Home Blog Page 47

এনসিপির জন্য জোটের দরজা খোলা

0

সালাহউদ্দিন আহমেদ এনসিপির জন্য জোটের দরজা খোলা রেখেছেন জেনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এই দরজা দিয়ে ঢুকতে অনিচ্ছা প্রকাশ করেছেন। উল্টো সালাহউদ্দিনকে দেশে ফেরার সুযোগ দেওয়ার খোঁটা দিতেও কার্পণ্য করেননি তিনি। দলটির প্রধান নাহিদ ইসলাম স্পষ্ট বলছেন, গণ-অভ্যুত্থানকে এইসব আসন ভাগাভাগিতে রিডিউস করার মাঝে তারা নাই।

নুরুল হক নুরও বিএনপি জোটের দুই আসনের অফার প্রত্যাখ্যান করে গতকাল প্রতিবাদী সমাবেশ করিয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ যে জামায়াতের জন্য জোটের দরজা বন্ধ ঘোষণা করেন, সেই দলের নেতা ড. মাসুদ এক প্রতিবাদ সমাবেশে বলেন, চাঁদাবাজদের সাথে তার দল জোটে আগ্রহী নন। জামায়াতের পক্ষ হতে এধরণের প্রতিক্রিয়া নজিরবিহীন। টেবিল আলোচনার বিষয়ে সচরাচর রাখঢাক বজায় রাখলেও এবার দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে দলটি। এনিসিপিও এই ইস্যুতে অযথা সন্দেহের সুযোগ রাখেনাই।

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। নির্বাচনী জোট কার সাথে হবে না হবে, এগুলো টেবিলে আলাপের বিষয় হলেও বিএনপি নেতা সালাহউদ্দিন মিডিয়ায় চমক দেখাতে গিয়ে দৃশ্যত আরেকটি ব্লান্ডারের জন্ম দিয়েছেন। অথচ দলের মধ্যে চৌকস রাজনীতিবিদ হিসেবে প্রচুর খ্যাতি রয়েছে তাঁর। সমালোচকরা তাকে য়িনডিয়া-ট্রেইন্ড বললেও সেরকম কোন ট্রেইনিংয়ের ছাপ পাওয়া যাচ্ছেনা।

– মুস্তাফিজুর রহমান

লি‌বিয়ার সাগ‌রে নি‌খোজ তরুন‌দের খোজ মি‌লে‌ছে

0

গত মা‌সে সৌদী‌তে ওমরা হ‌জ্বের ভিসয় রওয়না হ‌য়ে যায় বাংলা‌দেশ থে‌কে । চল‌তি মা‌সের ৯ তা‌রিখ লি‌বিয়ার বেনগা‌জি নৌ প‌থে লি‌বিয়া সিমান্ত দি‌য়ে ইতা‌লি প্রবে‌শের চেস্টা ক‌রে‌ছিল। দালাল‌দের মাধ‌্যমে ইটা‌লি যাবার চু‌ক্তি ক‌রে‌ছিল তারা । ৯ সে‌প্টেম্বর নৌ যান টি ছে‌ড়ে গি‌য়ে লি‌বিয়া সিমা‌ন্তে ওই দে‌শি পুলি‌শের হা‌তে ধরা প‌ড়ে । এদি‌কে তা‌দের আত্বীয় স্বজন তা‌দের কো‌নো খোজ না পে‌য়ে হতাসায় ভুগ‌তে থা‌কে । সাত দিন প‌রে খবর পাওয়া যায় তারা সুস্থ‌্য আঝে ত‌বে লি‌বিয়া পু‌লি‌শের হেফাজ‌তে জে‌লে র‌য়ে‌ছে ।

লিবিয়ার কারাগারে থাকা ৩৮ জন যুবকদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মো. আমিনুল ইসলাম, রহিম হাওলাদার, মো. অহিদুল হাওলাদার, সুজন খান, সবুজ মোল্লা, বড় দুলালী গ্রামের রাহুল সরদার, শাহ আলী বয়াতী, বাবুল বেপারী, তানভির হোসেন হৃদয়, মাসুদ তালুকদার, রাব্বী সরদার, রিয়াজুল বেপারী, বিপুল সরকার, শাহাদাত সিকদার, মো. রিমন মীর, তৌহিদ হাসান হৃদয়, উত্তর বাউরগাতী গ্রামের ফাহিম প্যাদা, ইব্রাহীম প্যাদা, শামিম সরদার, তাঁরাকুপি গ্রামের মুন্না বয়াতী, উত্তর মাদ্রা গ্রামের শান্ত দত্ত, বাঙ্গিলা গ্রামের সুমন কাজী, খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের কামরুল বেপারী, ছোট ডুমুরিয়া গ্রামের মেহেদী হোসেন খান, পশ্চিম ডুমুরিয়ার বাবুল মোল্লা, পূর্ব সমরসিংহ গ্রামের আবুবকর মোল্লা, উত্তর মাগুরার সাদ্দাম বেপারী,

আগৈলঝাড়ার আলী হোসেন বেপারী,

মাদারীপুরের ডাসার উপজেলার সজিব বেপারী ও কালকিনি থানার ফারহান হোসেন জয়।

সাগরকন‌্যায় নারী পর্যটক‌দের গোপ‌নে ভি‌ডিও ধারন,নেটে ছড়ানো হ‌তো

0

রফিকুল ইসলাম :

বুধবার দুপুরের রোদে ঝলমল করছে কুয়াকাটা সৈকত। সাগরের নীল ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে উপকূল। দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের গর্জন আর পর্যটকদের হাসি-আনন্দ।

কেউ ছুটে নামছেন কোমড় সমান নোনা জলে, কেউ বালুচরে বসে সেলফি তুলছেন। এমন উৎসবমুখর আবহের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ানক ছায়া।

সেই ছায়ার অন্তরালে ছিলেন বরগুনার যুবক রুবেল (৩০)। তিনি পর্যটকদের গোসলরত অবস্থায় গোপনে ভিডিও ধারণ করতেন।

পরে সেসব ছড়িয়ে দেওয়া হতো ফেসবুক বা টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে, নামে-বেনামে।

অচেনা প্রোফাইল থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে অপমানিত হতেন পর্যটকরা। আর দোষারোপ হতো সৈকতের ফটোগ্রাফারদের।

কেউ ছবি তুলতে চাইলে ফটোগ্রাফাররা অনুমতি নিতেন। অথচ ভিডিও কেলেঙ্কারির দায় তাদের ওপরই চাপানো হতো।

এ অবস্থায় সম্প্রতি ফটোগ্রাফারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে চক্রকে চিহ্নিত করার কৌশল শেখানো হয়। সেই কৌশল কাজে লাগিয়ে তারা বুধবার দুপুরে ধরেন রুবেলকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।

বুধবার বিকেলের দিকে রুবেলকে পুলিশ হেফাজতে পটুয়াখালী কারাগারে নিয়ে আসা হচ্ছিল। রুবেলের অপকর্মের বিষয়টি হুমুর্তের মধ্যেই সৈকতজুড়ে ছড়িয়ে পড়ে।##

লি‌বিয়া টু ইটা‌লি যাওয়া ব‌্যক্তির কথা

0

নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
তাঁর উপর ভরসা রাখুন ও ধৈর্য ধারণ করুন। আল্লাহ কোনো পরিবারকে নিরাশ করবেন না। আশা হারাবেন না—ইনশাআল্লাহ তারা সবাই আবার ফিরে আসবে। 🤲

👍 ক্যাম্পে অনেকের সাথে কথা বলে জেনেছি, অনেক সময় রিসিভ হবার ৪-৫ দিন পর অভিবাসীরা ভুমিতে নামানো হয়। যারা বড় শিপে উদ্ধার হয়, তারা প্রায় ৩০০ জন একসাথে ঘাটে আসে। আর বড় শিপে থাকাকালীন যোগাযোগের কোনো সুযোগ থাকে না—যেমন আমাদেরও ছিল না।

➡️ যদি তারা ১২ তারিখে রিসিভ হয়ে থাকে, তবে একটু ধৈর্য ধরুন।

প্রশ্ন: তারা তো ওয়াকি টকি দিয়েও এজেন্ট বা পরিবারে যোগাযোগ করেনি, তাহলে ধৈর্যের কারণ কী?

👉 আসলে ওয়াকি টকি সব জোনে কাজ করে না। আমরাও প্রথমে সিগনাল পাইনি। বহু চেষ্টা করার পর অন্য জায়গায় গিয়ে সিগনাল পেয়ে একবার কল করতে পেরেছিলাম। এরপর আবার অনেকক্ষণ কোনো সিগনাল ছিল না।
স্যাটেলাইট সিগনাল সব সময় কানেক্ট থাকে না—এটা যারা অভিজ্ঞ তারা জানেন।

ভাবুন, কয়েকদিন সমুদ্রে না খেয়ে দুর্বল শরীরে শতবার চেষ্টা করেও হয়তো কল দেওয়া সম্ভব হয়নি।
এমনও হতে পারে—তারা কল দেওয়ার চেষ্টা করার আগেই রিসিভ শিপ এসে পৌঁছে গেছে।

🚤 আমাদেরকে (১৪-০৮-২৫) ইতালির ভুমি থেকে প্রায় ২০৬ কিমি দূরে ছোট সি-বোট দিয়ে রিসিভ করা হয়েছিল। চার ঘণ্টা সমুদ্রযাত্রার পর আমাদের সিসিলি আনা হয়। এক রাত রাখার পর পরের দিন হোটেলে নিয়ে গিয়ে WiFi দেওয়া হয়, তখন আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারি।

✅ তাই বড় শিপে যারা উদ্ধার হয়, তাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। ধরুন ১২ তারিখে রিসিভ হলে ১৬-১৭ তারিখ নাগাদ তাদের পরিবারের সাথে যোগাযোগ হওয়ার কথা।

⛔ তবে ১৮ তারিখের পরেও যদি কোনো যোগাযোগ না হয়, তাহলে খোঁজ নেওয়ার প্রথম জায়গা মাল্টা, এরপর লিবিয়ার ত্রিপোলি বা বেংগাজি।
কারণ মাল্টার কাছে থাকলে অনেক সময় তারা লিবিয়ান কোস্টগার্ডের হাতে তুলে দেয়।

❌ দয়া করে কেউ “বোট ডুবে গেছে” এই কথা মুখেও আনবেন না। ফাইবার বোট সহজে ডোবে না। যদি এমন কিছু হতো তবে খবর অনেক আগেই পাওয়া যেত।

✊ গেমে যাওয়ার সময় আমারও ভরসা ছিল যে আল্লাহ আমাদের পৌঁছে দেবেন—এবং তিনি তা করেছেন। আমরা রেকর্ড সময়ে মাত্র ৫৪ ঘণ্টায় ইতালি পৌঁছেছি।
তেমনি বিশ্বাস করি—তারা সবাই ভালো আছে, আল্লাহ তাদের সুস্থ রেখেছেন।

🆘 এই কথাগুলো বললাম শুধু আপনাদের মনোবল বাড়ানোর জন্য। আমি জানি প্রত্যেক পরিবার এখন কতটা কষ্টে আছে। আমার মা-ও আমার খোঁজ না পেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন।

🤲 তাই বলছি—আল্লাহর উপর ভরসা রাখুন, বেশি বেশি দোয়া করুন। ইনশাআল্লাহ তারা জীবিত আছে এবং আমাদের কাছেই ফিরে আসবে।

৭‌ দি‌নেও খোজ মে‌লে‌নি তা‌দের

অনেক স্বপ্ন বুকে নিয়ে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিল একদল তরুণ। গত ৯ সেপ্টেম্বর রাত ১টার দিকে লিবিয়া টাইম অনুযায়ী বেনগাজি থেকে ৩৬/৩৮ জন যাত্রী নিয়ে একটি বোট যাত্রা শুরু করে। পরিকল্পনা ছিল ১২ সেপ্টেম্বর দুপুর বা রাতের কোনো সময় ইতালিতে পৌঁছাবে। কিন্তু আজ ১৬ সেপ্টেম্বর পার হয়ে গেলেও সেই বোটটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ তরুণদের অভিভাবকরা জানান, তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সন্তানদের ভাগ্যে কী ঘটেছে—তা কেউ জানেন না। পরিবারের সবার আশা ছিল, প্রবাসে গিয়ে তারা আয়-রোজগার করে সবার মুখে হাসি ফুটাবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত কোনো খোঁজ না মেলায় পরিবারের প্রতিটি সদস্য অস্থির সময় পার করছেন।

প্রতিটি মুহূর্ত কাটছে অশ্রু আর উদ্বেগে। পরিবারের সবার মনে একই প্রশ্ন—“কোথায় আছে আমাদের সন্তান? কেমন আছে তারা?”

পরিবারগুলো বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন, সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহর রহমতে যেন আমাদের সন্তানরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। 🤲

অব‌শে‌ষে সেই বন কর্মকর্তা বরখাস্ত

১৭টি বিয়ে করার অভিযোগে বরখাস্ত হলেও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন কবির হোসেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে একই বিধির ১২(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব‌রিশা‌লে সেচ্ছা‌সেবক নেতা ব‌হিস্কার

রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে থাকা বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রোকনকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে রোকনের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ বাতিল করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুর রহমান নিজাম বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই রোকনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার টরকী বন্দরের ছাগলহাট সংলগ্ন এলাকায় সরকারি সড়কের পাশে সাতটি গাছ শ্রমিক দিয়ে কাটেন রোকন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করে। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

পরবর্তীতে ১১ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক দল রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত জবাব ও সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু তার জবাব অসন্তোষজনক হওয়ায় এবং তদন্ত চলাকালীন অবস্থায় সমর্থকদের দিয়ে ক্ষমতা প্রদর্শনমূলক বিক্ষোভ মিছিল বের করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রোকনের সমর্থকরা টরকী বাসস্ট্যান্ড ও বন্দর এলাকায় প্রকাশ্যে মিছিল করে তাকে “ষড়যন্ত্রের শিকার” দাবি করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই মিছিলে স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরও অগ্রভাগে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা একে প্রশাসনকে বিভ্রান্ত করার কৌশল এবং তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দরিদ্র মেধাবীরা পাবে শিক্ষাবৃত্তিঃ আবুল কালাম আজাদ

স্বনামধন্য প্রতিষ্ঠান এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক আবুল কালাম আজাদ বলেছেন, ‘বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর লেখাপড়া অর্থের অভাবে বন্ধ হবে না। ফরম ফিলাপের টাকা দিতে না পারলে কোনো শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ হবে না। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে যথাসম্ভব সহযোগিতা করা হবে। বিনিময়ে আমাকে ভালো ফলাফল উপহার দিতে হবে। এই প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার পরিবারের লক্ষ্য। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাবুগঞ্জ ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এসময় আবুল কালাম আজাদ আরো বলেন, ‘শিক্ষার্থীদের লক্ষ্য যেন শুধু সার্টিফিকেট অর্জন আর চাকরিপ্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সবার আগে মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন ভালো মানুষ হওয়া জরুরি। যে শিক্ষার মধ্যে নৈতিকতা এবং দেশপ্রেম না থাকে সেই শিক্ষাকে কিছুতেই সুশিক্ষা বলা যায় না।’ নৈতিক শিক্ষায় সুশিক্ষিত একজন মানুষ শিক্ষিত হাজারো মানুষের চেয়ে শ্রেষ্ঠ।’ বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিমের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই ওরিয়েন্টেশন ক্লাসে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মেহেরুন্নেছা শিরিন।

সহকারী অধ্যাপক এজাজ হাসান ও শাহ আলম জহিরের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা সমাজসেবক এস.এম সফিউল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট জিয়াউল হক সুমন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহে আলম, হিতৈষী সদস্য ও চাঁদপাশা ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল আলম ফকির, অভিভাবক সদস্য ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, দাতা সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, অভিভাবক সদস্য ও বিএনপি নেতা হারুন-অর-রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন প্রমুখ।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩ বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই ওরিয়েন্টেশন ক্লাসে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এসময় নবাগত শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার হিসেবে বিনামূল্যে একাদশ শ্রেণির একসেট বইসহ শিক্ষা উপকরণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আবুল কালাম আজাদ এবং তার সহধর্মিণী গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা শিরিনসহ কলেজের গভর্নিং বডির সদস্যরা। #

অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধের শঙ্কা থাকে

অভ্যুত্থান পরবর্তীসময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে। জনগণের মালিকানা ফেরানোর সময় এখন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণখানে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত হওয়ার পর সব দাবি পূরণ করার আশ্বাস দিয়ে আমীর খসরু বলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি। দান-অনুদান নয়, নাগরিককে সক্ষম করাই লক্ষ্য। বিএনপি উন্নয়ন ও উকরে বলেও জানান তিনি।

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

0

জনপ্রিয় পাকিস্তানি চলচ্চিত্র তারকা হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে তিনি ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে।আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ‘ব্ল্যাক শাইন ফর্মুলা’। এর প্রচারণার অংশ হিসেবেই তার এ সফর।

অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে হানিয়া আমির দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। রোমান্টিক, কমেডি থেকে চরিত্রভিত্তিক সব ধরনের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

সম্প্রতি ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া। এতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে।