Home Blog Page 35

মসজিদের ইমাম ও দ্বীন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0

মাগুরা প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল মার্কায় আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মসজিদের ইমাম ও দ্বীন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এতে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দ্বীন ও সমাজ উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরস্পরের প্রতি সহমর্মিতা ও ন্যায়ের চর্চা থাকলেই সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত।”

সভায় বক্তারা দ্বীনের আলোয় সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ এই আলোচনায় উপস্থিত থেকে ঐক্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেন।

দুই দিনের ব্যবধানে ইতালিতে তিন প্রবাসীর মৃত্যু

গত দুই দিনে ইতালির তিনটি শহর থেকে আসলো বেদনাদায়ক তিনটি শোক সংবাদ—তিনজন প্রবাসী প্রাণ হারিয়েছেন ভিন্ন ভিন্ন কারণে।

Bari: মানিকগঞ্জের সুজন ব্যাপারী (বয়স ২৯) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Ancona: ফেনীর পাঠানগড় গ্রামের জাকির হোসেন চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রাত ৯টার দিকে ইন্তেকাল করেছেন।

Bologna: কুমিল্লার দেবিদ্বার থানার প্রবাসী বেলাল হোসেন (২৯) কর্মস্থলে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি San Giorgio di Piano এলাকার একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

ব‌রিশা‌লে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

0

উজিরপুরের শিকারপুর ব্রিজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের ইমরানের অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

অসুস্থ মায়ের জন্য ভাত নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা। কয়েকদিন আগেই ইমরানের বাবা সৌদি আরবে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন— যা নিঃসন্দেহে একটি পরিবারের জন্য অকল্পনীয় শোক ও বেদনার।

সুনামগঞ্জ‌ ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা

0

সুনামগঞ্জ প্রতিনিধি):

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মেহেদী হাসান মানিক। সঞ্চালনা করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস. এম. তরিকুল ইসলাম।

সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন, তাহিরপুর থানার এসআই নাজমুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন সহকারী ইনচার্জ আনোয়ার হোসেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. শাহ আলম, সাংবাদিক সৈকত হোসেন ও সাংবাদিক রুকন উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক মোশাররফ হোসেন, স্কুল শিক্ষক জুবায়ের হোসেন, সাংবাদিক মশিউর রহমানসহ বিভিন্ন পেশার প্রতিনিধি ও ব্র্যাক কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সকলের সম্মিলিত ভূমিকার আহ্বান জানানো হয়।

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬২.৫৭ শতাংশ

0

বরিশাল অফিস প্রতিনিধি:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশ। এবার বোর্ডের অধীনে মোট ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৩৭ হাজার ৬৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

তুলনামূলকভাবে গত বছর অর্থাৎ ২০২৪ সালে পাশের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। তখন অংশগ্রহণকারী ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৮৯ জন উত্তীর্ণ হয়েছিল। অর্থাৎ এবছর পাশের হার উল্লেখযোগ্যভাবে ১৯ শতাংশের বেশি হ্রাস পেয়েছে

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি. এম. শহিদুল ইসলাম তাঁর কার্যালয়ে ফলাফল প্রকাশ করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ২ হাজার ৪৯৩ জন কম। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪ হাজার ১৬৭ জন

আরও উদ্বেগজনক বিষয় হলো, এবছর বরিশাল বোর্ডের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যেখানে গত বছর শূন্য পাসের কোনো প্রতিষ্ঠান ছিল না। অন্যদিকে, শতভাগ পাস করেছে মাত্র দুটি কলেজ, যা গত বছরের ২১টি কলেজের তুলনায় অনেক কম

লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এবারও মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করেছে। মেয়ে শিক্ষার্থীদের পাশের হার ৭১.৪১ শতাংশ, আর ছেলেদের পাশের হার ৫২.৬০ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি. এম. শহিদুল ইসলাম বলেন,

“জিপিএ-৫ এবং পাশের হার কমেছে, এটি সত্য। তবে এবারের পরীক্ষায় মেধার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। প্রশ্নপত্রের মান ও মূল্যায়নে কঠোরতা ছিল, যাতে প্রকৃত যোগ্য শিক্ষার্থীরাই ভালো ফল পায়।”

শিক্ষাবিদদের মতে, ফলাফলে এই পতন শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার সঠিক মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়নের একটি প্রতিফলন হতে পারে।

📚 সূত্র: বরিশাল শিক্ষা বোর্ড অফিস, ১৬ অক্টোবর ২০২৫

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ

0

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার ধস নেমেছে। এবার বোর্ডটিতে পাসের হার মাত্র ৪৮.৮৬ শতাংশ। যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের নয় কলেজে কেউ পাস করেনি৷ অপরদিকে শতভাগ পাস করেছে ৫টি কলেজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম সকাল ১০টায় এ ফল ঘোষণা করেন
২০২১ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ শতাংশ।
এবার এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ১ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী।
বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। এ বছর বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৬ হাজার ২৫১ জন পাস করেছে। পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ।
মানবিক বিভাগে ৪৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৫৯০ জন। পাসের হার ৪৪.০৮ শতাংশ।
বিজনেস স্টাডিজে (ব্যবসায় শিক্ষা) অংশ নেয় ২৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী; এর মধ্যে ১১ হাজার ৮১৬ জন পাস করেছে। যা ৪৩ দশমিক ৯০ শতাংশ।
তবে এ বছরের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভাল করেছে। এবারের ফলে ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫-এ এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৫৮ জন আর এবার মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।

গৌরনদী কলেজ গেটে ডাস্টবিন নির্মাণ প্রতিবাদ

0

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের সামনে ডাস্টবিন নির্মাণ কাজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গৌরনদী পৌরসভার উদ্যোগে কলেজ গেটের ঠিক সামনেই একটি বড় ডাস্টবিন নির্মাণ কাজ শুরু হয়। এ সময় কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের সামনে ডাস্টবিন নির্মাণ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে, দুর্গন্ধে চলাচল ও অধ্যয়ন ব্যাহত হবে।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ডাস্টবিন নির্মাণের জন্য কলেজের সামনের রাস্তা বা আশপাশের জনবহুল এলাকা কোনোভাবেই উপযুক্ত স্থান নয়। তারা দ্রুত স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন।

এদিকে, কলেজের অধ্যক্ষ বিষয়টি নিয়ে পৌরসভার সাথে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।

গৌরনদী পৌরসভার এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মতামত বিবেচনায় রেখে বিকল্প স্থানে ডাস্টবিন স্থাপনের বিষয়টি পর্যালোচনা করা হবে।

 

পালরদী স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পালরদী স্কুল অ্যান্ড কলেজে আজ এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা-সংশ্লিষ্ট অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা এবং প্রতিষ্ঠান উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয় এই সমাবেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তপন কুমার এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধই একজন শিক্ষার্থীর প্রকৃত ভিত্তি। শিক্ষার্থীদের চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা অপরিহার্য।

অভিভাবকরা সন্তানদের নিয়মিত পড়াশোনা, সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে কৃতি ও নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

অধ্যক্ষ তপন কুমার বলেন, “পালরদী স্কুল অ্যান্ড কলেজ সব সময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিভাবকদের সহযোগিতা পেলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে।”

সমাবেশটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে।

আগৈলঝাড়া দলিল লেখক কল্যাণ কমিটি গঠিত

রাকিবুল সরদার আগৈলঝাড়াঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজাদ হোসেন খান, সহ-সভাপতি নিরাঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান হাওলাদার।এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হেমায়েত হোসেন মোল্লা।নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, দলিল লেখক সমাজের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও সেবা প্রদানে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আগৈলঝাড়ার দলিল লেখক কল্যাণ সমিতিকে আরও গতিশীল ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

 

 বিপ্লব হোসেন আগুন,গৌরনদী  (বরিশাল):
বরিশালের গৌরনদীতে পাহারাদারদের বেঁধে একাধিক দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য জালাল মিজিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

জানা গেছে, গত ৮ অক্টোবর গভীর রাতে গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে পাহারাদারদের বেঁধে একাধিক দোকানে ডাকাতি ক‌রে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে জালাল মিজিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জালাল মিজি মুন্সিগঞ্জ সদর উপজেলার বানিয়াল মহেশপুর গ্রামের কাশেম মিজির ছেলে
আজ ১৫ অক্টোবর (বুধবার) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন,

“ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযানে নেমেছিলাম। মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সদস্য জালাল মিজিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।”

তিনি আরও বলেন,ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্থানীয় জনসাধারণ গৌরনদী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন

📍 সূত্র: গৌরনদী মডেল থানা, বরিশাল।