Home Blog Page 46

ওসি বলছেন: “আপনারা ভেঙে ফেলুন!

0

আদালতের আদেশ সত্ত্বেও গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ফিলিং স্টেশনটি পুনরায় খোলার বিষয়ে ব্যর্থ হয়েছেন—এবং আদালতের রায়কে তিনি বিশেষ তোয়াক্কা করেননি বলে অভিযোগ উঠেছে।“মালিক পক্ষকে ভেঙে ফেলতে বলেছেন—আমরা পারব না, আমাদের পুলিশ পারবে না; এসিলন্ডকে বলুন, সে আমাকে লিখিত দিয়ে দিক।” তিনি প্রশ্নও তুলেছেন যে আদালত কি তাকে বাঁশের বেড়া সরানোর নির্দেশ দিয়েছে? এসব কথাই বলেছেন ওসি তরিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের রায় উপেক্ষা করে মাদক সংগঠন ও দখলদার চক্র ফিলিং স্টেশনের সামনে বাঁশের বেড়া দিয়ে মব-সৃজনের চেষ্টা শুরু করেছে। বুধবার বিকেলে ভাড়া করা সন্ত্রাসী বাহিনী নিয়ে নিষ্ক্ৰিয়ভাবে কয়েকজন বিএন‌পির রাজনৈতিক নেতাও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের তৎপরতা দেখলেও তারা দখলদারদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—৭২ ঘণ্টা অতিবাহিত হলেও কার্যকর পদক্ষেপ নেননি বলে মা‌লিক পক্ষ অভিযোগ করেন।

মালিক পক্ষের দাবি: মেসার্স আরিফ ফিলিং স্টেশনের মালিক মো. হারুন অর রশিদ বেপারীর মালিকানাই আদালত স্থায়ীভাবে স্বীকৃতি দিয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষিণ পাশে ফাতেমা হোটেলের মালিক মানিক মাঝি ও উত্তর পাশের জমির মালিক হিরা মাঝি গং স্টেশনটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। আদালতে ধারাবাহিকভাবে ১২টি মামলার পরও আদালত হারুন বেপারীকেই একক মালিক হিসেবে রায় দিয়েছে—তবু প্রতিপক্ষ ধারাবাহিকভাবে বসতবাড়ি দখল ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে দুর্নীতিগ্রস্ত ও সন্ত্রাসী বলে অভিযোগ করা কয়েকজন ব্যক্তি—যার মধ্যে সৌদি ফেরত কথিত বিএনপি নেতা দাবিদার মোহাম্মদ সরদার ও কসবার কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল তালুকদার—ও দখলদারদের পক্ষে অবস্থান নেন এবং ফিলিং স্টেশনের সামনে বাঁশের বেড়া দিয়ে দখলের কার্যক্রম শুরু করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, কিন্তু সেই সময়ে বেআইনি বেড়া সরাতে তারা ব্যর্থ হয়। পরে পুলিশ ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়ে ফিরে যায়। অভিযোগ রয়েছে যে থানার ওসি তরিকুল ইসলাম প্রথমে মামলাটা নিতে গড়িমসা করেছেন এবং পরবর্তীতে মামলা গ্রহণ না করাই দায়িত্ব এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ওসিকে জানতে চাইলে তিনি বলেন, “এসআই সোহেলকে পাঠিয়েছিলাম; দুস্থভাবে চেষ্টা করেছে, সম্ভবত করতে পারেনি—মালিক পক্ষ ছাড়িয়ে ফেলুক, পুলিশ পারবে না।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানোর জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

সংক্ষেপে: আদালতের রায় সত্ত্বেও ফিলিং স্টেশনটি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে; স্থানীয়দের দাবি—দখলদার এবং মাদক সিন্ডিকেটের সহায়তায় বেআইনি কার্যক্রম চলছে, আর থানার কর্তৃপক্ষ তার দায়িত্বসচেতনতা দেখাতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনপ্রয়োগী সংস্থার কাছে দ্রুত দেখা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

যে গু‌লি ক‌রে‌ছে আমি তা‌কে চি‌নি

“যে আমাকে গুলিটা করে তাকে আমি চিনতে পারি যেহেতু আমি উত্তরার স্থানীয় এবং অনেক বছর ধরে এখানেই থাকি। সে ছিলো কাউন্সিলরের ছেলে। আমার মুখে-চোখে যখন গুলি লাগে তখন আমি ভাবছিলাম এখানেই হয়তো আমি মারা যাব।

যেহেতু এর আগের দিনও আমি দেখেছি ছড়রা গুলি লাগার কারনে আমার পাশে একজন শহীদ হয়ে যায়। একথা মনে হওয়ার সাথে সাথেই আমি সেখানে বসে পড়লাম এবং আমার পাশের একজন ভাইকে বললাম আমি তো মনে হয় আর বাঁচবো না, এটা বলে আমি কালেমা পড়া শুরু করে দেই।”

তাহমিদ হুজাইফা
শিক্ষার্থী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
ঘটনার স্থানঃ উত্তরা
তারিখঃ ২রা আগস্ট, ২০২৪

ড. শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক সেলিম রেজা

ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিশিষ্ট প্রধান শিক্ষক, সংগঠক, সমাজসেবক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেতা সেলিম রেজা। শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় তাকে ওই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঢাকার জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদের উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের একটি কনভেনশন সেন্টারে তাকে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বহুমুখী প্রতিভার অধিকারী সেলিম রেজা বাবুগঞ্জের সৈয়দ মোশারফ রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চাঁদপাশা ইউনিয়ন পরিষদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির আজীবন সদস্য ও বাবুগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সেলিম রেজা বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জনের পরে ১৯৮৭ সালে ঢাকার পূর্ব জুরাইন এলাকার ডলফিন প্রি-ক্যাডেট হাইস্কুলে তার শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রামে সৈয়দ মোশারফ রাশিদা একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেন। এছাড়াও তিনি চাঁদপাশা ইউনিয়ন পরিষদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। শিক্ষকতার পাশাপাশি সমাজ উন্নয়ন, মানবসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন সেলিম রেজা। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন সুজন-এর আজীবন সদস্য ও বাবুগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) বাবুগঞ্জ উপজেলা কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। ছাত্রজীবনে তিনি জাতীয় তরুণ সংঘের বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। #

সত্যের জয় চিরন্তন — আদালতের আদেশনামা

আওয়ামী লীগ সরকারের সময় ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সি হারুন বেপারীর স্বাক্ষর জাল করে একটি ভুয়া স্ট্যাম্প তৈরি করা হয়। সেই জাল স্ট্যাম্পের মাধ্যমে কুচক্রী দখলবাজ, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মানিক মাঝি ও হিরা মাঝি জোরপূর্বক আরিফ ফিলিং স্টেশন দখল করে শেয়ার দাবি করে ভোগদখলে নেয়।

২০২৪ সালের ৫ আগস্টর প‌রে মূল মালিক হারুন অর রশিদ বেপারী থানা, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ফিলিং স্টেশনের মালিকানা ফিরে পান। কিন্তু এরপরও হিরা মাঝি ও মানিক মাঝি বিএনপির বিভিন্ন নেতার দ্বারস্থ হয়ে হয়রানীর চেস্টা ক‌রে‌ছিল । একাধিক মিথ্যা মামলা দায়ের করে। প্রতিবারই আদালত সব শুনানি শেষে হারুন বেপারীর পক্ষেই রায় দেন।

তবুও আদালতের রায় অমান্য করে তারা পুনরায় ফিলিং স্টেশন দখলের চেষ্টা চালায়। তিন মাস আগে গৌরনদী থানার প্রাক্তন ওসি মো. ইউনুস মিয়াকে মোটা অংকের ঘুষ দিয়ে মিথ্যা নোটিশ দেখিয়ে ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আলোচনায় উঠে আসে—আদালত বড় নাকি ওসি বড়? পরে ওসি ইউনুস মিয়াকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) আবারও একইভাবে মিথ্যা নোটিশ দেখিয়ে মানিক মাঝি ফিলিং স্টেশনে বাঁশের বেড়া দেয়। তার সঙ্গে ছিল কিছু ভুয়া সাংবাদিক পরিচয়ধারী এবং বিএনপি নাম ভাঙানো মাদক সহযোগীরা। ঘটনাস্থলে উপস্থিত থানার এসআই সোহেল সন্ত্রাসীদের সামনে অসহায় হয়ে পড়েন। এ সময় ভুক্তভোগী হারুন বেপারীকে থানায় নিয়ে যাওয়া হলেও ওসি মামলা নেননি। ওসি তরীকুল ইসলাম শুধু এসিল্যান্ডকে জানানোর পরামর্শ দেন। এভাবেই ২৪ ঘণ্টা কাটে।

পরদিন, বরিশাল জজকোর্টের পিপি আবুল কালাম, এপিপি, বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট মহসিন মন্টু, এডভোকেট শাহনুর খানমসহ একাধিক আইনজীবী গৌরনদী সহকারী জজ আদালতের দ্বারস্থ হন। আদালতের সহকারী জজ আইরিন আক্তার স্বাক্ষরিত আদেশে ফিলিং স্টেশন পুনরায় চালুর নির্দেশ দেন।

ফিলিং স্টেশনের পরিচালক পপি জানান—
“আলহামদুলিল্লাহ, আমরা আদালত থেকে সঠিক ও ন্যায়বিচার পেয়েছি। গতকাল যেসব চাঁদাবাজ ও সন্ত্রাসী বাঁশের বেড়া দিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল, যার ফলে লাখ লাখ টাকার লেনদেন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। থানা মামলা না নিলে প্রয়োজনে আদালতে মামলা করব।”

আবারও সেই মব ! পু‌লিশ নিরুপায় ?

“আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মব সৃষ্টি করে ফিলিং স্টেশনের সাম‌নে বাঁশের বেড়া দিতে শুরু করেছে চি‌হ্নিত মাদক সি‌নিড‌কেট ও দখলদার চক্র।”

আদালতের রায় উপেক্ষা করে আবারও ফিলিং স্টেশন দখলের চেষ্টা চালাচ্ছে মাদক ব্যবসায়ী মানিক মাঝি গং। বুধবার বিকেলে ভাড়া করা সন্ত্রাসী বাহিনী নিয়ে বিএনপির পরিচয়ে মোহাম্মদ সরদার ও রুহুল তালুকদারকে ঘটনাস্থলে দেখা যায়। পুলিশ উপস্থিত হলেও তারা দখলদারদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স আরিফ ফিলিং স্টেশনের মালিক মো. হারুন অর রশিদ বেপারীর প্রতিষ্ঠিত এই ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা চালিয়ে আসছে দক্ষিণ পাশে ফাতেমা হোটেলের মালিক মানিক মাঝি ও উত্তর পাশের জমির মালিক হিরা মাঝি গং। এর আগে তারা কয়েকবার মব তৈরি করে স্টেশনটি বন্ধও করে দিয়েছিল। যদিও থানা পুলিশ, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা বিষয়টি সমাধান করেছিলেন।

তবুও মানিক-হিরা গং আদালতে একের পর এক ১২টি মামলা দায়ের করে। প্রতিটি মামলায় আদালত হারুন বেপারীকেই একক মালিক হিসেবে রায় দেন। কিন্তু আদালতের রায় না মেনে বুধবার ফের ফিলিং স্টেশন দখলের চেষ্টা হয়। এসময় সৌদি ফেরত কথিত বিএনপি নেতা দাবিদার মোহাম্মদ সরদার ও কসবার কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল তালুকদারও মাদক সম্রাট‌দের পক্ষে অবস্থান নেন । তারা ফিলিং স্টেশনের সামনে বাঁশের বেড়া দিয়ে দখল কার্যক্রম শুরু করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলদারদের শান্ত করার চেষ্টা করলেও বেড়া সরাতে পারেনি। পরে পুলিশ ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়ে ফিরে যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমা: মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠাতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইন চার্জ ও‌সি ত‌রিকুল ইসলাম ভুক্ত‌ভো‌গি হারুন বেপারীর মামলা নি‌তে গ‌ড়িম‌সি ক‌রেন। অব‌শে‌ষে মামলা নেন‌ নি ও‌সি ।
ও‌সি ত‌রিকুল ইসলাম‌কে এবিষ‌য়ে জান‌তে তাকে ফোন করা হ‌লে তি‌নি রি‌সিভড ক‌রেন নি ।

ত‌রি‌নো বিএন‌পির মত‌বি‌নিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম. এ. মালেক আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) মিলান আগমন করবেন। এ উপলক্ষে ইতালি বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মিলান বিএন‌পি নেতা মো শু‌য়েব আহ‌মে‌দের সভাপ‌তিত্বে এ মত‌বি‌নিময় সভায়
প্রধান বক্তা হিসা‌বে বক্তব‌্য রাখ‌বেন ইতা‌লি বিএন‌পির সা‌বেক প্রধান উপ‌দেস্টা আব্দুল্লাহ আল মামুন, বিশেষ বক্তা হিসা‌বে থাক‌বেন মিলান বিএন‌পির সা‌বেক সভাপ‌তি হোসাইন মোহাম্মাদ ম‌নির ।

ইমি‌লিয়া বাংলা প‌ট্টির হো‌টেল মেজাবানীরহল রু‌মেএ আলোচনাসভা ও মত‌বি‌নিময়সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এ আয়োজনকে সফল করতে তুরিনো বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. আরিফুর রহমানের নেতৃত্বে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক সভাপ‌তি কামরুল হাসান, তুরিনো বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হুদা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সাবেক সম্পাদক কারী মৌলভী কামাল উদ্দিন, সাবেক সহ-সম্পাদক মুন্না চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর সরকার, সাবেক নির্বাহী সদস্য মামুন ঢালী, রবিউল ইসলামসহ অনেকে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির জমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরু হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তপন মিয়া,১নং যুগ্ম আহ্বায়ক ইমন হোসেন অন্তর এবং স্বেচ্ছাসেবক দলের সদসস‌্য স‌চিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন শিক্ষক নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু

0

গত ১৮ সেপ্টেম্বর আজকের শিরোনাম নামের একটি অনলাইনে “বাবুগঞ্জে শিক্ষা কমিটির সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সদস্য, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বাচ্চু। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও যড়যন্ত্রমূলক। একটি স্বার্থান্বেষী মহল আমার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে উক্ত মিথ্যা সংবাদটি অনলাইন নিউজে প্রকাশ করিয়েছে। প্রকৃতপক্ষে সেখানে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, যার প্রত্যক্ষদর্শী বহু সাক্ষী আছে।’

আব্দুর রাজ্জাক বাচ্চু আরো বলেন, ‘ঘটনার দিন ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের খানপুরায় অবস্থিত সোনালী ব্যাংকের সম্মুখে আমার সাথে ধুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের দেখা হয়। এসময় তার সাথে আমার সামান্য ভুল বোঝাবুঝির এক পর্যায়ে একটু তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ ও রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের হস্তক্ষেপে সেই ঘটনা তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকতাদের উপস্থিতিতে সমাধান হয়ে যায়। সেখানে আমাদের উভয়ের ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং আমরা একে অপরকে আলিঙ্গন করে সবাই একত্রে মিষ্টিমুখ করি।

এদিকে আমাদের মধ্যে এই ছোট্ট ভুল বোঝাবুঝির সুযোগে একটি কুচক্রী সুযোগসন্ধানী মহল আমার বিগত দিনের সুনাম এবং শিক্ষক সমাজ ও শিক্ষা দপ্তরের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মানহানিকর মিথ্যা মনগড়া সংবাদ আজকের শিরোনাম নামক একটি ভুঁইফোঁড় অনলাইনে প্রকাশ করে, যা সম্পূর্ণ বেআইনি এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। আমাকে সমাজে হেয়-প্রতিপন্ন করার জন্য ওই কথিত সংবাদে কিছু কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত অন্যায় বলে আমি মনে করি। এছাড়াও উক্ত সংবাদের একটি লাইনে উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে মানহানি করা হয়, যা দন্ডবিধি আইনে একটি গুরুতর অপরাধ। এমতাবস্থায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার বিরুদ্ধে অপপ্রচারকারী এবং ষড়যন্ত্রকারীদের এসব অপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।’

– প্রতিবাদকারী,
আব্দুর রাজ্জাক বাচ্চু
সদস্য, উপজেলা শিক্ষা কমিটি

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মধ্য বাহেরচর ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বাবুগঞ্জ, বরিশাল।

মানবিকতায় অনন্য ইউএনও ফারুক আহমেদ

পঞ্চাশোর্ধ শাহিনুর বেগমকে তার স্বামী ত্যাগ করেছেন বহুকাল আগেই। একমাত্র ছেলেকে নিয়ে তার ঠাঁই হয় পাংশা গ্রামের বাবার বাড়িতে। দারিদ্র্যের চরম কষাঘাতে জর্জরিত হয়েও শাহিনুর তার ছেলেকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখতেন। ছেলে বড় হয়ে তার সব অভাব অনটন দূর করে দেবে। কিন্তু অভাগিনী যেদিকে তাকায় সেদিকে সাগরও নাকি শুকিয়ে যায়! শাহিনুর যখন ভেবেছিলেন ছেলে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেই সংসারের হাল ধরবে, ঠিক তখনই ছেলে রাহাত হাওলাদার (১৭) অসংলগ্ন আচরণ শুরু করে। প্রথমে জ্বীন-ভূতের আছর মনে করে ঝাড়ফুঁক করানো হয় তাকে। তবে শেষ পর্যন্ত জানা যায়, রাহাত এক জটিল মানসিক রোগে আক্রান্ত। ডাক্তার জানায়, তাকে সম্পূর্ণ সুস্থ করতে হলে এক দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা দরকার। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে শাহিনুরের। যেখানে তিনবেলা খেয়ে বেঁচে থাকাই দায়, সেখানে সন্তানের এই দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসা হবে কীভাবে?

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রামের শাহিনুর বেগমের দুঃখের গল্পটা ছিল এমনই। তবে এই কষ্টের গল্পটা সংবাদকর্মীদের মাধ্যমে পৌঁছে যায় বাবুগঞ্জের মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের কাছে। মানুষের দুঃখ-কষ্টে যার হৃদয় কেঁদে ওঠে সেই মানবিক ইউএনও এই খবর শুনে কি আর চুপ করে বসে থাকতে পারেন? তিনি ছুটে যান শাহিনুর বেগমের জীর্ণ কুটিরে। তার দুরবস্থা দেখে তাকে একটি সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর উপহার দেওয়ার প্রস্তাব করেন। সেইসঙ্গে তার ছেলের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শাহিনুর বেগমের হাতে তার সন্তানের চিকিৎসা অনুদানের সেই চেক তুলে দেন তিনি। ইউএনওর এই অনন্য মানবিক কর্মের সাক্ষী হয়ে থাকেন বাবুগঞ্জের স্থানীয় সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই অনুদানের চেক বিতরণকালে বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির বাবুগঞ্জ উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাইফুর রহিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শাহিনুর বেগমকে বাবুগঞ্জের বিভিন্ন ইউনিয়নে খালি থাকা সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরের মধ্য থেকে তার সুবিধাজনক এলাকায় একটি ঘর বেছে নেওয়ার অপশন দেন মানবিক ইউএনও ফারুক আহমেদ। তবে শাহিনুর বেগম তার বাবার বাড়ি পাংশা গ্রামেই থাকার ইচ্ছা ব্যক্ত করে পৈত্রিক জমিতে একটি বসতঘর নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘আমি মানুষের সেবা করতে এসেছি। সাধ্যমতো সেটা করে যেতে চাই। মানুষের অভাব, অভিযোগ, চাহিদা অনেক। সব পূরণ করার ইচ্ছা থাকলেও আমার সাধ্য সীমিত। তবুও সবসময় চেষ্টা করি সীমিত সাধ্যের মধ্যেই সরকারি বিধিবিধানের ভেতরে থেকে যতটুকু সম্ভব মানুষের খেদমত করা যায়। স্বামী পরিত্যক্তা শাহিনুর বেগমের অসুস্থ ছেলের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন থেকে সাধ্যমতো অনুদান দেওয়া হয়েছে। এখন তার চাহিদা তাদের পৈত্রিক জমিতে একটি পাকা বসতঘর। ভবিষ্যতে জমি আছে ঘর নাই এমন ক্যাটাগরির জন্য অর্থ বরাদ্দ পেলে তার বিষয়টি বিবেচনা করা হবে।’

স্বামীর অবর্তমা‌নে স্ত্রীর অ‌নৈ‌তিক কাজ

0

আমি ক্লাস এইটের একটা মেয়েকে পড়াই। অনেক ভালো মেয়েটা, আমাকে খুব পছন্দ করে। অনেক কথা বলে আমার সাথে। তার ভালোলাগা খারাপলাগা সবই জানায়। মেয়ের বাবা চাকরী করে ঢাকার স্বনামধন্য প্রাইভেট হাসপাতালে। মা সরকারি চাকরিজীবী। মেয়ের বাবার সপ্তাহে ৭ দিনই অফিস করতে হয়। সকাল ৭ টায় বের হন, রাত প্রায় ১২ টায় আসেন। কঠিন জীবন।

ঘটনা হচ্ছে মেয়ের মা সপ্তাহে ৩-৪ দিন অফিস শেষে পুরুষ মানুষ নিয়ে বাসায় আসে। একই না, ভিন্ন ভিন্ন। আমি পড়াই সপ্তাহে ৩দিন, শনি, সোম, বুধ। টাকা নিয়মিত দেয়, আচরণও ভালো। আমি পড়ানো শেষে ২-১ দিন ড্র‍য়িংরুমে লুঙ্গি পরা, খালি গা অবস্থায় সেসব পুরুষদের দেখেছিও। সে কি গল্প, হাসাহাসি।

আমার স্টুডেন্ট ছোট হলেও তার যে বয়স, সবই সে বুঝতে শিখে গেছে। সে প্রায়ই আমার কাছে বলে যে, তার মা নাকি ওদের সাথে মাঝেমধ্যে তার সামনেই অশ্লীল নানান কাজ করে বসে। তারপর দ্রুত বেডরুমে ঢুকে যায় সেই পুরুষের সাথে। সে নাকি দরজায় কান লাগিয়ে শুনেছেও অনেক কিছু।
তার মা নাকি প্রায়ই তাকে ভয় দেখিয়ে, হাত, কান মুচড়িয়ে, চুল টেনে আঘাত দিয়ে কড়া নিষেধ করে যেন তার বাবা কিছু না জানতে পারে। আমার স্টুডেন্ট এখন প্রতিদিনই আমাকে তার মায়ের কুকীর্তির আপডেট দেওয়া শুরু করেছে। ওসব পুরুষদের মধ্যে কেউ কেউ নাকি তাকেও ব্যাড টাচ করে। সে ভয়ে তার মাকে কিছুই বলতে পারে না।

এমন অবস্থায় আমার কি করা উচিত? আমি দুইটা টিউশন করাই। এটা বাদ দিয়ে দিলে মহাবিপদে পড়ে যাবো। আবার দিনের পর দিন বাচ্চা মেয়েটার কষ্ট, ওর কান্না আমাকে শেষ করে দিচ্ছে। আমিও ওর সাথে কেঁদে ফেলেছি বেশ কয়েকদিন। আমার বোন নেই। আমি ওর মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়, মনে হয় আমার ছোট্ট বোনটিকে এরা তিলে তিলে মেরে ফেলছে। ছোট একটা বোনের ভালোবাসা, তাকে পড়ানো, ভালোমন্দ শেখানোর যে আনন্দ, আমি ওর কাছে পেয়েছি। মাঝেমধ্যে মন চায় ওর মাকে বলি আপনি আপনার মেয়েকে আমার মায়ের কাছে দত্তক দিন, আমরা ওকে মানুষ করবো।

(চলবে)

ড.ইউনুস”র প্রতিষ্ঠান থে‌কে ২৩/২৪ অনাদায়ী ২৫০”শ কো‌টি টাকা কর আদায়

0

আসিফ সোহান :

ডঃ মুহাম্মদ ইউনুস এবং তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ থেকে ২০২৩ এর জুলাই থেকে ২০২৪ এর মে নাগাদ অনাদায়ী কর আদায় করা হয়েছে দুইশত আটাশ কোটি তিন লক্ষ তিরাশি হাজার দুইশত আটত্রিশ টাকা। একের পর এক রীট পিটিশন দায়ের করে এক দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রকে এই কর থেকে বঞ্চিত করে আসছিল ডঃ ইউনুস।

আইনী লড়াইয়ের মাধ্যমেই এই কর আদায় করা হয়েছে। বিদ্যমান সকল মামলা সমূহ আইনীভাবে সমাধান করা গেলে আরও অন্তত পক্ষে বারশো কোটি টাকা আদায় করা সম্ভব হত, যা হতো রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ।

কিন্তু আপনারা জানেন, ৫ ই আগষ্ট পরবর্তী সময়ে মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করেই গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর প্রদানের রায় বাতিল করেছে ডঃ ইউনুস। একই সাথে প্রত্যাহার করেছে চলমান অন্যান্য সকল মামলাসমূহও। এমনকি নিজের প্রতিষ্ঠানসমূহকে দিয়েছে কর অব্যাহতি।

দুদকের যে মামলায় ডঃ ইউনুসের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছিলো সেই মামলাটিও প্রত্যাহার করে নেয়া হয়েছে ডঃ ইউনুসের ক্ষমতা দখলের পর পরই। সেই মামলা যদি ভিত্তিহীনই হতো তাহলে ডঃ ইউনুস নিয়মতান্ত্রিক উপায়ে সেই মামলা আদালতে লড়লেন না কেন? আইন আদালত তো এখন সবই তাদের দখলে! শ্রম আদালতের মামলাসমূহই কেন নিয়মতান্ত্রিক উপায়ে সুরাহা করা হলো না?

(ডঃ ইউনুস এবং তার প্রতিষ্ঠানসমূহ থেকে কর আদায়ের কিছু প্রমাণ সংযুক্ত করা হলো)