Home Blog Page 26

নেছারাবাদে চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাশ্রমে বেঞ্চ পুনঃনির্মাণ

0

কালের ধারা নিউজঃ

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে অবস্থিত চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ও স্থানীয় যুবকদের উদ্যোগে বসার বেঞ্চ পুনঃনির্মাণের কাজ চলছে।

জানা যায়, বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে একটি কাঠের বেঞ্চ ছিল, যা সময়ের ব্যবধানে নষ্ট হয়ে যায়। পথচারী ও শিক্ষার্থীদের বিশ্রামের জন্য বেঞ্চটির প্রয়োজনীয়তা অনুভব করে এলাকাবাসী ও তরুণরা স্বেচ্ছাশ্রমে নতুন করে বেঞ্চটি নির্মাণে এগিয়ে আসেন।

স্থানীয় যুবকরা জানান, বিদ্যালয় প্রাঙ্গণ এলাকাটি শুধু শিক্ষার্থীদের নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও কেন্দ্রবিন্দু। তাই এলাকাকে আরও সুন্দর ও পরিপাটি রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসীর এই উদ্যোগে সাড়া দিয়ে অনেকেই স্বেচ্ছায় অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্ম সমাজ উন্নয়নে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করবে।

এলাকাবাসীর মতে, এ স্বেচ্ছাসেবী প্রচেষ্টা শুধু বিদ্যালয় নয়, বরং পুরো এলাকাকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তুলবে।

গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

বরিশাল, কালের ধারা নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গৌরনদীর জনপ্রিয় চড়ুইভাতি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক  এম এ গফুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী  পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মোঃ মাহাতাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের দপ্তর সম্পাদক সোহাগ গাজী, জেলা সদস্য মাসুম হাওলাদার, মানিক মৃধা ও কাজী মুরাদ হোসেন।

সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকে এদেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”

আগামী ২৭শে অক্টোবর বরিশাল জেলা পর্যায়ে এবং পরবর্তীতে উপজেলা পর্যায়ে কেন্দ্র ঘোষিত যে অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে জেলা ও উপজেলার নেতারা প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোঃ মাসুম হাওলাদার, মানিক মৃধা, কাজী মুরাদ,

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার মোল্লা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরে আলম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,

নলচিড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন হাওলাদার, মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন সিকদার, যুবদলের নেতা আসিফ ইকবাল (গৌরনদী), এইচ,এম,মনির হোসেন (খান্জাপুর), কামাল হোসেন (সরিকল), খালিদ হাসান কিরন (চাঁদশী), সিরাজুল হক ও শাহাদাত ফকির (বাটাজোড়) প্রমুখ

প্রস্তুতি সভায় গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ল’ ফলাফল প্রকাশ, দু সহদর এড‌ভো‌কেট

0

এবারের ল’ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় ভালো ফল অর্জন করেছেন আজমল আলম সিদ্দিকী সোহাগ ও তার সহদর ভাই ইমরান আলম রু‌বেল।
দীর্ঘদিন শিক্ষানবিশ এডভোকেট হিসেবে দায়িত্ব পালনের পর আজ থেকে পূর্ণাঙ্গ এডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হলেন তারা দু ভাই।

একই পরিবারে দুই ভাইয়ের এডভোকেট হিসেবে আত্মপ্রকাশ নিঃসন্দেহে গর্বের বিষয়।

তারা মাদারীপুরের কালকিনি সদরের রাজদী বড়বাড়ির বাসিন্দা এবং এজিবির অডিট অফিসার মরহুম আলতাফ হোসেন বেপারীর সন্তান।
সোহাগ গৌরনদী উপ‌জেলার কটকস্থ‌লের (মেসার্স আরিফ ফি‌লিং স্টেশ‌নের) মো : হারুন বেপারীর একমাত্র মে‌য়ে জামাই

ঢাকা বারে যুক্ত থেকে আইন পেশা পরিচালনা করবেন। পাশাপাশি মানবিক মানুষ হিসেবে অসহায় ও গরিবদের মামলায় বিনা খরচে সহমর্মিতার সঙ্গে আইনগত সহায়তা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এড‌ভো‌কেট ইমরান আলম রু‌বেল আয়কর আইনজী‌বি হিসা‌বে কাজে নিয়া‌জিত হ‌বেন ,

অক্সফোর্ডে তারেক রহমানের রাজনৈতিক চিন্তা নিয়ে আলোচনা

0

লন্ডন প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও সংস্কারমূলক চিন্তাধারাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক বুদ্ধিবৃত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সিটার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সভার আয়োজন করে অক্সফোর্ড বাংলা সোসাইটি।

অনুষ্ঠানে মূল আলোচ্য ছিল সম্প্রতি প্রকাশিত বই ‘Tarique Rahman: Politics and Policies in Contemporary Bangladesh’, যেখানে তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক সংস্কার বিষয়ে তাঁর নীতি ও কর্মপরিকল্পনা বিশদভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. শহিদুল আলম, এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডলসেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের ভিশনারি নেতৃত্বই পারে নতুন দিগন্ত উন্মোচন করতে। তাঁরা মনে করেন, তাঁর ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতি, প্রশাসন ও অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

আলোচনায় ড. শহিদুল আলম বলেন, “তারেক রহমান জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে যে পরিকল্পনা দিয়েছেন, তা ভবিষ্যৎ গণতন্ত্রের ভিত্তি হতে পারে।”

স্যার পিটার হিপ বলেন, “বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য এবং কূটনৈতিক দক্ষতা অপরিহার্য— যা তারেক রহমানের নীতি দর্শনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।”

শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন,
“তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে নতুন দিকনির্দেশনা দেবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের পথে ফিরে আসবে।”

মূল প্রবন্ধে ড. মানজিদা আহমেদ বলেন,
“নির্বাসিত অবস্থায় থেকেও তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি প্রতিহিংসামুক্ত রাজনীতি, ন্যায়বিচার ও অগ্রগতিনির্ভর একটি ‘রেইনবো ন্যাশন’ গড়তে চান। তাঁর ৩১ দফা সংস্কার পরিকল্পনা একটি নতুন, আধুনিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশের স্বপ্ন বহন করে।”

ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারের উদ্ধৃতি টেনে ড. মানজিদা আরও বলেন,
“বাংলাদেশকে অ্যামাজন ও ইবে’র মতো বৈশ্বিক ই-কমার্স হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য তারেক রহমানের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিশনের অংশ।”

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি ও শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান। এতে অংশ নেন অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

বক্তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও সংস্কার পরিকল্পনা ভবিষ্যৎ বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের নতুন অধ্যায় সূচনা করবে।

হিজলা বি‌এন‌পির আহবায়ক গফুর তালুকদা‌রের ইন্তেকাল

0

ব‌রিশাল, ২৫ অক্টোবর ২০২৫

বরিশাল জেলার হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার ভাই আর আমাদের মধ্যে নেই — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাসিনা বিরোধী আন্দোলনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি রাজপথে থেকে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি সবসময় তাঁকে পাশে পেয়েছি। আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব‌রিশাল জেলা উত্তর দ‌ক্ষিন ও ১৯‌টি উপ‌জেলা ও মহানগর নেতাক‌র্মিরা শোক জানান।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন।

মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন সরদার গ্রেফতার

0

কালকিনি প্রতিনিধি | কালের ধারাঃ

মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে কালকিনি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, লিখন সরদারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা চলমান ছিল। দীর্ঘদিন ধরে তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কালকিনি পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ সোহেল রানা(ওসি) বলেন, “লিখন সরদারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

অন্যদিকে, লিখনের গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে। দলীয় একাধিক নেতা দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বৃদ্ধি পেয়েছে। লিখন সরদার দীর্ঘদিন ধরে কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং স্থানীয় রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী তরুণ নেতা হিসেবে পরিচিত।

লন্ড‌নে তা‌রেক রহমান‌কে‌ নি‌য়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন

0

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এক্সিটার কলেজ অডিটোরিয়ামে অক্সফোর্ড বাংলা সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডলসেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ।

বক্তারা বলেন, ‘Tarique Rahman: Politics and Policies in Contemporary Bangladesh’ বইটিতে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও সংস্কার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ড. শহিদুল আলম বলেন, “জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতাকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন, যা ভবিষ্যৎ গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখবে।”

স্যার পিটার হিপ বলেন, “বাংলাদেশে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের জন্য আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য ও প্রজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে জহির উদ্দিন স্বপন বলেন, “তারেক রহমানের ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিকে নতুন দিকনির্দেশনা দেবে।”

মূল প্রবন্ধে ড. মানজিদা আহমেদ বলেন, “নির্বাসনে থেকেও তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত; ন্যায়, স্বাধীনতা ও অগ্রগতিনির্ভর একটি ‘রেইনবো ন্যাশন’ গড়তে চান। তার ৩১ দফা আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা।”

তিনি ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস-এ দেওয়া সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলেন, “বাংলাদেশকে বৈশ্বিক ই-কমার্স হাব হিসেবে গড়ে তোলাই তারেক রহমানের অন্যতম লক্ষ্য।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি এবং শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান।

ঢাকার উচুতলায় কল গার্ল’ নামে পরিচিত—জড়িত

পর্ণ তারকা দম্প‌তি গ্রেফতারের ঘটনা শুনে বিস্মিত হওয়ার কিছু নেই—রাজধানী ঢাকায় বহুদিন ধরেই আড়ালে এমন একটি উপ–সংস্কৃতি সক্রিয়। পাঁচতারকা হোটেল, গুলশান–বনানী–উত্তরা এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও কিছু আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে বিভিন্ন বয়সী নারী—যাদের কেউ মডেলিং, মিডিয়া বা তথাকথিত ‘কল গার্ল’ নামে পরিচিত—জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা যায়। অনেক ক্ষেত্রেই এখানে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের নারীরাও যুক্ত থাকে।

বাংলাদেশে অনলাইনে সক্রিয় বহু ডেটিং প্ল্যাটফর্ম ও জুয়ার সাইটে উল্লেখযোগ্যসংখ্যক তরুণ–তরুণীর সম্পৃক্ততা রয়েছে, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। যেসব পিতা–মাতা সন্তানদের হাতে বিপুল অর্থ তুলে দেন, তাঁরা চাইলে খুব সহজেই খোঁজ নিয়ে জানতে পারবেন—এই অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সন্তানরা কোন সম্পর্কের ফাঁদে বা ঝুঁকিতে জড়াচ্ছে, এবং কীভাবে ব্যবহৃত বা প্রতারিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা এলাকার বিভিন্ন রেস্টুরেন্ট, শীশা বার ও নির্দিষ্ট ‘স্মোকিং জোনে’ অল্পবয়সী শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়–পড়ুয়া তরুণ–তরুণীদের নৈতিক স্খলনের বাস্তব ছবি খুঁজে পাওয়া যায়।

দুই দিন পর পর ফোনের মডেল বদলানো, স্বল্প সময় পর পর দামি বাইক বা গাড়ি কেনা, বছরে একাধিক বিদেশ ভ্রমণ, পাঁচতারকা হোটেলে জন্মদিন উদযাপন, মাসে লক্ষাধিক হাতখরচ—এসব বিলাসিতার অর্থ সরবরাহের আগে অভিভাবকদের তিনবার ভাবা উচিত। কারণ অসংযত বিলাসিতার নামে সন্তানদের অতিরিক্ত সুযোগ দেওয়াই কখনো কখনো তাদের বিপথে নিয়ে যায়—এবং শেষ পর্যন্ত ক্ষতিটা আসে পরিবারের দিকেই ফিরে।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনু‌ষ্ঠিত

0

না‌সির উদ্দিন সৈকত : গৌরনদী

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৫ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে পুরুষ ৬ জন ও মহিলা ২ জন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে মোট ৫৪৭ জন ভোটার তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে বিদ্যালয়ের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, যিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবেও দায়িত্বে রয়েছেন। আইন শৃঙ্খলা দায়িত্ব গৌরনদী মডেল থানার অসি তদন্ত মোঃ সোহেল নিযুক্ত রয়েছেন।

অভিভাবক ও স্থানীয়রা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে এমন নেতৃত্ব নির্বাচিত হবেন, যিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিদ্যালয় প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে।

গৌরনদী পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী পৌর ৪ নং ওয়ার্ডের সদস্য নবায়ন কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ নবায়ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান খান মুকুল, সদস্য সচিব, বরিশাল উত্তর জেলা বিএনপি।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি ও সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সদস্য সচিব, গৌরনদী উপজেলা বিএনপি, এবং জনাব বদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, আহ্বায়ক, গৌরনদী পৌর বিএনপি।
সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান খোকন, ১নং যুগ্ম আহ্বায়ক, গৌরনদী পৌর বিএনপি।

নবায়ন কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে এই সদস্য নবায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বর্তমান সরকারের অন্যায়-দমন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

কর্মসূচি শেষে দলীয় নেতাকর্মীরা নব উদ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।