Home Blog Page 25

ইতা‌লি‌তে লন্ডন প্রবাসী সাংবাদিক হাসিনা আক্তারকে সংবর্ধনা

লন্ডন প্রবাসী সাংবাদিক হাসিনা আক্তারের ইতালির রোম আগমনে ইতালি বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রোমের তরপিনাতারা এলাকার হো‌টেল সুন্দরবনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আখী সীমা কাওসার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে হাসিনা আক্তার বলেন,
“প্রবাসে থেকেও দেশের জন্য সাংবাদিকরা নিরলস শ্রম দিচ্ছেন। আমাদের প্রবাসী‌দের ও প্রবাসী সাংবা‌দিক‌দের ‘২৪ র অভু‌্যত্থা‌নের নায়ক’ বললে ভুল হবে না। দেশে যখন ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন শুরু হয়, আমরা প্রবাসী সাংবাদিকরা প্রবাস থেকে এ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। রেমিট্যান্স পাঠানো বন্ধের কর্মসূচিতে প্রবাসীরা একযোগে অংশ নিয়েছিল বলেই আওয়ামী সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছিল। অথচ প্রবাসী সাংবাদিকদের দীর্ঘদিন ধরেই অবহেলা করা হচ্ছে, এখনো অনেকে ফ্যাসিস্টদের মতো আচরণ করছেন।”

‘প্রবাসে সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অধিবেশনে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির নেতা মজিবুর রহমান সিকদার, বৃহত্তর নোয়াখালী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হক টিপু, এনটিভি ইউরোপ প্রতিনিধি মোঃ লিটন চৌধুরী,টি এম তু‌হিন, ব্যবসায়ী কামরুন নাহার কাকন, লায়লা শাহ, ডেইজি আফরোজ,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বরিশাল জেলা সমিতির সুমন হক ভূঁইয়া, জসিম বেপারী, সাইফুল ইসলাম, আজান হক ভূঁইয়া প্রমুখ।

ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর জামায়াত এর উদ্যোগে নভেম্বরের মধ্যেই গণভোট ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যেবিক্ষোভ সমাবেশ ও মেসির অনুষ্ঠিত হয়।
আজ ২৫ অক্টোবর শনিবারবেলা ৩.৩০ ঘটিকায় ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর জামায়াত এর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বিগ খুব সমাবেশে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, নভেম্বর এর মধ্যেই গণভোট এর আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন এর আয়োজন করতে হবে। বিভিন্ন জায়গায় একটি বিশেষ দল এর লোকজন আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে ও পোস্টার ছিড়ে ফেলছে, প্রচারকার্যে বিঘ্ন ঘটাচ্ছে এসব কিসের লক্ষণ। এগুলো বন্ধ না করলে অন্যথায় পরিণতি ভালো হবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য প্রার্থী আছাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।

বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর সমাবেশ স্থল থেকে শুরু হয়ে নগরীর বড় মসজিদ এর সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, ইঞ্জি. আব্দুল বারী, মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলে অংশগ্রহণকারী নেতা কর্মীগন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকর, জাতীয় পার্টিসহ চৌদ্দ দল নিষিদ্ধের স্লোগান দেন।

সরিকল ইউনিয়নে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সরিকল ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে হোসনাবাদ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু  ও গৌরনদী উপজেলা বিএনপি সদস্য সচিব হান্নান শরীফ, পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম শরীফ স্বপন এবং মহিলা দলের সকল নেতৃবৃন্দ। বক্তারা বরিশাল জেলা উত্তর মহিলা দলের সহ সভাপতি ফিরোজা বেগম, বরিশাল উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক তাসলিমা পারভিন,গৌরনদী উপজেলা যুগ্ন আহবায়ক তানিয়া পারভিন, মহিলা দলের নেত্রী বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দলের ভূমিকা আজ অনন্য। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মাগুরা আড়পাড়া বাজারে ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ

0

মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় শালিখা উপজেলার আড়পাড়া বাজারে গণসংযোগ, প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার পরিকল্পনা তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের নতুন অধ্যায় সূচিত হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, সদস্য নাজমুল হাসান লিটন, সদস্য মোতালেব শিকদার, জেলা সদস্য সচিব এম ফেরদৌস রেজা, শালিখা উপজেলা বিএনপি নেতা মুন্সি নয়নুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় বাজারে প্রচারণা চলাকালে বিএনপি নেতৃবৃন্দ জনগণের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নড়াইলে সরকারি খাদ্যবান্ধব চাল আটক, ব্যবসায়ীকে জরিমানা

0

কালের ধারা জেলা প্রতিনিধিঃ

নড়াইলের নলদী ইউনিয়নে বৃহস্পতিবার রাতে স্থানীয় খাদ্যবান্ধব সরকারি চালের ১৭১ বস্তা মাগুরার মোহাম্মদপুর এলাকার নহাটা ফাঁড়িতে আটক করা হয়েছে। এ ঘটনায় সুজপুর গ্রামের ব্যবসায়ী ওলিয়াদ রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, সরকারি খাদ্যবান্ধব প্রকল্পের আওতায় এসব চাল অসাধু ব্যবসায়ীদের হাতে বিক্রি করা হচ্ছিল। অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি, তিনি ব্যবসায়ীকে আর চাল কিনবেন না মর্মে মুছলেকাও নেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট দুই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত সুপারিশ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মনজুর রহমান, ফাঁড়ির ইনচার্জ সুবির কুমার বিশ্বাস এবং স্থানীয় নেতৃবৃন্দ।

এ ধরনের অভিযান খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

চোর অপবাদের জেরে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা: বিএনপি কর্মীসহ আহত ৩

0

বরিশালের গৌরনদীতে চোর অপবাদ দেওয়ার জেরে সৃষ্ট সংঘর্ষে যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিএনপির এক কর্মীসহ একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নাঠৈ মোহাম্মদিয়া জামে মসজিদের ভেতরে ও এর প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন: বিএনপি কর্মী সৈয়দ আব্দুল আলীম (৬২), তার স্ত্রী মিসেস লিয়া (৫১) এবং ছেলে সৈয়দ তাওসীন ইসলাম (১৫)। বর্তমানে তারা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত মিসেস লিয়া অভিযোগ করে জানান, তাদের প্রতিবেশী সৈয়দ সালাউদ্দিনের কাছ থেকে কেনা গাছ কাটতে গেলে স্থানীয় ইউপি সদস্য ও গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সৈয়দ মেহেদী সুলভ বাধা দেন। এরপর শুক্রবার ভোরে সুলভ ও তার লোকজন গাছের টুকরোগুলো চুরি করে নিয়ে যান। তারা বিষয়টি দেখে ফেলায় সুলভ ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। এর জের ধরে এশার নামাজের পর মসজিদ থেকে বের হলে সুলভ ও তার সহযোগীরা তার স্বামীকে পিটিয়ে আহত করেন। স্বামীকে বাঁচাতে তিনি ও ছেলে এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত যুবলীগ নেতা ও ইউপি সদস্য সৈয়দ মেহেদী সুলভ অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ‘চোর’ বলায় প্রতিপক্ষরাই হামলা চালিয়ে তাকে ও তার ভাই সৈয়দ শান্তকে মারধর করেছে। তিনি আত্মরক্ষার জন্য যতটুকু করার ততটুকুই করেছেন। তিনি আরও বলেন যে, তার পৈতৃক জমির গাছ কাটতে তিনি বাধা দিয়েছিলেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সুলভ মেম্বারসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টা: সাংবাদিক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যাচেষ্টা এবং দলটির অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

গ্রেফতারকৃত সাংবাদিক সাজু ‘ভোরের কাগজ’ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে স্থানীয় রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে সাজুকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্যমতে, শাহ আলম সাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, সাংবাদিকতার আড়ালে সাজু বিগত ১৬ বছরে গোবিন্দগঞ্জের সাবেক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছেন এবং অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। এছাড়াও, ‘২৪-এর জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব কারণে বিভিন্ন রাজনৈতিক মহল তার ওপর ক্ষুব্ধ ছিল।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি সাজুকে গ্রেফতারের পর আজ শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ

0

কালের ধারা প্রতিবেদনঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম আলম, আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি ও সাবেক পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, ভেড়ামারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু দাউদ, সভাপতি, ভেড়ামারা পৌর বিএনপি।
জনাব মোঃ শফিকুল ইসলাম (ডাবলু), সাধারণ সম্পাদক, ভেড়ামারা পৌর বিএনপি। জনাব মোঃ জানবার হোসেন, যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি।
জনাব মোঃ মোস্তাক আহম্মেদ মিন্টু, যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি।
জনাব মোঃ গোলাম মোস্তফা ইসহাক, যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি।
জনাব মোঃ জাহেদুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপি।
জনাব মাওঃ মোঃ আব্দুল কারীম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদে জাতীয়তাবাদী ওলামা দল, কুষ্টিয়া জেলা শাখা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব মোঃ শাহজালাল, যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা ওলামা দল ও সভাপতি, ভেড়ামারা উপজেলা ওলামা দল।

ঝিনাইদহে বিজেটিপিএফ জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিতঃ

0

ঝিনাইদহ বিশেষ সংবাদদাতাঃ
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম (বিজেটিপিএফ) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে শহরের বিজেটিপিএফ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল ইসলাম আসাদ মণ্ডল। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি মো. হাসান ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক এস. এম. শাহিন রেজা সোহরাব।
সভায় জেলা কমিটির সকল সদস্যসহ উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিজেটিপিএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায় নির্যাতন, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংগঠনটি সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তাদের মতে, “সাংবাদিকের একমাত্র হাতিয়ার হলো কলম। এই কলমের শক্তিই সত্য ও ন্যায়ের পক্ষে সমাজকে জাগ্রত করতে পারে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী চক্র সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা করছে— আমরা সেই অপচেষ্টা রুখে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।”মর্যাদা রক্ষায় বিজেটিপিএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায় নির্যাতন, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংগঠনটি সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তাদের মতে, “সাংবাদিকের একমাত্র হাতিয়ার হলো কলম। এই কলমের শক্তিই সত্য ও ন্যায়ের পক্ষে সমাজকে জাগ্রত করতে পারে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী চক্র সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা করছে— আমরা সেই অপচেষ্টা রুখে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।”

উত্তর সন্দ্বীপ কলেজে পরিচ্ছন্নতার অভিযানে তরুণদের জাগরণ

0

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব–২০২৫”। যুব সমাজকে সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এর “সমৃদ্ধি কর্মসূচি” এ উৎসবের আয়োজন করে।এ সময় পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সার্বিক সহযোগিতা উত্তর সন্দ্বীপ কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। এতে অংশগ্রহণ করে স্থানীয় যুব ও কিশোররা। তারা কলেজ চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।
কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল কলেজের আঙ্গিনায় পরিচ্ছন্নতার সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা। স্থানীয়দের মতে, নিয়মিত এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল নাগরিক হওয়ার মানসিকতা আরও গভীরভাবে বিকশিত করবে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সিরাজ উদ দৌলা, সহকারী কর্মসূচি সমন্বয়কারী মোঃ মনির উদ্দিন,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো: মিজানুর রহমান।
এছাড়া ইউনিয়ন উন্নয়নে যুবসমাজ কমিটির সভাপতি মাশরুর কামিল তকি, সহ-সভাপতি সায়েম বিন জাফর, সাংগঠনিক সম্পাদক সাইমুন ইসলাম রিপাতসহ অসংখ্য স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

বক্তারা উদ্বোধনী বক্তব্যে বলেন“যুব সমাজের সক্রিয় অংশগ্রহণই সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি।”
সিরাজ উদ দৌলা জানান, উৎসবে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা, ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবটি ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।