Home Blog Page 38

বাবার বিরুদ্ধে মে‌য়ের সংবাদ সম্মেলন

0

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় গৌরনদী সাংবাদিক ফোরাম কার্যালয়ে লিখিত বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন চরগাধাতলীর (উপ‌জেলা‌গেট) বাসিন্দা মোসাঃ নাদিরা আক্তার রুনার স্বামীর নাম (প্রাক্তন স্বামী: মোঃ মাহমুদুল হাসান নয়ন প‌্যাদা)। ঘটনা‌টি বরিশালের গৌরনদীতে ।

সংবাদ সম্মেলনে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রে রুনা ব‌লেন, ২০১৬ সালে গৌরনদী উপজেলারগেট সংলগ্ন এলাকায় নির্মল চন্দ্র সিকদারের কাছ থেকে জমি ক্রয় করে সেখানে ৬টি দোকানঘর নির্মাণ করেন। পরবর্তীতে দোকানগুলো ভাড়া দিয়ে সন্তানের জীবন-জীবিকা ও শিক্ষার ব্যবস্থা করে আসছেন।

রুনা অভিযোগ করেন, গত এক মাস ধরে তার বাবা — আওয়ামী লীগ নেতা ও ২নং বার্থী ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার — ভাড়াটিয়াদের দোকান ভাড়া পরিশোধ না করতে নিষেধ করছেন। পাশাপাশি দোকানের নাম পরিবর্তনের চেষ্টা ও মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন।

নাদিরা আক্তার আরও জানান, গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো সহযোগিতা পাননি। বরং বাবার প্রভাব খাটিয়ে বিভিন্ন মাধ্যমে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা ও ন্যায্য আইনি সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার ব‌লেন, আমার মে‌য়ে ভাল না,নয়ন প‌্যাদার সাওথ বিবাহ দি‌য়ে‌ছি, আমার টাকায় মে‌য়ের না‌মে হ‌মি কি‌নে দি‌য়ে‌ছি, ওই সংসার থে‌কে দু বার ক‌রে প‌রো‌কিয়া ক‌রে পা‌লি‌য়ে গি‌য়ে‌ছিল। এখনও আরেক জ‌নের সা‌থে আবার বিবাহর কথা কানাঘুষা হইতে‌ছে ? এমতাবস্থায় আমার নাতী‌দের কথা চিন্তা ক‌রে মে‌য়ে‌কে ভাড়া দি‌তে ভাড়া‌টিয়া‌দের না ক‌রে দি‌য়ে‌ছি ।

ইতা‌লি বিএনপি উত্তর কমিটি দাবিতে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালির উত্তর শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করেছে।

ইতালি বিএনপির তরিনো শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এশিয়ার সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকনের বরাবর প্রদান করেন।

স্মারকলিপিটি উত্তর ইতালি বিএনপির অন্যতম মুখপাত্র জনাব মামুন আব্দুল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে ১১ অক্টোবর (রবিবার) ইতালির পাদোভা শহরের একটি হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তর ইতালি বিএনপির বাস্তবায়ন কমিটির ১৫টি প্রদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি দ্রুত উত্তর ইতালি বিএনপির কাঠামোগত পরিবর্তন করে ‘উত্তর’ ও ‘দক্ষিণ’ এই দুই ভাগে বিভক্ত করে ইতালি শাখা কমিটি বাস্তবায়ন করবে। এতে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের আদর্শ প্রবাসীদের মাঝে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

মাগুরা  টয়লেট ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সাহেব আলী, মাগুরা প্রতিনিধি:

“সুস্থ জীবন গড়ি, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করি” — এই স্লোগানকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের হাট লক্ষীপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় স্বাস্থ্যসম্মত সেমি পাঁকা টয়লেট স্থাপন ও বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) পল্লী উন্নয়নমূলক সংগঠন ‘পল্লী প্রকৃতি’ এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় “স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন কর্মসূচি (২য় পর্যায়)” এর অংশ হিসেবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিনামূল্যে ১৫টি সেমি পাঁকা টয়লেট, ১৫টি বালতি, বদনা ও ব্রাশ বিতরণ করা হয়।
আলোচনা ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী প্রকৃতি নির্বাহী পরিচালক মোঃ শফিকুর রহমান পিন্টু

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী প্রকৃতি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

  • রোভা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান,
  • সেইভ দ্যা উইমেন এন্ড চিলড্রেন এর নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী,
  • বিশিষ্ট সমাজসেবক ও মাগুরা জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক বলেন,

“মাগুরার রাঘবদাইড় ইউনিয়নের লক্ষীপুর গ্রাম এখন শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পল্লী প্রকৃতি ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করেছে। এটি শুধু টয়লেট নির্মাণ নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের দিকে একটি বড় পদক্ষেপ।”

তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় স্থানীয় জনগণকে নিয়ে নিয়মিত সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করা হচ্ছে, যাতে তারা টেকসই স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হতে পারেন।

স্থানীয় জনগণ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আগে যেখানে খোলা স্থানে মলত্যাগ ছিল নিয়মিত বিষয়, এখন পুরো গ্রাম স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে অভ্যস্ত হয়েছে — এতে দুর্গন্ধ ও রোগবালাই অনেক কমেছে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের হাতে টয়লেট উপকরণ তুলে দেন এবং গ্রামের শতভাগ স্যানিটেশন অর্জন উদযাপন করেন।

📍 উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে মাগুরা জেলায় পল্লী প্রকৃতি এনজিওর উদ্যোগে ইতোমধ্যে একাধিক গ্রামকে শতভাগ স্যানিটেশন আওতায় আনা হয়েছে, যা গ্রামীণ স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

ব‌রিশা‌লে অজ্ঞাত লাশ উদ্ধার

কা‌লের ধারা,ব‌রিশাল : ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা মধ্যবয়সী(পুরুষ)ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকায় সেতুর নি‌চে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা সড়কের ধারে লাশটি পড়ে থাকতে দেখে বাবুগঞ্জ থানা পুলিশকে খবর দেন এলাকার জ‌নৈক ব‌্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, লাশে আঘাতের কোনো চিহ্ন আছে কি না—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

নির্বাহী অফিসার গণমাধ্যম নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ

আজ (১৪ অক্টোবর) বরিশালের গৌরনদীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহিম স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।

সভায় ইউএনও মোঃ ইব্রাহিম সাংবাদিকদের সমাজ উন্নয়ন, প্রশাসনের স্বচ্ছতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক তথ্য, দায়িত্বশীল সংবাদ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

মতবিনিময় সভায় গৌরনদী উপজেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে ইউএনও মোঃ ইব্রাহিম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, গৌরনদীকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মাগুরার আমলসারে বিএনপি মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

0

মাগুরা প্রতিনিধিঃ
শিক্ষা, সমতা ও উন্নয়ন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ও ২নং আমলসার ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় আমলসার বাজার হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে শ্রীপুর উপজেলা মহিলা দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং আমলসার ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি মোছাঃ আলেয়া বেগম, এবং সঞ্চালনা করেন ১নং গয়েশপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন স্বপ্না

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, মাগুরা পৌর মহিলা দলের আহ্বায়ক খুরশিদা ইয়াসমিন ইতি, কৃষক দলের নেতা বিএম এহসানুল হক পলাশ, জেলা মহিলা দলের বন ও পরিবেশ সম্পাদিকা জোছনা পারভীন, সহ-সভাপতি শিউলি খাতুন, নাকোল ইউনিয়ন মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ পারভীন, সদস্য মাছুমা ইসলামডলি বেগম প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সদস্য ইরানী খাতুন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও ৯০-এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন।

প্রধান অতিথি এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী তার বক্তব্যে বলেন,

“বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেগম খালেদা জিয়া কখনও শেখ হাসিনার বিরুদ্ধে অশোভন মন্তব্য করেননি। বিএনপি সবসময় ভদ্র রাজনীতির অনুশীলন করেছে। এখন আমাদের দায়িত্ব— ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা। অতীতে যত নির্যাতন, মামলা ও হয়রানি হয়েছে, বিএনপিকে দমন করা যায়নি, যাবে না। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ।”

সমাবেশ শেষে বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

মাগুরায় এসিআই মটরস সোনালীকা ডেলিভারি উৎসব অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার:

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বড়খড়ী আখসেন্টার মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসিআই মটরস সোনালীকা ডেলিভারি উৎসব ও বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল হাসান লিটন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেড যশোর রিজিওনের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অরুণ কান্তি বিশ্বাস, ম্যানেজার সার্ভিস মোঃ রিয়াদ হোসেন, টেরিটরি ম্যানেজার সার্ভিস (যশোর রিজিওন) মোঃ মিনহাজুল আবেদিন, এবং রিকভারি টেরিটরি ইনচার্জ (যশোর রিজিওন) মোঃ গোলাম সাকলাইন

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ডেপুটি এরিয়া ম্যানেজার (মাগুরা এরিয়া) মোঃ মাহবুবুজ্জামান অভি। এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই মটরসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাহকরা।

অনুষ্ঠানে সোনালীকা গ্রাহকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন—

  • বেস্ট মেইনটেনেন্স: হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মোঃ শাহজাহান হোসেন
  • বেস্ট রিকভারি: শ্রীপুর উপজেলার সব্দলপুর ইউনিয়নের নহাটা গ্রামের তানভীর হুসাইন
  • সোনালীকা বন্ধু: জগদল ইউনিয়নের জাগলা গ্রামের আরিফ মোল্লা
  • এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন কাইফা, সাবু, রিয়াজুল, মুদাছের মোল্লা, মুন ও আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অরুণ কান্তি বিশ্বাস। তিনি বলেন,

“২০০৭ সালে এসিআই কোম্পানি সোনালীকা ট্রাক্টর নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। প্রতি বছর আমরা সোনালীকা ডে ও গ্রাহক উৎসবের আয়োজন করি, যাতে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যায় এবং উন্নতমানের সেবা দেওয়া সম্ভব হয়।”

তিনি আরও জানান, এসিআই মটরস শুধু ট্রাক্টরই নয়, বরং ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল—যেমন এফজেড ২৫ ও স্যালুটো ১২৫ সিসি মোটরসাইকেলসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে আসছে।

অনুষ্ঠান শেষে গ্রাহক ও কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

🌾 **মাগুরা জেলায় এসিআই মটরসের এই আয়োজনটি স্থানীয় কৃষক সমাজে উৎসাহ

দুবাইয়ে বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে প্রতারণা শাহীন চক্রের বিরুদ্ধে অভিযোগ

0

দুবাইয়ে বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে প্রতারণা শাহীন চক্রের বিরুদ্ধে অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের কর্মক্ষেত্র দুবাইয়ে বাংলাদেশি প্রবাসীদের জিম্মি করে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই চক্রের হাতে চরমভাবে প্রতারিত হয়েছেন বাংলাদেশের এক সাধারণ প্রবাসী পরিবারের সদস্য মোঃ মুন্না। প্রতারণার অভিযোগ উঠেছে দুবাই প্রবাসী শাহীন এবং তার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক দলের বিরুদ্ধে, যাদের স্থানীয়ভাবে “মুন্না শাহীন চক্র” নামে অভিহিত করা হচ্ছে।

জানা গেছে, মুন্না নামের ওই ব্যক্তি দুবাইয়ে মাদক সেবনের অভিযোগে তিন মাসের কারাদণ্ড ভোগ করেন। এই সময় তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় চরম দুশ্চিন্তায় পড়ে যান মুন্নার বাবা রশিদ শেখ ও মা মুনিয়া বেগম। পরে স্থানীয়ভাবে জানতে পারেন ঘোষ পট্টির এক যুবক শাহীন দুবাইতে অবস্থান করছে। সেই সূত্রে মুন্নার পরিবার শাহীনদের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং মুন্নার পরিস্থিতি খুলে বলেন।

পরবর্তী সময়ে শাহীন দুবাই থেকে মোবাইল ফোনে মুন্নার বাবা-মাকে আশ্বস্ত করেন এবং জানান, মুন্নাকে মুক্ত করতে ৪ লক্ষ টাকা প্রয়োজন। পরিবারের লোকজন চরম কষ্টে এই টাকা ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রফিক উদ্দিন মিনহাজ নামের এক ব্যক্তির দুবাইয়ের অ্যাকাউন্ট (ডাচ-বাংলা ব্যাংক: ১৩৩১৫১০১০৭৮১৫) এ পাঠান। ট্রান্সিশন নম্বর ছিল ৩৬০৬২৫৫৩৯।

তবে এখানেই শেষ নয়। ৯ ফেব্রুয়ারি শাহীন আবারও ফোন করে জানান, আরও ৩ লক্ষ টাকা পাঠাতে হবে না হলে ছেলেকে বড় বিপদ থেকে রক্ষা করা যাবে না। দিশেহারা বাবা-মা আবারও উক্ত অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠান (ট্রান্সিশন নম্বর: ৩৬১৫৮৬৭৭৬)। এরপর শাহীন তাদের নিজ বাড়িতে এসে তার স্ত্রীর হাতে আরও ৭৬ হাজার টাকা দিতে বলেন। নিরুপায় পরিবার সেটিও দিয়ে দেন।

মোট ৭ লক্ষ ৭৬ হাজার টাকা দেওয়ার পরও শাহীন আর কোনো সহযোগিতা করেননি, এমনকি মুন্নার পরিবারের ফোনও রিসিভ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানা যায়, মুন্না ৩ মাসের সাজা শেষে নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্তি পান। মুন্না জেল থেকে বের হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, শাহীন তার মুক্তির জন্য কিছুই করেনি।

এই ঘটনা জানার পর মুন্নার পরিবার ক্ষুব্ধ হয়ে শাহীনের বাড়িতে টাকা ফেরত চাইতে গেলে শাহীন হুমকি দেন এবং টাকা ফেরত দিতে অস্বীকার করেন। প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভোগা মুন্নার মা মুনিয়া বেগম ৯ নভেম্বর ২০২৫ তারিখে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শাহীনকে ডেকে পাঠালেও তিনি আইনকে অমান্য করে থানায় উপস্থিত হননি। পরবর্তীতে বাদী মুনিয়া বেগম আইনগত সহায়তা পাওয়ার আশায় রাজবাড়ী জেলা আদালতে একটি প্রতারণা মামলার আবেদন করেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন।

এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এক গভীর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রবাসী সহায়তার নামে সক্রিয় প্রতারক চক্রগুলি দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বিশেষ করে প্রবাসীদের বিপদের সময় এই ধরনের চক্র নানা রকম প্রতিশ্রুতি ও ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে।

ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বরিশাল ১ এ সজ‌লের লিফ‌লেট বিতরন

0

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বরিশালের গৌরনদীতে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

  1. মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে বাটাজোড়া পর্যন্ত দীর্ঘ এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন কেন্দ্রীয়  বিএনপির নির্বাহী সদস‌্য ,জাতীয়তাবা‌দি আইনজী‌বি ফোরা‌মের যুগ্ন সাধারন সম্পাদক, সুপ্রীম‌কোর্ট র আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম সজল।
    সকালের প্রথম প্রহর থেকেই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সংবলিত লিফলেট হাতে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বিতরণ করেন।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে কর্মসূচিকে উৎসবমুখর করে তোলেন। তারা বাড়ি-বাড়ি গিয়ে, দোকানপাটে ও বাজারে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণকালে এড. কামরুল ইসলাম সজল বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে একটি গণমানুষের ঘোষণাপত্র। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে সত্যিকারের গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। বর্তমান সরকারের দমননীতির বিরুদ্ধে বিএনপির এ আন্দোলন গণমানুষের মুক্তির আন্দোলন।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের কাছে বিএনপির নীতি ও কর্মসূচি তুলে ধরতে মাঠে নেমেছি। জনগণের রায়ই হবে ভবিষ্যতের সিদ্ধান্ত। তাই জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে এই প্রচারণা অব্যাহত থাকবে।”

লিফলেট বিতরণের সময় স্থানীয় জনগণ আগ্রহভরে কর্মসূচির বিষয়ে জানতে চান এবং অনেকে বিএনপির এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে গৌরনদীতে বিএনপির মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্প্রতি দেশের জনগণের সামনে ৩১ দফা জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

 

দূ‌র্যোগ প্রশমন দিবস -২৫ বর্ণাঢ্য র‍্যালি

0

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি

কালের ধারা নিউজ ডেস্কঃ
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) গৌরনদী উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন,  বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

প্রধান অতিথি ইউএনও মোঃ ইব্রাহিম তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় কার্যকর প্রস্তুতি গ্রহণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বিত উদ্যোগে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”

তিনি আরও বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে মানবিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব দিতে হবে।

বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা সংস্থার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

গৌরনদীতে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।