Home Blog Page 28

পিরোজপুরের নেছারাবাদে মাহমুদ হোসেনের সমর্থনে গন সমাবেশ।

0

স্টাফ রিপোর্টার

পিরোজপুর ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহমুদ হোসেনের সমর্থনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদে এক বিশাল গন সমাবেশের আয়োজন করা হয়। আয়োজনে – নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর বিএনপির একাংশ।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকায় এক গন জোয়ারের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা) পিরোজপুর ২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহমুদ হোসেন। যিনি এই এলাকার গণমানুষের নেতা, জনকল্যানে ও মানবিক অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে, যিনি এলাকার সকল জনগনের সুখে দুঃখে পাশে দাড়িয়ে ইতিমধ্যে জন সম্প্রিক্ততা অর্জন করে সাধারন মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। যিনি প্রতিষ্ঠিত একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক এবং ভান্ডারিয়া সরকারী কলেজের সাবেক ভিপি।

প্রধান বক্তা মোঃ ইমাম হোসেন তালুকদার, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক, স্বরূপকাঠি পৌর বিএনপি। মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল, সাবেক যুগ্ম আহবায়ক, সরকারি পৌর বিএনপি। মোঃ নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি। মোঃ জিয়াউদ্দিন মালেক, সাবেক যুগ্ন আহবায়ক, স্বরুপকাঠি পৌর বিএনপি। মোঃ আমিনুল ইসলাম মিজান, আহবায়ক, স্বরুপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দল। মোঃ সবুর আহমেদ তালুকদার, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ জাফর ইকবাল, সাবেক যুগ্ন আহবায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল। মোসাম্মৎ মাসুমা তালুকদার, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। মোঃ মামুন সরদার, স্বরূপকাঠি পৌর বিএনপি। সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদার, সভাপতি ২ নং সোহাগদল ৪ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন, সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ছায়তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে অগ্রনি ভুমিকা পালন করে দেশকে একটি গনতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

0

ঢাকা, ২১ অক্টোবর ২০২৫:

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে তাঁদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে সাত (৭.৫) শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী জুলাই ২০২৬ থেকে আরও সাড়ে সাত (৭.৫) শতাংশ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবির বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে একাধিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। তবে বাস্তবতা হলো, বিগত ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকার কাজ করছে। তাই আপাতত ২০ শতাংশ বৃদ্ধির পরিবর্তে ধাপে ধাপে বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অর্থনীতি এখনো পুনরুদ্ধারের পথে, তবে সরকারের লক্ষ্য শিক্ষক–কর্মচারীদের মর্যাদা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা।”

প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সকলকে তাঁদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, “শিক্ষক সমাজ এখন নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজে সম্পূর্ণ মনোযোগী হবেন।”

আমা‌দেল লক্ষ‌্য জনগণের আস্থা অর্জন ও পেশাদার পুলিশিং নিশ্চিত করা – – বরিশাল ডিআইজি

0

স্টাফ রিপোর্টার:

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ আলম এবং বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন একযোগে বরিশাল জেলার বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনার উদ্বোধন ও আকস্মিক পরিদর্শন পরিচালনা করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বরিশাল জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত অফিসার্স ডরমেটরি, ফিজিওথেরাপি সেন্টার এবং মেহমানখানা উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এসব স্থাপনা উদ্বোধনের মাধ্যমে জেলা পুলিশের কল্যাণ ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হলো।

পরবর্তীতে ডিআইজি ও পুলিশ সুপার বরিশাল জেলা পুলিশ লাইন্স, বিভাগীয় পুলিশ হাসপাতাল, বাকেরগঞ্জ সার্কেল অফিস (নতুন ও পুরাতন), ট্রাফিক অফিস, ডিএসবি অফিস, জেলা পুলিশের ব্যারাকসহ বিভিন্ন ইউনিট আকস্মিকভাবে পরিদর্শন করেন। তাঁরা প্রতিটি ইউনিটের রেজিস্টার, প্রশাসনিক কার্যক্রম ও অফিস ব্যবস্থাপনা পর্যালোচনা করে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন—
মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস);
মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল);
জনাব শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল);
মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন ও পরিদর্শন শেষে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “বরিশাল জেলা পুলিশের অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে এই স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য—জনগণের আস্থা অর্জন ও পেশাদার পুলিশিং নিশ্চিত করা।”

পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ ও সেবার মান উন্নয়নে বরিশাল জেলা পুলিশ সদা সচেষ্ট থাকবে। এই উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

বরিশাল রেঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে এ ধরনের পরিদর্শন ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী, বরিশালঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও সফলভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় গৌরনদী  পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু সভাপতিত্ব  একটি  মুক্ত আলেচনা সভার আয়োজন করা হয়।। উপস্থিত ছিলেন রিয়াজ ভুইঁয়া, চুন্নু সিকদার,বাদল সিকদার, বিআরডিবি চেয়ারম্যান যুবদল নেতা সোহানুর রহমান সোহাগ,বাটাজোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোকন ফকির সহ ৭ ইউনিয়ন ও পৌরসভার যুদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগ্রামী সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদল সবসময় সামনের সারিতে থেকেছে।”

সভায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাব অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আনন্দঘন পরিবেশে পুরো গৌরনদীকে উদ্দীপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

গৌরনদীতে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত

0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ।

প্রধান অতিথি জনাব মোঃ ইব্রাহীম তাঁর বক্তব্যে বলেন,

“কৃষি উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সরকার সর্বস্তরের কৃষকদের পাশে রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি, মানসম্মত বীজ ও সারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।”

 

অনুষ্ঠানে উপজেলার শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি সারাদেশব্যাপী চলমান রয়েছে।

গরুর খামার গ‌ড়ে প্রতি‌ষ্ঠিত ব‌রিশা‌লের শামীম

0

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের শামীম শিকদার। দুবাই থেকে ফিরে নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন “রাইয়ান ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্ম”। বর্তমানে তার খামারে দেশি-বিদেশি মিলিয়ে রয়েছে আড়াই শতাধিক গরু— যার মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি বেকার তরুণদের জন্য সৃষ্টি করেছেন কর্মসংস্থানের সুযোগ।

শামীম শিকদার জানান, খামারে সম্পূর্ণ দেশি বা ন্যাচারাল খাবার ব্যবহার করায় গরুর রোগবালাই কম থাকে। বর্তমানে তার খামারে ১০ জনের স্থায়ী কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খামারের পরিধি আরও বাড়িয়ে বেকারত্ব কমানোর স্বপ্ন রয়েছে তার। গরুর পাশাপাশি দু’টি পুকুরে মাছ চাষ চালু করায় তার মাসিক নিট আয় দাঁড়িয়েছে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মধ্যে।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পলাশ সরকার জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শামীম শিকদারের খামারের নাম পুরস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। খামারে দেশি-বিদেশি আড়াইশত গাভী ও ষাঁড় রয়েছে, চার একর জমিতে ঘাস চাষ করা হয়েছে এবং এই উদ্যোগকে উপজেলায় অন্যতম বড় খামার প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বান্দরবানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন”

0

কালের ধারা নিউজ ডেস্কঃ

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।’

দিবসটি উপলক্ষে আজ বুধবার ২২ অক্টোবর বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বান্দরবান সার্কেল এর আয়োজনে এবং জেলা প্রশাসন বান্দরবান এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।’

পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একইস্থানে গিয়ে সমবেত হয়।’

শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলতে আহবান জানান এবং সবাইকে সড়কে চলাচল করার সময় আরো সর্তক হওয়ার আহবান জানান।’

এতে সভাপতি তো করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান।’

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অতিরিক্ত পুলিশ সুপার মান্নাদে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বান্দরবান সার্কেল এর মোটরযান পরিদর্শক অরুণ সরকার, মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা তথ্য অফিসার
মো. আনোয়ার হোসেন, বান্দরবান টিটিস মোটরযান বিভাগের সিনিয়র প্রশিক্ষক মো. মহিউদ্দিন’সহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।’

সভার শেষ পর্যায়ে বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর পরিবারের হাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর ট্রাস্টি বোর্ড এর পক্ষ থেকে ৫লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়।’

গৌরনদীর কাসেমাবাদে কালীপূজায় সম্প্রীতির জয়গান

0

 

নিজস্ব প্রতিবেদক, কালেরধারা বরিশাল:
“ধর্ম যার যার, উৎসব সবার”—এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদের হরিসেনা গ্রামে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ও ঐতিহ্যবাহী কালীপূজা। সারাদিনব্যাপী ধর্মীয় রীতি অনুযায়ী অনুষ্ঠিত এ পূজা উপলক্ষে গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ, আলো-আলোকসজ্জায় মুখরিত ছিল পুরো এলাকা। উৎসবটি সফল ও স্মরণীয় করে তুলতে আন্তরিক সহযোগিতা করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান মুকুল। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার মণ্ডপ পরিদর্শন করেন, ভক্তবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। অনুষ্ঠানে মিজানুর রহমান খান মুকুল বলেন,“মানুষ মানুষের জন্য, ধর্ম মানুষের হৃদয়ে। ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে বিশ্বাস রাখলেই সমাজে শান্তি ও সম্প্রীতি স্থাপন সম্ভব। গৌরনদীর হরিসেনা গ্রাম আজ সেই উদাহরণ।”তিনি আরও বলেন,“আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, বিভেদের জন্য নয়। আজকের এই কালীপূজা আমাদের শেখায় সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে দৃঢ় করতে।”এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও শতশত নারী-পুরুষ ভক্তবৃন্দ। এলাকাবাসী জানান, এবারের কালীপূজা ছিল ব্যতিক্রমী আয়োজন—যেখানে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ভেদাভেদ ভুলে সবাই মেতে উঠেছিল আনন্দে ও সম্প্রীতির বন্ধনে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর ইসলাম স্বপন শরীফ,গৌরনদী উপজেলা বিএনপি সদস্য সচিব হান্নান শরীফ, পৌর বিনএনপি সদস্য সচিব ফরিদ মিয়া, সরকারী গৌরনদী কলেজ সাবেক ভিপি জাকির সরদার।সহ অন্যান্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কালীপূজাকে ঘিরে এলাকার যুব সমাজ, নারীরা ও শিশু-কিশোররা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। সন্ধ্যার পর শুরু হয় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন ভক্তিমূলক সংগীত ও নৃত্য।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই একত্রে প্রার্থনা করেন দেশের শান্তি, অগ্রগতি ও মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির জন্য।

হরিসেনা গ্রামের বাসিন্দারা বলেন, “জনাব মিজানুর রহমান খান মুকুল সাহেবের উপস্থিতি আমাদের উৎসবকে আরও উজ্জ্বল করেছে। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য ও সম্প্রীতির বার্তা আজকের আয়োজনকে নতুন আলোয় উদ্ভাসিত করেছে।”উৎসব শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথি, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকার প্রতিটি আন্তরিক মানুষকে ধন্যবাদ জানানো হয়। “মানুষের সাথে মানুষের বন্ধন, ধর্মের সাথে ধর্মের সহাবস্থান—এই হোক কাসেমাবাদ হরিসেনার ভবিষ্যৎ চেতনা। জয় হোক সম্প্রীতির, জয় হোক মানবতার।”

বরিশাল-১ আসনে ভোটযুদ্ধের উত্তাপ: সাত প্রার্থীর

0

নাসির উদ্দিন সৈকত, বরিশাল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ইতোমধ্যে মাঠে নেমেছেন সাতজন সম্ভাব্য প্রার্থী।
তাদের মধ্যে রয়েছেন —
ইঞ্জিনিয়ার সোবহান, জহির উদ্দিন স্বপন, কুদ্দুসুর রহমান, গাজী কামরুল, কামরুল ইসলাম, রাসেল সরদার এবং হাফেজ কামরুল ইসলাম খান (বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী)।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বরিশাল-১ আসনে এবারের লড়াই হবে ত্রিমুখী —
দলীয় প্রভাব, তৃণমূল জনপ্রিয়তা ও নতুন নেতৃত্বের প্রতিযোগিতায় জমে উঠছে ভোটের ময়দান।

🔰 আসনের রাজনৈতিক প্রেক্ষাপট

বরিশাল-১ আসন গঠিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে।
দীর্ঘদিন ধরে এই আসন দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত।
এখানে ভোটাররা সবসময় উন্নয়ন, সততা ও নেতৃত্বের গুণ বিবেচনা করেই রায় দেন। ২০০১ ও ২০০৮ সালে রাজনৈতিক পালাবদলের ইতিহাস থাকা এ আসনে এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলছে

ইঞ্জিনিয়ার সোবহান: উন্নয়নমুখী রাজনীতির প্রতীক

ইঞ্জিনিয়ার সোবহান স্থানীয় উন্নয়ন, আধুনিক শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে মাঠে আছেন।
তাঁর সমর্থকরা বলছেন, তিনি “প্রযুক্তিনির্ভর রাজনীতির আধুনিক প্রতিনিধি”।
তিনি অবকাঠামো ও জনসেবায় দীর্ঘদিন ধরে যুক্ত, ফলে এলাকায় রয়েছে তাঁর শক্ত অবস্থান।
তবে তৃণমূলে দলীয় ঐক্য রক্ষা করাই এখন তাঁর বড় চ্যালেঞ্জ।

জহির উদ্দিন স্বপন: অভিজ্ঞ রাজনীতিকের প্রত্যাবর্তন

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এম জহির উদ্দিন স্বপন আবারও সক্রিয়ভাবে মাঠে।
কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও তৃণমূল সংযোগের কারণে তিনি আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।
তাঁর স্লোগান— “দলের প্রতি আনুগত্য, জনগণের প্রতি দায়বদ্ধতা।”
তরুণ ভোটারদের মধ্যে নতুন নেতৃত্বের দাবি থাকলেও স্বপনের জনভিত্তি এখনো শক্ত।

আকন কুদ্দুসুর রহমান: নতুন প্রজন্মের ভরসা

তরুণ নেতৃত্বের প্রতীক কুদ্দুসুর রহমান মাঠে নেমেছেন পরিবর্তনের আহ্বান নিয়ে।
তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে কাজ করে তিনি যুবসমাজের আস্থা অর্জন করেছেন।
তিনি বলেন, “রাজনীতি মানে জনগণের সেবা, ক্ষমতার প্রতিযোগিতা নয়।”
তাঁর সততা ও বাস্তবভিত্তিক পরিকল্পনা তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়াচ্ছে।

🗣️ এ্যাড.গাজী কামরুল সজল: সংগঠনের শক্তিতে এগিয়ে

স্থানীয় পর্যায়ে প্রভাবশালী গাজী কামরুল শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত।
তৃণমূল পর্যায়ে তাঁর জনসম্পৃক্ততা শক্তিশালী হলেও দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

এ্যাড কামরুল ইসলাম সজল: নীরব কর্মী থেকে আলোচনায়

দীর্ঘদিন দলের কঠিন সময়ে মাঠে থাকা কামরুল ইসলাম বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু।
তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, পদ-পদবীর জন্য নয়।”
তাঁর সততা, সাদাসিধে জীবনযাপন ও তৃণমূলের প্রতি দায়বদ্ধতা তাঁকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

রাসেল সরদার: তরুণ প্রজন্মের কণ্ঠস্বর

ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় তরুণ সমাজসেবক রাসেল সরদার দ্রুত জনপ্রিয় হচ্ছেন।
তিনি শিক্ষাখাত, স্টার্টআপ ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে প্রভাব বিস্তার করেছেন।
রাসেল বলেন, “আমরা চাই নতুন চিন্তা, স্বচ্ছ রাজনীতি ও তরুণ নেতৃত্ব।”
তাঁর প্রচারণায় তরুণ ভোটারদের উপস্থিতি প্রতিদিনই বাড়ছে।

 

হাফেজ কামরুল ইসলাম খান: ইসলামপন্থী রাজনীতির ধারক বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান এখন বরিশাল-১ আসনে আলোচনার কেন্দ্রে।

ধর্মীয় মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানবসেবার প্রতিশ্রুতি নিয়ে তিনি মাঠে নেমেছেন।
তাঁর সমর্থকরা বলছেন, “হাফেজ কামরুল ইসলাম খান একজন সৎ, শিক্ষিত ও ইসলামী আদর্শে বিশ্বাসী প্রার্থী।”
তিনি মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের ঐতিহ্যগত ভোটব্যাংক তাঁকে প্রতিদ্বন্দ্বিতায় রাখবে, বিশেষ করে আগৈলঝাড়া অঞ্চলে তাঁর প্রভাব বাড়ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল-১ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বহুমাত্রিক।

একদিকে রয়েছে অভিজ্ঞ রাজনীতিকদের ঐতিহ্য, অন্যদিকে তরুণ নেতৃত্বের উত্থান এবং ইসলামপন্থী ভোটব্যাংকের পুনরুত্থান।
তারা বলছেন, ভোটাররা এবার উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ ও সুশাসনের প্রতিশ্রুতি — এই তিন বিষয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন।ব

রিশাল-১ আসনের নির্বাচনী মাঠ এখন চরম সরব।

প্রার্থীরা প্রতিদিনই গণসংযোগ, সভা-সমাবেশ ও মানবিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।
ভোটারদের কাছে এখন বড় প্রশ্ন—
কে হবেন উন্নয়ন, সততা ও জনগণের আস্থার প্রকৃত প্রতিনিধি?

এই আসনে জয়-পরাজয় নির্ভর করবে দলীয় প্রভাব নয়, বরং জনগণের হৃদয়ে কে জায়গা করতে পারেন— সেই লড়াইয়ের ওপরেই।

মুকসুদপুরে গণমাধ্যম সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন:

0

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর: মুকসুদপুর সদর ঈদগাহ্ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এক গুরুত্বপূর্ণ গণমাধ্যম সংগঠন সম্প্রতি তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। সংগঠনের নিবন্ধন নম্বর ৯৭৩/২২ অনুযায়ী এই কমিটি আগামী কয়েক বছরের জন্য সংগঠনের নীতি নির্ধারণ ও কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তারিকুল ইসলাম (ইনকিলাব বাংলার নয়ন)। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাহিদ পারভেজ জনি (নয়া দিগন্ত মানবজমিন মোদালমঞ্জ)। কমিটিতে আরও রয়েছেন সমাজ ও সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিবর্গ, যারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করার লক্ষ্যে কাজ করবেন।

কমিটিতে থাকা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: মোঃ লিয়াকত সরদার (নিচতনা রূপবানী), খন্দকার রুহুল আমিন, মোহের মামুন, মোঃ জাকির আহমেদ, খন্দকার বেলায়েত হোসেন, মোঃ মামুন ইসলাম, নাজমুল হাসান রাজ, হাসাইন আহ্মেদ কবির (ভোরের ডাক), মোঃ হালিমুজ্জামান মুন্সী (খবরপত্র), আরটি হাসান, মোঃ বাদশাহ মিয়া, ইয়দ আলী মোল্লা (আকবর), মোঃ শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান রাজন, ইভারান মাতুকবর, মোঃ বাবু মোল্যা, মোঃ আমিনুল ইসলাম, মোঃ সুমন আহমেদ, মোঃ আনিচ মিয়া, মোঃ ইয়াকুব মিয়া, রাসেল কাজী এবং হাবিবুর রহমান রাখেন।

  • কমিটির সদস্যরা জানান, তাদের প্রধান লক্ষ্য হবে স্থানীয় জনগণকে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া, সমাজের নানা অসঙ্গতি ও সমস্যা তুলে ধরা, এবং জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা। নতুন কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনটি আশা করছে সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে।

সভাপতি মোঃ তারিকুল ইসলাম বলেন, “আমরা চাই সংগঠনটি জনগণের সাথে আরও কাছাকাছি আসুক। সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের সচেতনতা বৃদ্ধির একটি শক্তিশালী হাতিয়ার। আমরা এই দায়িত্ব নিয়ে সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করছি।”

সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি বলেন, “নতুন কমিটি জনমুখী কর্মকাণ্ডে জোর দেবে। আমরা চাই সমাজের অসংগতি ও সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে সহযোগিতা করতে। এছাড়া আমরা নতুন প্রজন্মের সাংবাদিকদের সুযোগ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয় সমাজের নেতারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তারা স্থানীয় জনগণের স্বার্থ ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন কমিটির গঠন মুকসুদপুরে সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে নতুন প্রেরণা যোগ করবে এবং স্থানীয় জনগণকে সচেতন ও তথ্যসমৃদ্ধ রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।