Home Blog Page 37

পিআর কি ? আমি নি‌জেই বু‌ঝি না – -মীর্জা ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না, এসব দাবি দাওয়া- মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যে-সব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকী মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলিমের বিভেদ চাইনা। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, অতীতে সরকারে ছিলাম কিভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করবেন না, দেশটার ক্ষতি করবেন না। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই।

এসময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫

বিশ্ব হাত‌ধোয়া দিবস উদযাপন উপলক্ষে ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইব্রাহিম হো‌সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তা‌রেক রহমা‌নের “গুডলি‌স্টে” সজল

0

আস‌ছে আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে সারা দে‌শে ক্লিন ইমে‌জের প্রার্থীর খো‌জে দ‌লের নী‌তি নির্ধারনীর প্রধান ও দল‌টির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান । বিগত সম‌য়ে বিএন‌পি সরকা‌রে থাকাকালীন যেসকল এম‌পি মন্ত্রী‌দের আঙ্গুল ফু‌লে কলাগাছ হওয়া ও দুর্নী‌তির দা‌য়ে অ‌ভিযুক্ত হ‌য়ে‌ছেন এবং বি‌ভিন্ন সম‌য়ে মি‌ডিয়ায় বেফাস মন্তব‌্য ক‌রে বিত‌র্কিত হ‌য়ে‌ছেন সেসকল বাঘা বাঘা নেতা এম‌পি মন্ত্রী‌দের কপাল এবার পুড়তে পা‌রে ।

২৪ শের ৫ আগ‌স্টের প‌রে ওই সকল সা‌বেক এম‌পি মন্ত্রী ও ত‌াদের চ‌্যালাপ‌্যালা‌দের ও‌পেন চাদাবাজি দখল হানাহা‌নি‌তে অ‌তিষ্ট সারা দে‌শের মানুষ তথা সয়ং দলীয় প্রধান। যে কার‌নে দ‌লের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান আস‌ছে সংসদ নির্বচ‌নে ওই সকল নেতা‌দের ম‌নোনয়ন না দেয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ।

ব‌রিশাল ১ আসন গৌরনদী আগৈলঝাড়া আসন‌টি নি‌য়েও র‌য়ে‌ছে চরম হতাশায়। ২০০১ সা‌লে আওয়ামীলী‌গের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ‌কে পরা‌জিত ক‌রে বিএন‌পির ম‌নোনীত প্রার্থী এম জ‌হির উদ্দিন স্বপন বিজয়ী হওয়ায় দল আশাবা‌দি হয়ে‌ছিল ভ‌বিষ‌্যতে আর আস‌নটি হারা‌তে হ‌বে না । কিন্তু দ‌লের চেয়ারপার্সনের আশা নিরাষা ক‌রে‌ছেন তখনকার সাংসদ এম জ‌হির উদ্দিন স্বপন । তার নিজ ক‌্যাডার বাহিনীর চাদাবা‌জি,টেন্ডার

বাজি,পাহার সম অপরাধ, ও ১/১১ সম‌য়ে মি‌ডিয়ায় বেফাস মন্তব‌্য ক‌রে বিএন‌পি‌কে গভীর খা‌দে ঠে‌লে দি‌য়ে‌ছি‌লেন । এরপ‌রে কে‌টে গে‌ছে দেড় যুগেরও বেশী সময়। চড়াই উৎরাই পে‌রি‌য়ে বিএন‌পি আজ ঘু‌রে দাড়া‌য়ে‌ছে। দ‌লের সুসময়ে আবার পা‌শে এসে ম‌নোনয়ন পে‌তে ল‌বিং কর‌ছেন স্বপন। সম্প্রতি লন্ড‌নেও গিয়ে‌ছি‌লেন তা‌রেক রহমা‌নের সা‌থে স্বাক্ষাত করার জন‌্য, গ্রীন সিগনাল না পে‌য়ে দেখা কর‌তে পা‌রেন নি স্বপন ।
এই আসন‌টি‌তে বিএন‌পির ম‌নোনয়ন চান চারজন কে‌ন্দ্রিয় নেতা, তারা হ‌লে সা‌বেক সংসদ সদস‌্য এম জ‌হির উদ্দিন স্বপন, বিএন‌পির সহসাংগঠ‌নিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,নির্বাহী সদস‌্য ইঞ্জি‌নিয়ার আব্দুস সোবহান, সা‌বেক ছাত্র নেতা সুপ্রীম কোর্ট র আইনজী‌বি বিএন‌পির নির্বাহী সদস‌্য বাংলা‌দেশ জাতীয়তাবা‌দি আইনজী‌বি ফোরা‌মের যুগ্ন সাধারন সম্পাদক আ‌্যাড‌ভো‌কেড গজী কামরুল ইসলাম সজল। তা‌রেক রহমা‌নের নি‌র্দেশ নি‌য়ে তি‌নি তার নিজ সংসদীয় আস‌নে ঈদ পু‌জো পার্বন সহ বি‌ভিন্ন সম‌য়ে লিফ‌লেট গণসং‌যোগ উঠান বৈঠক ক‌রে চ‌লে‌ছেন।

দ‌লের এক‌টি গোপন সুত্র জানায়
এই চারজ‌নের ম‌ধ্যে দল‌টির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের গুড লি‌স্টে র‌য়ে‌ছেন গাজী কামরুল ইসলাম সজল ।

আগামীর নির্বাচ‌নে সেসকল ইমেজ সংক‌টে থাকা নেতারা দলীয় ম‌নোনয়র না পাবার হতাশায় ভুগছেন।

আলো‌কিত দু”জন মানুষ

একজন মজলুম ও নির্ভীক সাংবাদিক —
মাহমুদুর রহমান।
যিনি উত্তর কিংবা দক্ষিণ— কারও কথায় মাথা নত করেন না।
সত্যের পথে তিনি নির্ভীক, কারও রক্তচক্ষু কিংবা হুমকিকে তোয়াক্কা করেন না।

আরেকজন সাহসী আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর —
তাজুল ইসলাম।
তিনি সাহসের এক উজ্জ্বল প্রতীক।
কাউকে তোয়াক্কা না করে ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান নিয়েছেন।
সেনাবাহিনীর হুমকি-ধমকির পরোয়া না করে তিনি গুমের বিচারের দাবিতে জীবন বাজি রেখে ট্রাইব্যুনালেই বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি সেনাবাহিনীর বর্তমান ও সাবেক ১৫ জন ডিজিএফআই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং ইতিহাস সৃষ্টি করে অক্টোবর ২২-এর মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ও গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছেন।

ইলিশ পু‌লিশ ‌কা‌ন্ড,তিন‌দিন প‌রে লাশ উদ্ধার

নদী থে‌কে ইলিশ মাছ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া রাসেল খান (৩৩) নামের এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। ঘটনা‌টি পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাতিরখাল এলাকা থেকে স্থানীয়দের দেয়া খবর পেয়ে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

রাসেল খান বাউফল উপজেলার নাজিরপুর–তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে রাসেল খানসহ চারজন একটি নৌকায় ইলিশ মাছ কিনে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া খালে প্রবেশের সময় নৌ–পুলিশের টহল দেখে আতঙ্কে নদীতে ঝাঁপ দেন রাসেল। এ সময় নৌকার অন্যরা পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও রাসেলের সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দূরে বাতির খাল এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালাইয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নতুন রু‌পে ফির‌ছে সি‌টি‌সেল

দেশের প্রথম টেলিযোগাযোগ নেটওয়ার্ক সিটিসেল আবারও ফিরছে নতুন রূপে—থাকছে মাত্র ২৫ পয়সা কলরেট ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা।

সবচেয়ে কম কলরেট এবং সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দেওয়ার অঙ্গীকার নিয়ে আবারও বাজারে আসছে মোবাইল অপারেটর সিটিসেল। নতুন এই উদ্যোগে গ্রাহকরা কল করতে পারবেন মাত্র ২৫ পয়সা মিনিটে।

সিটিসেলের মাতৃপ্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম জানিয়েছে, এবার তারা শুধুমাত্র কম কলরেট নয়, বরং মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ এবং সারা দেশে নতুন টাওয়ার স্থাপনের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—সিটিসেল এবার আসছে জিএসএম (GSM) প্রযুক্তি নিয়ে। ফলে সিটিসেলের সিম এখন যেকোনো মোবাইল ফোনেই ব্যবহার করা যাবে, যা গ্রাহকদের জন্য সুবিধা ও স্বাধীনতা দুটোই বাড়াবে।

জামায়াত যা আগে বো‌ঝে,অন‌্যরা তা দে‌রি‌তে বো‌ঝে – – মান্না

0

জামায়াতে ইসলামী সবসময়ই সময়ের আগে বিষয়গুলো অনুধাবন করে এবং জাতির সামনে তা উপস্থাপন করে—যেখানে অন্যরা তা বুঝতে দেরি করে ফেলে। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিপক্ষে ছিল না; তারা কেবল ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করেছিল। আজ জনগণও সেই আগ্রাসনের বাস্তবতা উপলব্ধি করছে। ব‌লে‌ছেন ঢাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

তি‌নি আরও ব‌লেন , ১৯৮২ সালে অধ্যাপক গোলাম আযমের কেয়ারটেকার খালেদা জিয়া বিষয়টি অনুধাবন করতে পারেননি। সময়ের ব্যবধানে জনগণ এক ফ্যাসিস্ট সরকারের স্বাদ পেয়েছে। বর্তমানে অনেকে পিআর (পাবলিক রিলেশন) পদ্ধতি বুঝতে না পারলেও, সময় ও প্রেক্ষাপটের সাথে একদিন সবাই তা পরিষ্কারভাবে বুঝবে—ঝাল-লবণ ছাড়া!

জামায়াতে ইসলামী একটি গবেষণাধর্মী রাজনৈতিক দল—যারা জ্ঞান ও অধ্যয়নের মাধ্যমে রাজনীতি করে। তাদের “পাবলিক রিলেশন সিস্টেম” মানে হলো জনগণের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করা। এখন ৩৫–৪০ শতাংশ ভোট পেয়ে ৬০–৬৫ শতাংশ মানুষের ওপর কর্তৃত্ব দেখানোর যুগ শেষ। এটাই প্রকৃত অংশীদারিত্বমূলক গণতন্ত্র; বাংলাদেশ কোনো রাজা-বাদশাহর দেশ নয়।

বাবুগঞ্জে শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

বরিশালের বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা শিশু একাডেমি।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদা আক্তার, শিশু একাডেমির প্রশিক্ষক সুরভী জাহান নিশি ও ফাতেমা আক্তার লিওনি প্রমুখ। আলোচনা সভা শেষে নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এর আগে নাচগানসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করে শিশু একাডেমির নিয়মিত শিল্পীরা।

‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৬ অক্টোবর বর্ণিল শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন বর্ণিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

শিশু অধিকার সপ্তাহে কন্যাশিশু দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং সকল শিশুদের নিয়ে ৭ দিনব্যাপী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উৎসবমুখর সমাপনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন ফুল-পাখি-প্রজাপতিদের মিলনমেলায় পরিনত হয়। #

আগৈলঝাড়ায় দু নারীর অপমৃত‌্যু

0

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নববধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গৈলা মডেল ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের নববধূ জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার (১৮) খালা মাহামুদা খানমের বাড়িতে বসে ঘরের জালানা দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ইসলাম রাবেয়া আক্তার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে। রাবেয়ার চার মাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের আলামিন সরদারের সাথে বিয়ে হয়েছিল।

খবর পেয়ে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাবেয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে একই দিনে বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামে অখিল বৈষ্ণবের স্ত্রী রিনা বৈষ্ণব (৫০) দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে একা বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে বাড়িতে আর ফিরে আসেননি। তাকে না দেখে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে।

পরে সোমবার বিকেল ৫টায় রিনাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রিনার পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সশস্ত্র বা‌হিনীর অবসরপ্রাপ্তদের কার্যালয় উদ্বোধন

0

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে বরিশালের গৌরনদী উপজেলায় একটি কার্যকরী কমিটি গঠিত হয়েছে। তবে নিজস্ব তহবিল না থাকায় এতদিন তাদের বসার জন্য কোনো স্থায়ী কার্যালয় ছিল না। প্রাক্তন দুইজন উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করার পর অবশেষে অস্থায়ী কার্যালয় ব্যবহারের অনুমতি মেলে।

এ উপলক্ষে উপজেলা সদরের পরিত্যক্ত কোর্ট ভবনের একটি কক্ষে অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য অস্থায়ী কার্যালয় বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার নবনিযুক্ত গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম হোসেন আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা(সি‌নি:ওয়া‌রেন্ট অ‌ফিসার )আলহাজ মো. বখতিয়ার হোসেন। উপস্থিত ছিলেন সহকা‌রি ক‌মিশনার ভু‌মি মো: মে‌হেদীহাসান , ও‌সি ত‌রিকুল ইসলাম, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ও সভাপতি ওয়াহাব শিকদার, সি‌নি: ওয়া‌রেন্ট অ‌ফিসার ম‌নির হোসন,আনারী ক‌্যা‌প্টেন আলি হো‌সেন,আব্দুল মান্নান, ক‌র্পোরাল অ‌ফিসার অব: ম‌হিউদ্দিন, সা‌র্জেন্ট শহিদুল ইসলাম অব: ক‌র্পোরাল ও মাওলানা হাফিজুর রহমান, সা‌র্জেন্ট মো:হিমু সহ আরও অনেকে।