Home Blog Page 44

ফিলিং স্টেশনের আসল সত্য

ব‌রিশা‌লের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মো. হারুন অর রশিদ বেপারী তার পৈত্রিক জমিতে ২০১৫ সালে একটি ফিলিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেন। পরিত্যক্ত ডোবা ভরাট ও জমি প্রস্তুত করতে তিনি প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করেন। কিন্তু আর্থিক সংকটে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতা সোলেমান হাওলাদারের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন মাসিক ১ লাখ টাকা সুদ দেওয়ার শর্তে। কয়েক মাস সুদ দেওয়ার পর এক মাস বকেয়া হলে সোলেমান হাওলাদার থানায় অভিযোগ করেন ২৫ লাখ টাকার পাওনা দেখিয়ে। পরে হারুন বেপারী আসল ও সুদ মিলিয়ে ১১ লাখ টাকা পরিশোধ করেন স্ত্রী ও মেয়ের স্বর্ণ বিক্রি করে।

এরপর থেকে স্টেশনটির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মুন্সির। তিনি প্রথমে শেয়ার নেওয়ার প্রস্তাব দেন। পরবর্তীতে হারুন বেপারীর বাড়িতে গিয়ে একটি ডায়েরিতে ৩৪% শেয়ার হারুন বেপারীর, ৩৩% তার মেয়ে-জামাইয়ের এবং ৩৩% ফরহাদ মুন্সির নামে লিপিবদ্ধ করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি হারুন বেপারী ও তার পরিবারকে চাপ দিয়ে একতরফা নন-রেজিস্ট্রিকৃত স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং প্রকৃত মালিককে মূল কাগজ দেননি।

ফরহাদ মুন্সি কোনো রেজিস্ট্রি বা ব্যবসায়িক কাগজপত্র না রেখে শুধু কম্পিউটারে খরচ লিখে পাম্পের কাজ চালান। এরপর ধীরে ধীরে তার ঘনিষ্ঠ সহযোগী মাদক ব্যবসায়ী হিরা মাঝি ও মানিক মাঝিকে জাল স্ট্যাম্প ও ভুয়া স্বাক্ষরের মাধ্যমে শেয়ার অংশ দেন, যা সম্পূর্ণ অবৈধ ছিল। হারুন বেপারী ও তার মেয়ের জামাইকে শেয়ার থেকে বাদ দিয়ে ক্ষমতার প্রভাবে একের পর এক প্রতারণা করা হয়।

এই অনিয়মের প্রতিবাদ করায় হারুন বেপারী হুমকি-ধমকির শিকার হন এবং পরে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তার অনুপস্থিতিতে ফরহাদ মুন্সি নিজেকে প্রোপ্রাইটর দেখিয়ে তেল উত্তোলন ও বিক্রি শুরু করেন। হারুন বেপারীর কন্যা পপি পাম্প বন্ধ রাখতে প্রশাসন ও ডিপো কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও স্থানীয় প্রভাবশালী মহল তাদের দমন করে।

২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ফরহাদ মুন্সি আত্মগোপনে চলে গেলে হিরা মাঝি ও মানিক মাঝির দল আবারও পাম্প দখলের চেষ্টা চালায়। তবে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার শুনানি নিয়ে প্রমাণ পান যে সব কাগজপত্র ও লাইসেন্স হারুন অর রশিদ বেপারীর নামে বৈধ। ইউএনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে হিরা–মানিক গংয়ের কোনো মালিকানা বা জমির অধিকার নেই।

তবুও তারা আদালতের আদেশ অমান্য করে দফায় দফায় মব সৃষ্টি করে পাম্প দখলের চেষ্টা চালিয়েছে। আদালতে করা প্রায় সবগুলো মামলাতেই রায় এসেছে হারুন বেপারীর পক্ষে।

অন্যদিকে হিরা মাঝি যে জমি কিনেছেন, সেটি একেবারেই আলাদা খতিয়ান ও দাগের। সেই জমির সঙ্গে মেসার্স আরিফ ফিলিং স্টেশনের কোনো সম্পর্ক নেই। অথচ অসাধু প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে মিথ্যা ও বানোয়াট দাবি তুলে বারবার পাম্প দখলের চেষ্টা চলছে।

👉 সত্য হলো—মেসার্স আরিফ ফিলিং স্টেশন এককভাবে হারুন অর রশিদ বেপারীর মালিকানাধীন, অন্য কারও নয়।

সকল প্রমানা‌দি কাগজপত্র র‌য়ে‌ছে

বরিশাল-ঢাকা মহাসড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩০

0

কালের ধারা ডেস্ক:

বরিশাল-ঢাকা ম-হাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন বাসযাত্রী।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। বাসটিতে মোট ৩১ জন যাত্রী ছিল।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযানের সময় বাসের নিচে চাপা পড়া অবস্থায় নিলুফা ইয়াসমিন নিলার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত হন মোট ৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া অনেকেই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর কালাখোপা গ্রামের জুয়েল (৩০), নোয়াখালীর আটকপালিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিরাজ (৩০) এবং একই জেলার সুবর্ণচরের চরহাসান গ্রামের মিলনকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক নিহত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা সাংবাদিক নিহত
কালবেলা ডেস্কঃ
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন(৪২) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার বাসিন্দা। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, এইমাত্র মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

বাবুগঞ্জে টিচার্স ক্লাবের সংবর্ধনায় সিক্ত হলেন অবসরপ্রাপ্ত ১৯ গুণী শিক্ষক

‘লেখাপড়া শিখে যিনি লেখাপড়া শেখান, এক প্রদীপের আলো দিয়ে হাজার প্রদীপ জ্বালান’- সেই মহান মানুষটি নাম শিক্ষক। পৃথিবীতে মা-বাবার পরে যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় তিনি শিক্ষক। তাকে বলা হয় জাতি গড়ার কারিগর। বরিশালের বাবুগঞ্জে সেই জাতি গড়ার মহান কারিগররা অবশেষে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের ঠিকানা পেয়েছেন। বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এদিকে এ উপলক্ষ্যে এক অনন্য এবং ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছেন তারা। টিচার্স ক্লাব ভবনের উদ্বোধনের দিনেই উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের অবসরপ্রাপ্ত ১৯ জন গুণী শিক্ষককে দেওয়া হয়েছে সংবর্ধনা।

বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২ অক্টোবর) নানান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত ১৯ গুণী শিক্ষককে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাদের উত্তরীয় পরিয়ে বরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। টিচার্স ক্লাবের ভবন নির্মাণসহ শিক্ষক সংবর্ধনার গোটা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন উপজেলার বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজসেবক, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও ঢাকার এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। পাশে থেকে শিক্ষকদের উৎসাহ প্রদান এবং সহায়তা করেন আরেক দানবীর, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম সফিউল্লাহ।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক শাহে আলমের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মেহেরুন্নেসা শিরিন। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম শফিউল্লাহ।

টিচার্স ক্লাবের সহ-সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মাসুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিম, সরকারি বিএম কলেজের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মিজান, ঢাকার পানি উন্নয়ন বোর্ডর উপ-পরিচালক আনোয়ার হোসেন বিশ্বাস, কেদারপুর সোনার বাংলা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান টুটুল, ভোলার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মেজবাউল আমিন, বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল রহিম, টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম শাহজাহান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম ফকির প্রমুখ।

এসময় সংবর্ধিত অতিথি শুণী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হান্নান খান, মাওলানা আব্দুল কাদের মাল, ডাকুয়া মারুফুল হক ও হারুন অর রশিদ খান। টিচার্স ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোক্তার হোসেন ও কাজী এনায়েত হোসেন। এসময় উল্লেখযোগ্য শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক এনায়েত করিম ফারুক, আব্দুল লতিফ হাওলাদার, প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান টুলু, শফিকুল ইসলাম বাদল, মনিরুল ইসলাম, এ.কে আজাদ, ইসমত আরা কনা, আরিফুর রহমান সুমন প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সাইফুল ইসলাম, আরিফ হোসেন, আবুল বাশার, বিমানবন্দর প্রেসক্লাবের মহিউদ্দিন খাঁন রানা, রুবেল সরদার, আবু হানিফ ফকির, সুমন আকন প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা থেকে অবসরপ্রাপ্ত ১৯ জন গুণী শিক্ষক হলেন- মাওলানা আব্দুল হান্নান খান, মাওলানা আব্দুল কাদের মাল, মাওলানা আব্দুল মতিন, ডাকুয়া মারুফুল হক, খান আবু জাফর মোঃ সালেহ, শামসুল হক, হারুন অর রশিদ খান, নুরুল হক, হারুন অর রশিদ হাওলাদার, মজিবুর রহমান, আব্দুর রহমান শাহআলম, মফিজুল ইসলাম মির্জা, আফরোজা খানম, হোসনেয়ারা বেগম, রাহিমা আক্তার, মাওলানা সিদ্দিকুর রহমান, আবু সায়েম বাচ্চু শিকদার, আনোয়ার হোসেন এবং অপু চন্দ্র দাস। সংবর্ধিত শিক্ষকদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা এবং তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন সংবর্ধিত অনেক শিক্ষক। এটা তাদের শিক্ষকতা জীবনের শ্রেষ্ঠ সম্মান বলে অভিহিত করেন এবং আয়োজক টিচার্স ক্লাবকে ধন্যবাদ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মেহেরুন্নেসা শিরিন বলেন, ‘শিক্ষা জাতির মেরুদন্ড এবং শিক্ষক হলেন সেই জাতি গড়ার কারিগর। তাদের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে বসাতে হবে। শিক্ষকদের অবদানেই আজকে আমি এই চেয়ারে বসেছি। শিক্ষকদের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ সাবেক সভাপতি ও এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না। একজন মানুষের জীবনে মা-বাবার পরে যার অবদান সবচেয়ে বেশি থাকে তিনি হলেন শিক্ষক। সেই শিক্ষকদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে হয়। সমাজ আলোকিত করে এমন সকল ভালো কাজের সাথে আছি এবং থাকবো।’

অপর বিশেষ অতিথি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম সফিউল্লাহ বলেন, ‘পাসের হার বাড়ানোর প্রতিযোগিতায় বিগত দিনে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখান থেকে পুনরুদ্ধার করে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। এই গুরুদায়িত্ব নিতে হবে শিক্ষাগুরুদেরকেই। শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস তৈরি করা এবং তাদের নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করা জরুরি। এজন্য শিক্ষক-অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষকে ভূমিকা রাখতে হবে।’

অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে ওই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভবনদাতা শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ। এসময় তার সহধর্মিণী প্রধান অতিথি মেহেরুন্নেসা শিরিনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত করা হয়। পরে টিচার্স ক্লাবের জন্য একটি বড় পর্দার এলইডি টিভি উপহার দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আরেক শিক্ষানুরাগী অ্যাডভোকেট এস.এম সফিউল্লাহ।

উল্লেখ্য, বিগত ২০০৮ সালে বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাব প্রতিষ্ঠা করা হয়। টিচার্স ক্লাবের জন্য জমি দান করেন সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক এবং তার সহধর্মিণী নূর-ই-করিমা। সেখানে টিনের বেড়া দিয়ে টিচার্স ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি সেখানে একতলা বিশিষ্ট একটি পাকাভবন তৈরি করে দেন দানবীর শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কালাম আজাদ। #

গৌরনদীতে সড়ক দুর্ঘটনা

0

কালবেলা ডেস্কঃ গৌরনদী মাহিলাড়া বাজার সংলগ্ন শুক্রবার দুপুরে অন্তরা পরিবহনের সাথে সাকুরা পরিবন সাথে সড়ক দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় যাত্রী সাধারণ আতহ হন, এছাড়া বাজারে কিছু অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্থ হয়।দূর্ঘটনার সংবাদ সাথে সাথে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী উপস্থিত হয়। এবং গৌরনদী হাইওয়ের থানা উপস্থিত রাস্তা ২ পাসের যানজট নিরসনে কাজ করে।

গৌরনদীতে দিনভর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন

0
  • কালেরধারা অনলাইন ডেস্কঃ গৌরনদী ও আশেপাশের উপজেলার গরিব ও অসহায় রোগীদের সেবাদানের লক্ষ্যে দিনভর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে।

ঢাকা ও বরিশালের স্বনামধন্য পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন। এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বার কর্তৃপক্ষ।

আগামী ১০ অক্টোবর (শুক্রবার) আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের টাওয়ার সড়কে মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডাক্তার চেম্বারের উদ্বোধণী অনুষ্টান উপলক্ষে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন-ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক এইচএমও, বর্তমান বিক্রমপুর ভূঁইয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বিশ্ব দাশ চৌধুরী।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. অনিমেষ জয়ধর। মা ও শিশু, মেডিসিন এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রিপন ধর। মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. সামিউল আজীম রাহীম। গাইনী রোগ বিশেষজ্ঞ ডা.নীতি হাসান রাত্রি।

কালকিনি সাংবাদিক ফোরাম” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

0

কালেরধারা নিউজ ডেস্কঃ
মাদারীপুরের কালকিনিতে “কালকিনি সাংবাদিক ফোরাম” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এতে মাইটিভি, দৈনিক আমাদের সময় ও দি অবজারভার পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউদ্দিন লিয়াকতকে সভাপতি এবং বিজয় টিভি ও স্বদেশে প্রতিদিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি সাহাদাত হোসেন ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।বুধবার বিকেলে সংগঠনটির কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশের খবর কালকিনি উপজেলা প্রতিনিধি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন বাসস, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মো.গিয়াস উদ্দিন মিয়া, মোহনা টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আরিফুর রহমান, কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফকির লিটন,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও শিবচর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম রাজা, একুশে টিভি ও দৈনিক মানবকন্ঠের কালকিনি উপজেলা প্রতিনিধি রকিবুজ্জামান সহ অন্যান্যরা।

নব গঠিত কমিটিতে দৈনিক ঐশী বাংলার প্রতিনিধি মিজানুর রহমান মাসুদকে সহ-সভাপতি, ডেইলি গ্লোবাল নেশন এর প্রতিনিধি বিএম আজহার উদ্দিনকে যুগ্মসাধারণ সম্পাদক, দৈনিক গণতদন্ত পত্রিকার প্রতিনিধি তানভীর হাসানকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক মাদারীপুর সংবাদের প্রতিনিধি মাহফুজুর রহমান ইমরানকে অর্থ সম্পাদক, দৈনিক সময়ের বার্তার প্রতিনিধি এইচএম তুহিনকে প্রচার সম্পাদক, দৈনিক আলোচিত বার্তার প্রতিনিধি পলাশ মজুমদারকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া দৈনিক সোনালী খবরের প্রতিনিধি আমির হোসেন, সাপ্তাহিক সামাল পত্রিকার প্রতিনিধি নূর মোহাম্মদ ও মাই টিভির পারর্সন মেহেদী হাসান রনিকে কার্যকরী সদস্য করা হয়েছে।

বাবুগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শ অর্থ সহায়তা গণধিকার প‌রিষ‌দের

0

কালেরধারা প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গণধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় পূজা আয়োজকদের হাতে আর্থিক সহায়তা প্রদান এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বরিশাল জেলা সহ সভাপতি মোঃ সালাহউদ্দিন আহম্মেদ দুলাল, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন, যুব অধিকার পরিষদ বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের প্রঃ মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ও মোঃ আলী আকবর বেপারী, যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছত্তার হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কে এম আল আমিন ও মোঃ তামিম, কেদারপুর ইউনিয়নের মোঃ ফজলুল করিম ও মোঃ নুরুল হক হাওলাদারসহ মোঃ মোকলেছ আকন, মোঃ ইসমাইল খান, মোঃ যয়নাল আবেদিন মৃধা, মোঃ নুরুল ইসলাম মুন্সি, মোঃ কালাম মৃধা, মোঃ কামাল সিকদার, দেহেরগতি ইউনিয়নের মোঃ হারুন মোল্লা, মোঃ হৃদয় হাওলাদার, মোঃ মিজানুর রহমান সরিফ, মাধবপাষা ইউনিয়নের রাসেল তালুকদার ও মোঃ সুমন, দেহেরগতি ইউনিয়নের মোঃ সবুজ তালুকদার, রহমতপুর ইউনিয়নের মোঃ মামুন, এস এম জুয়েল সরদার ও মোঃ আলী, চাঁদপাশা ইউনিয়নের মোঃ মতিউর রহমান রারী ও মোঃ ফয়েজসহ আরও অনেকে।

 

এ সময় নেতৃবৃন্দ গণধিকার পরিষদ মনোনীত বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত অংশগ্রহণেই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গণধিকার পরিষদ সর্বদা কাজ করে যাবে।”

হিন্দু মুসলমান ভেদাভেদ নেই,_ _ সজল

0

কালেরধারা প্রতিবেদন বরিশালঃ

বরিশালের গৌরনদীতে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কেন্দীয় কমিটির সদস্য এডভোকেট কামরুল ইসলাম সজল শারদীয় উৎসব পরিদর্শন করেন।  গৌরনদী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে শারদীয় দুর্গা মন্দিরসহ আগৈলঝাড়া উপজেলার রত্নপুর সার্বজনীন শ্রী শ্রী মন্দির,বাশাইল পূজা মন্ডপ, গৈলা কেন্দীয় মন্দির ও বারপাইক্কা পূজা মন্ডপে সকল হিন্দু ধর্ম সম্পদায়ের ভালবাসায় সিক্ত হন,, তাকে ফুলের মালাদিয়ে বরন করেন। পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জননেতা কামরুল ইসলাম সজল বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতির উৎসব। দেশের প্রতিটি নাগরিক যাতে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেটিই আমাদের মূল দায়িত্ব। তিনি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্ডপ পরিদর্শনে গেলে জননেতা এডভোকেট কামরুল ইসলাম সজল বলেন বাংলাদেশের মানুষ সবার একটি পরিচয় আমার এই দেশের নাগরিক, সংখ্যা লঘু কোন পরিচয়হতে পারে না। আমরা সব ধর্মের মানুষ মধ্যে কোন ভেদাভেদ নেই। আরো বলেন দেশে বিচারের নামে নিরব চাঁদা বাজদের চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এই দেশে কোন মাদক গডফাদার, চাঁদা বাজদের ঠিকানা হবে না। আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ,কৃষি দলের আহবায়ক আবুল কালাম আজাদ,সহ সাবেক ভিপি সেলিম হোসেন,সাইদুল ইসলাম শিপন,মাহাতাম হোসেন,জব্বার খান,মনিরুল ইসলাম,রুবেল গাজি,বিপ্লব তালুকদার, আলামিন আকন, কলেজ ছাত্রদল নেতা শুভ সরদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আদালতের নির্দেশ উপেক্ষিত রাস্তা বন্ধ করে ফের দেয়াল

0

কালেরধারা প্রতিবেদক বরিশালঃ

আদালতের ১৪৪ ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞার নির্দেশকে উপেক্ষা করে তৃতীয়বারের মতো ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পরেছেন ২০টি পরিবারের সদস্যরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রমিক নিয়ে এ দেয়াল নির্মান করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার মহল্লার। ভূক্তভোগী নুরুজ্জামান খান অভিযোগ করে বলেন, ‘গৌরনদী ও পাশ্ববর্তী কালকিনি উপজেলা থেকে অসংখ্য ভাড়াটিয়া লোকজন জড়ো করে আদালতের নির্দেশ অমান্য করে রাস্তার মধ্যে দেয়াল নির্মান করেছেন প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল সরদার। ভাড়াটিয়া লোকজনদের ভয়ে স্থানীয় কেউ তাদের সামনে যেতে সাহস পায়নি।

নুরুজ্জামান খান আরও অভিযোগ করেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা সত্বেও তারা রহস্যজনক ভূমিকা পালন করে ঘটনাস্থলে আসেননি। যেকারণে কামাল সরদার তার লোকজন নিয়ে রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মান করে ২০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে ওই ২০টি পরিবার এখন অবরুদ্ধ হয়ে পরেছেন।

সূত্রে আরও জানা গেছে, নুরুজ্জামান খানের আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের ১৭ সেপ্টেম্বর ওই সম্পত্তির ওপর আদালতের বিচারক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। এনিয়ে আগামী ১৩ নভেম্বর আদালতের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গৌরনদী মডেল থানার এসআই মো. আমির হোসেন সরেজমিনে গিয়ে বিবাদী কামাল সরদারের উপস্থিতিতে গত ১৭ সেপ্টেম্বর আদালতের নির্দেশ জারি করেন।
নুরুজ্জামান খান অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ অমান্য করে প্রবাসী কামাল সরদার ভাড়াটিয়া লোকজন নিয়ে রবিবার তৃতীয় দফায় ওই এলাকার ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়ে পাকা দেয়াল নির্মান করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রবাসী কামাল সরদার ওই রাস্তার জায়গা তার ক্রয় করা সম্পত্তি দাবি করে গত মাসে প্রথমে পাকা দেয়াল নির্মান করেছিলেন। ওইসময় স্থানীয় বাসিন্দারা নির্মানাধীন দেয়াল ভেঙে ফেলেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় চলতি মাসের ১৪ সেপ্টেম্বর কামাল সরদার পূণরায় রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মান করেন। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান সরেজমিন পরিদর্শন করে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে পৌরসভার অনুমতি না দিয়ে পাকা দেয়াল নির্মাণ করায় তা (দেয়াল) শ্রমিক দিয়ে ভেঙে দিয়েছেন এবং জনসাধারণের ব্যবহার্যে রাস্তা উন্মুক্ত রাখার নির্দেশ প্রদান করেন। এবার তৃতীয় দফায় (২৮ সেপ্টেম্বর) প্রবাসী কামাল সরদার আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ অমান্য করে রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মান করেছেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তিরা বলেন-তিকাসার গ্রামের রবিউল ভিলা সংলগ্ন পাইকবাড়ি এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তাটি তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন। পরবর্তীতে সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তাটি সংস্কার করতে আসলে কালকিনি উপজেলার বাসিন্দা বর্তমানে জমি ক্রয়সূত্রে তিখাসার মহল্লায় বসবাসরত প্রবাসী কামাল সরদার ও তার পরিবারের সদস্যরা বাঁধা প্রদান করেন। এরপর তৃতীয়বারের মতো রবিবার ওই এলাকার ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি নিজের ক্রয় করা সম্পত্তি দাবি করে প্রবাসী কামাল সরদার রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মান করেন। ফলে ২০টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পরেছেন।

এ ব্যাপারে প্রবাসী কামাল সরদার বলেন, ২০১১ সালে আমার ক্রয় করা ২০ শতক সম্পত্তির মধ্যে স্থানীয় কতিপয় ব্যক্তিরা তিনটি রাস্তা দাবি করেন। আমি প্রধান সড়কের জন্য ইতোমধ্যে এক শতক জমি দিয়েছি। তিনি আরও বলেন, বাকি দুইটি রাস্তার জন্য জমি না দেয়ায় আমার ক্রয় করা জমিতে নির্মিত দেয়াল স্থানীয়রা একাধিকবার ভেঙে ফেলেছে। পুনরায় আমি আমার ক্রয় করা সম্পত্তিতে দেয়াল নির্মান করেছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মানের ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।