Home Blog Page 41

মাদারীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ১০

0

অনলাইন নিউজ ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করেছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে কুতুবপুর এলাকায় পৌঁছালে বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে চলে যায়। ঠিক সেই মুহূর্তে অপর একটি যাত্রীবাহী বাস এসে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মারা যান। আহত হন অন্তত ১০ জন যাত্রী। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঐ অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ায় স্বাভাবিক হয় যান চলাচল।

 

তৃণমূল নেতাকর্মীর প্রতি আস্থা রাখার আহ্বান বদিউজ্জামান মিন্টুর

0
  1. কালের ধারা বরিশাল:
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- গৌরনদী উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক  বদিউজ্জামান মিন্টু বলেছেন, দলের শক্তি নিহিত আছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। তৃণমূলের এই নিবেদিতপ্রাণ কর্মীরাই দলের ভিত্তি সুদৃঢ় করে রেখেছেন। তাই তাদের সম্মান, ভালোবাসা ও আস্থার জায়গায় রাখতে হবে সর্বাগ্রে।

বরিশালের গৌরনদীতে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদিউজ্জামান মিন্টু আরও বলেন, “আমরা যদি তৃণমূলকে অবহেলা করি, তবে সংগঠন কখনোই শক্তিশালী হতে পারে না। মাঠের নেতা-কর্মীরাই আন্দোলন-সংগ্রামে দলের প্রাণ। তাই তাদের মতামত ও পরিশ্রমকে যথাযথ মূল্যায়ন করতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের ঐক্যই বিএনপির সাফল্যের প্রধান চাবিকাঠি। এসময় তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বিদ‌্যুৎস্পৃ‌স্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

0

কালেরধারা নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদীতে মসজিদ পরিষ্কারের সময় বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মাহিম প্যাদা (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব বড়দুলালী গ্রামের বাদামতলা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম ওই গ্রামের ফরহাদ প্যাদার একমাত্র ছেলে ও কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মসজিদ পরিষ্কার শেষে ওযুখানা ধোয়ার সময় বৈদ্যুতিক পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে দাফনের অনুমতি দিয়েছে।

জানা গেছে, এক বছর আগে মাহিমের ছোট বোন ফাইজা আক্তার পানিতে ডুবে মারা গিয়েছিল। একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়।

 

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হ‌বে: জ.উ স্বপন

কালেরধারা অনলাইন নিউজ ডেস্কঃ প্রবাসী  বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

বর্তমানে কাতার সফররত জহির উদ্দিন স্বপনকে সংবর্ধনা জানাতে কাতার প্রবাসী গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন কাতার প্রবাসী গৌরনদী-আগৈলঝাড়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা, বর্তমানে কাতার যুবদল নেতা মামুন মৃধা, সা‌বেক যুবদল নেতা  সাইদুল  সরদার  সহ   বিএন‌পি যুবদল নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন,

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ করছে। এরই অংশ হিসেবে একটি অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোটের প্রস্তুতি নিতে পারবেন।”

তিনি আরও বলেন,

দেশনায়ক তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর নির্দেশনায় দলীয়ভাবে এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মতবিনিময় সভায় কাতারে বসবাসরত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন। তারা প্রিয় নেতার সঙ্গে প্রবাসীদের সমস্যা, ভোটাধিকার, রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

নিজ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের পাশে অ্যাড: গাজী সজল

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

সদ্য সমাপ্ত দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক বিষয়ে পাশে থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল নিজস্ব অর্থায়নে সার্বিক সহায়তা প্রদান করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পূজামণ্ডপে কেন্দ্রীয় পর্যায়ের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন তিনি। তার এ ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ড শুধু সনাতন ধর্মাবলম্বী মহলেই নয়, বরং রাজনৈতিক ও সচেতন মহলেও ব্যাপক প্রশংসিত হয়েছে।

দুর্গাপূজা চলাকালে গাজী কামরুল ইসলাম সজল প্রতিদিন বরিশাল-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও অনুদান পৌঁছে দেন। পূজা পূর্বে তিনি আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ রায় বলেন,

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে গাজী কামরুল ইসলাম সজল একজন মানবিক ও ক্লিন ইমেজের নেতা হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন।”

সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পূজা শেষে ফুলের শুভেচ্ছা জানিয়ে এই নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিগত ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে দলীয় আন্দোলন-সংগ্রামে বারবার হামলা ও মামলার শিকার হয়েও রাজপথে সক্রিয় থাকা এই নেতা বলেন,

আমি কোনো কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না; মানুষের ভালোবাসাই আমার শক্তি। যতদিন বেঁচে থাকব, আমার নেতা তারেক রহমানের নির্দেশে বরিশাল-১ আসনের উন্নয়নে জনগণের পাশে থাকবে।

আগৈলঝাড়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় বাস্তবায়িত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (RELIP) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজিব। সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল জেলার ব্যবস্থাপক মো. আজাদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, কৃষি কর্মকর্তা পীযুষ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুকলাল শিকদার এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সহ অন্যান্য কর্মকর্তা ও অংশীজন।

আলোচনা সভায় প্রধান অতিথি ডা. গোলাম মোরশেদ সজিব বলেন, “পুষ্টি একটি টেকসই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান উন্নয়ন করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ও পুষ্টি সেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

কর্মশালায় স্বাস্থ্য, পুষ্টি ও সেবা কার্যক্রমের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শোক সংবাদ: ইচাহাক সরদার মাস্টার আর নেই

0

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মা‌হিলাড়া ডি‌গ্রি ক‌লে‌জের গভ‌র্নিংব‌ডির সভাপ‌তি সরদার মোঃ ইচাহাক মাস্টার আর নেই। (শুক্রবার রাত) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মাহিলাড়া হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল রফিকুল ইসলাম এবং পল্লী সমবায় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন নিন্টুর পিতা। আগামীকাল নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

কুড়িগ্রামে সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণী অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় অনুর্ধ্ব-১৫ বালক-বালিকাদের নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ০৮ অক্টোবর’২০২৫ইং বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং অন্যান্যদের উপস্থিত ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আজিজুল হক, ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ক্রীড়াবিদ রেজাউল করিম রাজু, গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় অনুর্ধ-১৫ বালক-বালিকাদের নিয়ে সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের বৃক্ষ রোপণ।

0

কালের ধারা অনলাইনঃ

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ।

আজ ৯ অক্টোবর (বুধবার) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোরায় মাঠ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে অংশ নেয় আরাপপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, “প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে ২০০টি তালগাছের চারা রোপণ করা হবে।”
তিনি আরও বলেন, তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি ছায়া দেয়, সৌন্দর্য বাড়ায় এবং পরিবেশ সংরক্ষণেও সাহায্য করে।

স্থানীয়রা হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বৃক্ষরোপণের আহ্বান জানান।

গৌরনদীতে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষ

কালেরধারা ডেস্কঃ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো হাসপাতাল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় আধা ঘণ্টা চিকিৎসা সেবা ব্যাহত হয়। এ সময় হাসপাতালে আনা এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।