্ষিক পরিদর্শনের মাধ্যমে থানা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জে‌নে নিন কোথায় কি কি সমস‌্যা অ‌পেক্ষা কর‌ছে

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতারণা ও ছিনতাইয়ের কৌশল বদলে গেছে। নিচের বিষয়গুলো মাথায় রাখুন—

1) ফার্মগেট এলাকায় সংঘবদ্ধ প্রতারক চক্র
দেখতে পারেন—কয়েকজন মিলে কাউকে মারছে, ভুক্তভোগী সাহায্য চাইছে। এগিয়ে গেলে আপনাকে ঘিরে ধরে সর্বস্ব লুটে নেয়।

2) ওভারব্রিজে কাঁদতে থাকা নারী
“একটু ফোন দিন, মিসকল দেব”—এই বলে ফোন নিলে পরে সেই নম্বরে লোভনীয় প্রস্তাব পাঠিয়ে ব্ল্যাকমেল করা হয়।

3) শাহবাগ–মহাখালী–যাত্রাবাড়ীতে লিফলেট ফাঁদ
রোগ, রুম ডে/ট বা নানা অজুহাতে লিফলেট ধরিয়ে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়।

4) বোরকা পরা নারীর প্রলোভন
ইশারায় ডেকে নিয়ে যায়; পরে প্রেম–ফাঁদে ফেলে ভিডিও করে ব্ল্যাকমেল করে।

5) গাবতলি, সায়েদাবাদ, সদরঘাটসহ ফেরিঘাট এলাকায় জুয়া ফাঁদ
তাস/লুডু খেলায় নেমে পড়লেই ঘিরে ধরে সর্বস্ব হাতিয়ে নেয়।

6) যাত্রাপথে অপরিচিতের সাথে আলাপ এড়ান
ট্রেন–বাসে অপরিচিতের সঙ্গে সখ্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

7) ট্রেনের ছাদে উঠবেন না
এখানে ছিনতাইকারীরা ওঁত পেতে থাকে, জিনিস কেড়ে নিচে ফেলে দেয়।

8) যাত্রীশূন্য লঞ্চে উঠবেন না

9) স্পিডবোটে আলগা জিনিস রাখবেন না
বোট মাঝপথে থামিয়ে দল বেঁধে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

10) রাস্তা পারাপারে সচেতনতা
গাড়ির ফাঁক দিয়ে হাঁটা বিপজ্জনক; নেশাগ্রস্তরা এমন সুযোগে হামলা করে।

✅ সারসংক্ষেপ

ঢাকায় চলাচলের সময় সতর্ক থাকুন। অপরিচিতের সঙ্গে যোগাযোগে সাবধান হোন। এক মুহূর্তের অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে।

📌 সচেতনতা ভাগ করুন — অন্যকেও জানান
💙 নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।

হ্যামট্রামেক সিটি কাউন্সিলর পদে লড়বেন বাংলাদেশি-আমেরিকান নাঈম আহমদ চৌধুরী

0

নিজস্ব প্রতিবেদক::

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান সমাজের তরুণ মুখ নাঈম আহমদ চৌধুরী। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যামট্রামেক সিটির নির্বাচন, যেখানে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে লড়বেন।

বাংলাদেশি অভিবাসীদের অন্যতম ঘনবসতিপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে বর্তমানে প্রায় ৭৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন। নিউইয়র্কের পর মিশিগানেই রয়েছে সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি। সেই কমিউনিটির প্রাণকেন্দ্র হ্যামট্রামেক সিটিতে ইতোমধ্যেই নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রার্থীদের প্রচারণা, পোস্টার-ব্যানার ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ।

নাঈম আহমদ চৌধুরী তাঁর শিক্ষা, অভিজ্ঞতা ও রাজনৈতিক কর্মজীবনকে কাজে লাগিয়ে হ্যামট্রামেককে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমি নাগরিক সেবা, নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি হ্যামট্রামেকের ইতিহাস, ঐতিহ্য ও বহুসাংস্কৃতিক ঐক্য ধরে রাখতে সচেষ্ট থাকব।”

তিনি আরও জানান, হ্যামট্রামেক সিটিকে একটি “সেফ, স্মার্ট ও সবুজ নগরী” হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এজন্য তিনি সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চান।

নাঈম আহমদ চৌধুরী হ্যামট্রামেক সিটির সকল বাসিন্দার কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), জেলা সভাপতি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনীত দলীয় প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, ‘সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাই সনদ হয়েছে। অথচ সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা চলছে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে প্রয়োজনে গণভোট দিতে হবে এবং সেটা অবশ্যই নির্বাচনের আগে। কোনো দল ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে সেটা হবে বিরাট এক শুভঙ্করের ফাঁকি।’ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় প্রধান বক্তার ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত ওই জনসভায় উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম আরো বলেন, ‘ইসলামী আন্দোলন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার একটি দল। এই দলের কেউ চাঁদাবাজি করে না। দখলবাজি করে না। দেশের সম্পদ লুণ্ঠন করে না। পরের হক নষ্ট করে না। পার্সেন্টেজ-কমিশন খায় না। আগামী জাতীয় নির্বাচনে বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কা নির্বাচিত হলে পার্সেন্টেজমুক্ত, চাঁদাবাজি-দখলবাজিমুক্ত হবে বাবুগঞ্জ-মুলাদী। সবাই যার যার জানমালের নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে পারবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ রহমাতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। দলের বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শামসুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কে.এম শরীয়াতুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের বরিশাল জেলার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সদস্য মাস্টার মাহবুবুল হক মানিক, সদস্য মাওলানা ইব্রাহীম হুসাইন মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এম.এম সালাউদ্দিন, ইসলামী আন্দোলনের বাবুগঞ্জ উপজেলার সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

জনসভায় প্রধান অতিথি বক্তৃতাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘বিশ্বের মোট ৯১টি দেশে সংখানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি চালু আছে। বিশ্বের উন্নত ৩৪টি দেশের মধ্যে ২৫টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। অথচ আমাদের দেশে পাঁচবার ক্ষমতায় থাকা একটি দলের নেতারা নাকি পিআর পদ্ধতি বোঝেন না! কেন বোঝেন না? কারণ পিআর বুঝলে তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার নামে হাজার হাজার কোটি টাকার নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে। লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ হয়ে যাবে। পিআর পদ্ধতিতে মানুষ কোনো ব্যক্তিকে নয়, দলকে ভোট দেয়। যারা আজ পিআর বোঝেন না, তারা ১৯৯৬ সালে নির্বাচনকালীন কেয়ারটেকারও বুঝতেন না। ১৫ ফেব্রুয়ারি একদলীয় নির্বাচন করেছিলেন। ক্ষমতা হারানোর পরে আবার কেয়ারটেকার সরকারের জন্যেও আন্দোলন করেছিলেন। সেভাবে আজ যারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন, ভবিষ্যতে তাদেরও পিআর চালুর জন্য আবার আন্দোলন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হবে।’ #

রাজধানীতে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু

0

রাজধানীতে মেট্রোরেল চলাচলের কাঠামোতে ব্যবহৃত কম্পনরোধী স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে ভারী আকারের ওই স্প্রিংটি ওপর থেকে ছিটকে পড়ে। সে সময় ফুটপাত ধরে ব্যাগ কাঁধে করে হেঁটে যাচ্ছিলেন তরুণটি। স্প্রিংটি সরাসরি তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানের শোকেসে গিয়ে লাগে। এতে দোকানের কাঁচ ভেঙে দুজন আহত হন। আর মাথায় আঘাত পাওয়া ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিটকে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি।

গুলশানে বিএনপির বৈঠকে বরিশালের ৬০ মনোনয়নপ্রত্যাশীর ডাক

0

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগীয় ২০টি নির্বাচনি এলাকার ৬০ জন মনোনয়নপ্রত্যাশীকে ডাকা হয়েছে রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে।

বৈঠকটি অনুষ্ঠিত হবে রবিবার বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের পরই শুরু হবে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের “সবুজ সংকেত” দেওয়ার প্রক্রিয়া। দক্ষিণাঞ্চলের সম্ভাব্য প্রার্থীরা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সেই সংকেত পাবেন বলে জানা গেছে।

তবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে কাউকেই এবার ডাকা হয়নি। দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে মনোনয়ন নিয়ে জটিলতা ও এক নেতার অনড় অবস্থানের কারণে ওই আসনের প্রার্থীরা তালিকা থেকে বাদ পড়েছেন। বিষয়টি সরাসরি দলের হাইকমান্ড নিষ্পত্তি করবে বলে জানা গেছে।

দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এবার মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণভাবে তারেক রহমান নিজে মনিটর করছেন। মাঠপর্যায়ের রিপোর্ট, সাংগঠনিক টিমের সুপারিশ ও পূর্বের আন্দোলন-সংগ্রামে ভূমিকার ওপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে। তাই আগের মতো কেন্দ্রীয় নেতাদের তদবিরে মনোনয়ন পাওয়ার সুযোগ নেই।

বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দুপুর ৩টার মধ্যেই। গুলশান অফিস থেকে ১ কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকিটা পথ হেঁটে বা অন্য বাহনে গিয়ে যোগ দিতে হবে—যানজট ও ভিড় এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে ডাকা হয়েছে জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাড. কামরুল ইসলাম সজলকে।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে সরফুদ্দিন সান্টু, কাজী দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু ও সাইফ মাহমুদ জুয়েল।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) থেকে রাজীব আহসান, মেসবাহউদ্দিন ফরহাদ, অ্যাড. হেলালউদ্দিন ও আব্দুল খালেক হাওলাদার।
বরিশাল-৫ (সদর) থেকে মজিবর রহমান সরোয়ার, আবু নাসের রহমতউল্লাহ, এবায়েদুল হক চাঁন ও মনিরুজ্জামান ফারুক।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) থেকে আবুল হোসেন খান ও নজরুল ইসলাম খান রাজনকে ডাকা হয়েছে।

ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন আসন থেকেও একাধিক প্রার্থী বৈঠকে উপস্থিত থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান

কালের ধারা কে বলেন

“এই বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। বিএনপির মতো বড় দলে প্রতিটি আসনেই যোগ্য প্রার্থী রয়েছেন। মনোনয়ন চাওয়াটা স্বাভাবিক, কিন্তু চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে দলের নীতিমালা ও মাঠের শক্তির ওপর ভিত্তি করে। এমপি হওয়া বড় কথা নয়—আমাদের মূল লক্ষ্য ধানের শীষের বিজয়।”

 

দলীয় সূত্রের তথ্যমতে, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ২০টিতে মনোনয়ন প্রায় চূড়ান্ত। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের শুরুতেই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।