Home Blog Page 29

বরিশালে রাস্তার মাঝে মাছের বাজার, নগরবাসীর নিরাপত্তা ঝুঁকিতে

0

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সামনের রাস্তার মধ্যেই মাছ কাটা ও বিক্রির চলছেই। এই এলাকায় মাত্র ১০০ গজের মধ্যে বিসিসি কর্তৃক নির্ধারিত চৌমাথা বাজার থাকা সত্ত্বেও রাস্তার ওপর অবৈধ বাজার বসানো হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তার মাঝখানে মাছ কাটার কারণে চলাচলরত যানবাহন ও পথচারীরা বিপদে পড়ছেন। এতে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে, পাশাপাশি অবৈধ দোকানের খাদ্যগ্রহণে স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের তৎপরতা ছাড়া নগরীর এই এলাকায় সুষ্ঠু বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা আশা প্রকাশ করেছেন, বরিশাল সিটি কর্পোরেশন দ্রুত পদক্ষেপ নেবে, যেন নাগরিক নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায়।

মোড়েলগঞ্জে ফেরী বরাদ্দের দাবি জোরদার

0

 

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা, যা সুন্দরবনের সংলগ্ন ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত, সেখানে ফেরী পারাপারের বিকল্প নেই। উপজেলার ৬টি ইউনিয়ন সম্পূর্ণ নদীপথে ঘেরা হওয়ায় স্থানীয় জনসাধারণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের চলাচলের একমাত্র মাধ্যম নদীপথ। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জরুরি উদ্ধার ও সরকারি কার্যক্রম পরিচালনায় ফেরী অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

উপকূলীয় হওয়ায় মোড়েলগঞ্জ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বেশি ভোগ করে। ২০০৭ সালের ‘সিডর’ এবং ২০০৯ সালের ‘আইলা’ ঘূর্ণিঝড়ের সময় এখানকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল। এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম চালাতে ফেরীর গুরুত্ব অপরিসীম। তাছাড়া নির্বাচন, ত্রাণ বিতরণ ও অন্যান্য সরকারি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে ফেরী পারাপার ব্যবস্থা অপরিহার্য।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত মোড়েলগঞ্জ উপজেলায় ফেরী বরাদ্দ প্রদান এবং পারাপার কার্যক্রম শুরু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এটি আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগকালীন উদ্ধার এবং দুর্গম অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।


 

: মাদারীপুরে চুরির অভিযোগে মহিলা জনতার হাতে আটক

0

কালের ধারা সংবাদ:

মাদারীপুর পৌরসভা ৭ নং ওয়ার্ড পাগদি এলাকায় গভীর রাতে একাধিক বাসায় ঢুকে হাঁড়িপাতিল চুরি করার অভিযোগে এক মহিলাকে জনতার হাতে আটক করা হয়েছে।

আটক মহিলাকে প্রথমে বেধে রেখে ভিডিও ধারণ করা হয় এবং পরে জনতা তাকে ছাড়েন। স্থানীয়রা জানান, শহরের বিভিন্ন বাসায় কাজের প্রস্তাব দিয়ে সুযোগ বুঝে তিনি এসব মালপত্র চুরি করতেন।

আটক মহিলার বক্তব্য অনুযায়ী, তার বাড়ি চরমুগরীয়ার খান বাড়ির পাশে। পুলিশ অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

পটুয়াখালীর আলোচিত লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী ॥ 

পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।

রায়ে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর এবং ইমরানকে ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ঢাকায় চলে যান এবং ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত ন্যায়বিচার দিয়েছেন।”

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “এই রায় একটি শক্ত বার্তা দেবে—যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, সে যত প্রভাবশালীই হোক না কেন।”

আলোচিত এই মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষ ও মানবাধিকারকর্মীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের ১১ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ

0

শিক

বরিশাল প্রতিনিধি :

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষার পরিবেশ উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কারের দাবিতে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আলেকান্দা সড়কে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা “শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই”, “ভবন সংস্কার করো”, “শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও”—এমন নানা স্লোগান দিতে দিতে মিছিল করেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজের অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে, পাশাপাশি শিক্ষক সংকট, ল্যাবের অচলাবস্থা এবং ক্যান্টিন না থাকা শিক্ষাজীবনে ভোগান্তি সৃষ্টি করেছে।

শিক্ষার্থীরা তাদের ১১ দফা দাবি তুলে ধরেন—
১. শিক্ষক সংকট দ্রুত দূর করা।
২. বিদ্যমান আইসিটি ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ।
৩. কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী-বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা।
৪. শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ।
৫. মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
৬. অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি।
৭. পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি।
৮. বিজ্ঞানাগার সংস্কার ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
৯. সহপাঠ কার্যক্রম জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণ।
১০. ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা।
১১. ছাত্রাবাস নির্মাণ।

শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যাগুলো নিয়ে ভুগছি। বারবার প্রশাসনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো জানাব এবং সমাধানের চেষ্টা করব।

মাগুরায় ঐক্যের প্রদর্শনী: এক মঞ্চে আহবায়ক ও সদস্য সচিব, উজ্জীবিত জেলা বিএনপি

0

সাহেব আলী, মাগুরা প্রতিনিধি:

আজ বুধবার মাগুরা জেলার গোবিন্দপুর বাজারে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব খান মনোয়ার হোসেন এক মঞ্চে পাশাপাশি বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। দীর্ঘদিনের দূরত্ব ভুলে দুই নেতার একত্র উপস্থিতি জেলা বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার করে।

এ সময় উপস্থিত নেতা–কর্মীরা জানান, আহবায়ক ও সদস্য সচিবের একসাথে কার্যক্রমে অংশগ্রহণ বিএনপির মধ্যে ঐক্যের বার্তা দিয়েছে। এতে হতাশ কর্মীরা নব উদ্যমে উজ্জীবিত হয়ে উঠেছেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান পিকুল খান, পৌর বিএনপির সভাপতি খান কিজিল, জেলা বিএনপি সদস্য আশরাফ হোসেন লিটন, সাবেক থানা আহবায়ক কুতুবউদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আহবায়ক আলী আহম্মেদ বলেন,

“বিএনপিতে এখন কোনো গ্রুপিং নেই। যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তাঁর পক্ষে থেকে কাজ করব। দলীয় ঐক্যই আমাদের শক্তি। ধানের শীষের কান্ডারী যে হবেন, তাঁর পাশে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করব।”

তিনি আরও বলেন,

“আমরা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে সরকার গঠনে সহায়তা করব।”

লিফলেট বিতরণ শেষে স্থানীয় নেতা–কর্মীরা বলেন, এই ঐক্যের মাধ্যমে মাগুরা জেলা বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে।

 

মাদারীপুরে অস্ত্রসহ যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিন ভর্তি বিদেশি ৭.৬২ পিস্তল ও তাজা ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মেহেদী হাসান উজ্জ্বল (৩৮)।

বুধবার (২২ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। অভিযানে উত্তর দুধখালী এলাকার একটি বাড়ি থেকে উজ্জ্বলকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

পুলিশ জানায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদারীপুর সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

গৌরনদী-আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষের আস্থার প্রতিক এম জহির উদ্দিন স্বপন

0

গৌরনদী (বরিশাল):

গৌরনদী-আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মিডিয়া সেলের আহবায়ক এম জহির উদ্দিন স্বপন। রাজনৈতিক সততা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের কারণে তিনি আজ সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামের সন্তান এম জহির উদ্দিন স্বপন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের আহবায়ক, কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৭ বছর আওয়ামী শাসনামলে নানা প্রতিকূলতার মধ্যেও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি অটুট রাখতে নিরলসভাবে কাজ করেছেন তিনি। তাঁর নেতৃত্বে বরিশাল-১ আসনের তৃণমূল বিএনপি কর্মীরা আজ আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত।

ঐতিহাসিক ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী চেতনায় উদ্দীপ্ত এম জহির উদ্দিন স্বপন বলেন, “স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। আন্দোলনে হামলা চালিয়ে যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। হত্যাকারী ও তাদের মদদদাতাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “এখন জাতির মুক্তির একমাত্র পথ হলো পলাতক শেখ হাসিনা ও সব খুনিদের বিচারের আওতায় আনা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।”

এম জহির উদ্দিন স্বপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে দেশের প্রতিটি নাগরিক সেই সংস্কারের সুফল ভোগ করতে পারে।

গৌরনদী ও আগৈলঝাড়ার সাধারণ মানুষের মতে, এম জহির উদ্দিন স্বপনই হলেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন—একজন নিবেদিত, সাহসী ও জনবান্ধব নেতা, যিনি এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন।

গৌরনদীতে জনতার হাতে ছিনতাইকারী আটক

0
  • সৈয়দ নকিবুল হক, গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদীতে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে দুই ছিনতাইকারী আটক হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মেদাকুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের গণপিটুনির পর পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন— মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চান মিয়া ভূঁইয়ার ছেলে আবু জাফর এবং মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের বাসিন্দা সামাদ খান।

ভুক্তভোগী ব্যাংক গ্রাহক জাহানারা বেগম জানান, দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলনের পর এক লাখ টাকা স্বামীর হাতে দিয়ে বাকি এক লাখ টাকা গণনা করছিলেন। এসময় হঠাৎ এক ব্যক্তি তার হাত থেকে টাকা ছিনিয়ে দৌড়ে পালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে ওই ছিনতাইকারীর সহযোগীকেও ধরা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জনতা দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের আর্থিক ক্ষতি ও অপরাধ ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অবশেষে ঢাকায় র‍্যাবের জালে ধরা পড়লো প্রতারক শিক্ষক!

বরিশাল প্রতিনিধি:

অবশেষে র‍্যাবের অভিযানে ঢাকায় গ্রেপ্তার হলো আগৈলঝাড়ার সেই প্রতারক শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে শত শত সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে ওই শিক্ষক বহু নিরীহ পরিবারকে ফাঁদে ফেলেন। প্রতিটি নিয়োগের জন্য তিনি কয়েক লাখ টাকা করে গ্রহণ করেন। প্রথম দিকে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে কিছু মানুষকে আশ্বস্ত করলেও পরবর্তীতে কোনো চাকরিই বাস্তবে হয়নি।

প্রতারিত পরিবারগুলো একে একে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে তিনি এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে চলে যান। অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক স্বীকার করেছেন যে, তিনি চাকরি দেওয়ার ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, তার প্রতারণার কারণে আগৈলঝাড়ার বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে, কেউ বিক্রি করেছে জমি, কেউ নিয়েছে ঋণ। বর্তমানে ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

র‍্যাব জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করার কাজ অব্যাহত রয়েছে।