Home Blog Page 42

বাবুগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ আগস্ট) বিকেলে ব্যাংকের বাবুগঞ্জ শাখায় ওই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের বাবুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির।

আইএফআইসি ব্যাংকের বাবুগঞ্জ শাখা ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদা আক্তার, শিক্ষক সাধনা রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান দিপু সিকদার, ব্যাংকের ক্যাশ ইনচার্জ কাজী নাফিউন আলম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতাকালে বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না বলেন, ‘আইএফআইসি ব্যাংক দেশের সুপ্রাচীন একটি নির্ভরযোগ্য ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন বেসরকারি ব্যাংক, যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইএফআইসি ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) হলেও এর ৩৩% মালিকানা রয়েছে সরকারের কাছে। দেশের ব্যাংকিং খাতে বর্তমানে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। কিছু ব্যাংক গ্রাহকদের বড় অংকের টাকা দিতে পারছে না। তবে আইএফআইসি ব্যাংক নিয়ে ভাবনার কিছু নেই। এই ব্যাংক কখনো বন্ধ কিংবা দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। আইএফআইসি ব্যাংক দীর্ঘ ৪৯ বছর দেশের অনেক খারাপ সময় পার করে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়ে আজো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।’

সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের বাবুগঞ্জ শাখা ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ‘আইএফআইসি ব্যাংক একটি সেরা লাভজনক ব্যাংক। এই ব্যাংক তাদের গ্রাহকদের সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে। জমার উপরে দৈনিক ভিত্তিতে মুনাফা দেওয়া হয়, যা মাস শেষে গ্রাহকের হিসাবে জমা হয়। আইএফআইসি ব্যাংকের অনেকগুলো আকর্ষণীয় ডিপোজিট স্কিম রয়েছে। এরমধ্যে মাসিক ইনকাম স্কিম (MIS), ডাবল ডিপোজিট স্কিম (DRDS), IFIC আমার ভবিষ্যৎ স্কিম এবং বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিম (FDR) অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় স্কিম। এছাড়াও আইএফআইসি ব্যাংকের কার্ড দিয়ে দেশের সকল এটিএম বুথ থেকে যেকোনো সময় ফ্রি টাকা তোলা যায়। বর্তমানে সারাদেশে আইএফআইসি ব্যাংকের ১ হাজার ৪১৪টি শাখা এবং উপশাখা রয়েছে।’

ঝিনাইদহে ভাড়ায় যেতে অস্বীকৃতি, পুত্রকে কুপিয়ে জখম

ঝিনাইদহে ভ্যান ভাড়ায় যেতে রাজি না হওয়ায় চালক জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার ছেলে ইজাজুল ইসলামকে (২৫) কুপিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে।

এ ঘটনায় উপজেলার ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুলের উপর অভিযোগ তুলে প্রত্যক্ষদর্শীরা প্রতিবেদককে জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শিমুল গোয়ালপাড়া বাজারে এসে ঐ ভ্যান চালককে কোথাও নিয়ে যেতে চায়। সেসময় ভ্যানচালক জাহাঙ্গীর নামাজ পড়তে যাবে বলে ভাড়ায় যেতে অস্বীকৃতি জানায়। এতে তাদের মধ্যে কিছুটা বাকবিতন্ডার এক পর্যায়ে শিমুল নামের ওই যুবক জাহাঙ্গীর হোসেনকে তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় বাবাকে বাঁচাতে জাহাঙ্গীরের ছেলে ইজাজুল ছুটে এলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারী শিমুল নামের ঐ যু্বক পালিয়ে যায় এবং তাদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে জখমের শিকার পিতা-পূত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের শরীরে গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

ভ্যান চালক নুর আমিন সরদার ব্লক কান্সারে আক্রান্ত।

0

মোঃ রাকিবুল সরদার, আগৈলঝাড়াঃ
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা অসহায় পরিবারের একমাত্র উপারজন কারী নুরু আমিন সরদার পেশায় একজন ভ্যান চালক ছিলেন। প্রায় তিনি পেটে ব্যাথা অনুভব করেন এবং কোন খাবার খেতে না পারায় একাধীক ডাক্তার দেখান। বরিশাল মেডিকেল সহ ঢাকায় পরিক্ষা নিরিক্ষা করে জানতে পারেন তার ব্লক কান্সার আক্রান্ত হয়েছেন এবং খাদ্যনালীতে টিউমার ইনফেকশন হয়েছে। তার পরিবারে ছোট একটি বাচ্চা সন্তান রয়েছে,তার সহধর্মিণী তাকে এখন দেখভাল করছে। তার পরিবারে তিনি একাই উপার্জন করতেন অসুস্থ থাকায় পরিবারের চাকা অচল হয়ে পরেছে।তার চিকিৎসার জন্য সব টাকা খরচ করে ফেলেছেন এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবন জাপন করছেন। তিনি সমাজের মানুষের কাছে তার স্বামীর চিকিৎসার জন্য সাহায্য আবেদন করেন।

দৈনিক কালের ধারা” আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি নিয়োগ

0

দৈনিক কালধারা আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রাকিবুল সরদার,তার জন্য রইল শুভেচ্ছা। সততার সাথে তার সাংবাদিকতা করার জন্য আহবান জানাই। দৈনিক কালবেলা পরিবারের সদস্য হওয়ার জন্য ধন্যবাদ।

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সড়কের কাজ, সংস্কার দাবী আমজনতার

0

(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের মাধ্যমে ৩ কিলোমিটার বেহাল সড়ক দ্রত সংস্কার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার (৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের ঈশ্বরগঞ্জ পৌর শহরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে সাত দিনের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের কাজ শুরু হয় ২০২০ সালের মার্চে। সে বছর ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। ১১৫ কোটি ৫৯ লাখ টাকার রাস্তাটির কাজ ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আড়াই কিলোমিটার অংশ অধিগ্রহণ না করায় আটকে আছে। পৌর এলাকায় সড়কের দুই পাশে বাসা-দোকানপাটের মালিকদের কেউ অধিগ্রহণের টাকা ছাড়া জমি ছাড়তে চাইছেন না। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। সড়কের কাজ বন্ধ থাকায় ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিপাকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও।

এদিকে অধিগ্রহণ জটিলতায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে না পেরে সড়ক ও জনপথ (সওজ) অব্যাহতি চেয়ে আবেদন করে। কিন্তু সড়ক বিভাগ আবেদন প্রত্যাখ্যান করে ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেয়। ফলে সাড়ে পাঁচ বছরেও শেষ হয়নি সড়কের কাজ। এদিকে পৌর এলাকা ছাড়াও উপজেলার সোহাগী ইউনিয়নের কিছু অংশেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

মানববন্ধনে উপস্থিত মকবুল হোসেন বেপারী, কাজল মিয়াসহ অন্তত আরও ১০ জন জানান, জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। শুধু তা-ই নয়, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার এক মাত্র সড়কই এটি। আর এই সড়কটিও দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। বিষয়টি দুঃখজনক।

এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশ নেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, আব্দুল্লাহ আল-মামুন খোকন, সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। অসংখ্য রোগী হাসপাতালে চিকিৎসা নিতে যায়। তাই দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানাচ্ছি।

সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত এই সড়কের বেহাল দশার কারণে অসংখ্য রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছে। যদি আগামী সাত দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করা না হয়, তাহলে আমরা জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করে আন্দোলন করব।

এ সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস ছালাম বলেন, ইতোমধ্যে ৮ ধারা নোটিশ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর হয়ে গেলেই আগামী সপ্তাহের মধ্যেই জমির মালিকদের কাছে নোটিশ পৌঁছানো হবে। এরপর জমির মালিকগণ প্রয়োজনীয় কাগজপাতি জমা দিলেই দ্রুত সময়ের মধ্যেই টাকা উত্তোলন করতে পারবে। এরপর দ্রুত সড়কের কাজ শুরু হবে।

হরিনাকুন্ডুর ২নং জোড়াদহ ইউনিয়নের ২টি স্বাস্থ্যকেন্দ্রে সরকারি ওষুধ প্রদান।

0

হরিনাকুন্ডুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ২নং জোড়াদহ ইউনিয়নের ২টি স্বাস্থ্যকেন্দ্রে সরকারি ওষুধ প্রদান করেছেন। দীর্ঘ তিন মাস পর জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ওষুধ বিতরণ করা সম্ভব হচ্ছে। স্বাস্থ্য কর্মী জেসমিন আক্তার এর হাতে ওষুধ তুলে দেন, মোঃ জাহিদুল ইসলাম বাবু মিয়া চেয়ারম্যান ২ নং জোড়াদহ ইউনিয়ন পরিষদ , আনিসুর রহমান মেম্বার ৪ নং ওয়ার্ড জোড়াদহ,জুয়েল রানা মেম্বার ২ নং ওয়ার্ড জোড়াদহ, হাসিয়া খাতুন, মহিলা মেম্বার ৪,৫,৬ নং ওয়ার্ড হরিশপুর, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, এছাড়াও ইউনিয়ন পরিষদের চৌকিদার সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ওরশ শরীফ উপলক্ষে কবরস্থান পরিষ্কার কর্মসূচী ও কবর জিয়ারত।

0

চট্টগ্রাম অনলাইন ডেক্সঃ

মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা’র ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলার, চাতলপাড় ইউনিয়নের, ধানতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থান পরিষ্কার কর্মসূচি ও কবর জিয়ারত উক্ত শাখার সভাপতি শিবলী খান ও সাধারণ সম্পাদক শিপন মিয়ার যৌথ পরিচালনায় সম্পন্ন হয়েছে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহমুদুল ইসলাম মারুফ ও জামিয়া গাউসিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ তামজিদ মিয়া।

সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা’র সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বরিশালের বাবুগঞ্জে নানান বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। ‘আমি কন্যাশিশু স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট ও ব্র্যাকের সহায়তায় কন্যাশিশু দিবসের বিভিন্ন বর্ণিল কর্মসূচি পালন করা হয়।

বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই জাতীয় কন্যাশিশু দিবসের বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না।

বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিয়া, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী সিদ্দিকুর রহমান, শাম্মী আক্তার সাথী, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার রাসেল মাহমুদ প্রমুখ।

সকালে এক শোভাযাত্রার মাধ্যমে জাতীয় কন্যাশিশু দিবসের বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। এসময় তার নেতৃত্বে ওই বর্ণিল শোভাযাত্রাটি বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে কলেজ গেটের চৌরাস্তা প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। পরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি। আলোচনা সভা শেষে কৃতি কন্যাশিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করে উপজেলা শিশু একাডেমির নির্বাচিত শিশুশিল্পীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন- তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেবো।আজকের কন্যাশিশুই আগামীর মা। ভবিষ্যতের জাতি গড়ার কারিগর। তাই কন্যাশিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের মেধার পরিপূর্ণ বিকাশের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। কন্যাশিশুদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুরক্ষা দিতে হবে। তাহলেই আজকের কন্যাশিশুরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারবে।’ #

১৪ বছর পর পুলিশ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার,

বিস্তারিত- ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লিয়াকত শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।
গতকাল ঢাকার ধামরাইয়ের চরডাউটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিয়াকতের বাড়ি রাজবাড়ী জেলা সদর উপজেলার নিমতলা এলাকার রহমত শেখের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার চরডাউটিয়া এলাকায় ছদ্মনাম রাজু আহমেদ পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ২০১১ সালের ২৪ আগস্ট ঝিনাদাহে এসআই মিরাজুল ইসলামকে হত্যার অভিযোগে ঝিনাইদহ থানায় একটি মামলা হয়। ওই মামলায় চলতি বছরের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক লিয়াকত সহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে লিয়াকত ১৪ বছর ধরে পলাতক ছিলেন। অবশেষে কট

ঢাকা–বরিশাল মহাসড়কে পিকআপ ডাকাতি: ১৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার গাড়ি

 

কালের ধারা মাদারীপুরঃ
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে সংঘটিত ডাকাতি ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ডাকাতি হওয়া একটি তরমুজ ভর্তি পিকআপও উদ্ধার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজৈর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের

গত ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে খুলনার তেরখাদা থেকে মাদারীপুরের মস্তফাপুর ফল আড়তে যাওয়ার পথে একটি পিকআপ রাজৈরের আমগ্রাম ব্রিজ এলাকায় পৌঁছালে, মহাসড়ক অবরোধ করে ডাকাতদল। তারা চালক ও হেলপারকে মারধর করে তরমুজ ভর্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি রাজৈর থানায় ডাকাতি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

পরের দিন (২৪ সেপ্টেম্বর) পুলিশ প্রথমে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভাঙ্গা, সদরপুর, নগরকান্দা, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধাপে ধাপে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—
ফরিদপুরের শাহ আলম শেখ (৪০), কবির চোকদার (৪৫), জাকির খাঁ (৫০), ইকরাম আলী মুন্সী (৩৫), হৃদয় বয়াতি (২৩), সুমন হোসেন মাতুব্বর (২৬), ঢাকার আল আমিন (৪৫), হাবিব (২৫), ইকবাল হোসেন (৩৬), মাদারীপুরের সুজন মাতুব্বর (২৭), কিশোরগঞ্জের সোহাগ ওরফে নোবেল (২৬), ডালিম সরকার (৩০) ও স্বপন (২৫)

গ্রেপ্তার ডাকাতদের দেওয়া তথ্যে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়। জানা গেছে, ডাকাতরা লুট করা তরমুজ ঢাকার যাত্রাবাড়ীতে বিক্রি করে দেয় এবং পরবর্তীতে পিকআপটি লুকিয়ে রাখে।

উদ্ধার হওয়া গাড়িটির মালিক খুলনার রূপসা উপজেলার ফল ব্যবসায়ী সরদার জাহাঙ্গীর আলম (৬২) বলেন,

> “আমার ডাকাতি হওয়া গাড়িটি পুলিশ অনেক কষ্ট করে উদ্ধার করেছে। একই সঙ্গে ডাকাত দলও ধরা পড়েছে। আমি রাজৈর থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”

সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন,

> “আমরা ধারাবাহিক অভিযানের মাধ্যমে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া পিকআপও উদ্ধার করা হয়েছে। এরা মূলত মহাসড়কে ঘুরে ঘুরে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”