Home Blog Page 49

৩৫ কোটি টাকায় সচিব হয়েছেন মাহবুবুর

৩৫ কোটি টাকা ঘুষ দিয়ে বানিজ্য সচিব হয়েছেন মাহবুবুর রহমান!

গত ফেব্রুয়ারিতে ৩৫ কোটি টাকার বিনিময়ে প্রোমোশন পেয়ে বানিজ্য মন্ত্রনালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গার সচিব হন মাহবুবুর রহমান।। জুলাই আন্দোলনের পর জন্ম নেয়া একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার মাধ্যমে তিনি বানিজ্য সচিব পদ বাগিয়ে নেন!

অতিরিক্ত সচিব থেকে সচিব মর্যাদায় নিয়োগ পাওয়ার জন্য ৩৫ কোটি টাকার একটি চুক্তিও করেন মাহবুবুর রহমান!! চুক্তিপত্রে উল্লেখ ছিল, অতিরিক্ত সচিব থেকে সচিব পদে নিয়োগের জন্য পরামর্শক নিয়োগের চুক্তিপত্র। গত ১৯ ফেব্রুয়ারিতে সম্পন্ন হওয়া চুক্তিপত্রে,দেখা যায়, দপ্তর হিসেবে শিল্প/বানিজ্য/ব্যাংকিং সংক্রান্ত মন্ত্রনালয় চা মাহবুবুর রহমান।

২৫ ফেব্রুয়ারিতে মাহবুবুর রহমান বানিজ্য সচিব হিসেবে নিয়োগ পান। এই ঘটনার তথ্য প্রমাণ পাওয়ার পর কয়েকজন সাংবাদিক টাহা টুহা খেয়ে আর নিউজ করেনি। একুশে টিভি নিউজ রেডি করেও ছাড়েনি।

শেখ হাসিনার সময়ে চরম দুর্নীতি হতো! এখন অতিরিক্ত সচিব থেকে সচিব পদে নিয়োগ পেতে করা হচ্ছে ঘুষের চুক্তিনামা। এ ব্যাপারে মাহবুবুর রহমানকে প্রশ্ন করা হলে,তিনি জানিয়েছেন,তিনি কিছু জানেন না। সরকার তাকে পদোন্নতি দিয়েছে।

সুত্র : জাওয়াত নির্ঝর

গাজীপু‌রে আবারও সাংবা‌দিক‌কে হত‌্যা‌চেস্টা

আবা‌রো সাংবা‌দিক‌কে কু‌পি‌য়ে হত‌্যার‌ চেস্টা চা‌লি‌য়ে‌ছে সন্ত্রাসীরা ।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাংবাদিক জাকারিয়া আল-মামুনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ । সেই সাথে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মায়ের অপমানের প্রতিশোধ হয়‌তো বি‌দেশে পড়া‌লেখা

২০২৩ সালের ২১শে সেপ্টেম্বর। সেদিন ছিল আমার জন্মদিন। মা গিয়েছিলেন কলেজে আমার সেশন ফি কিছুটা কমানোর অনুরোধ নিয়ে, কারণ তখন আমরা আর্থিক সংকটে ছিলাম। আমার মা একজন হৃদরোগী। আমার চোখের সামনেই দুজন শিক্ষক মাকে নির্দয়ভাবে অপমান করলেন। সেদিন মা অনেক কেঁদেছিলেন।

মা হঠাৎ বলেছিলেন, “আমার খুব ইচ্ছা, আমার ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো।”

উত্তরে মাকে বলা হয়েছিল, “আপনার ছেলের কি সেই যোগ্যতা আছে? ইংরেজিতে তো টেনেটুনে পাস করে।”

আরও অনেক কথা বলা হয়েছিল আমার সম্পর্কে, যার ৮০ ভাগই ছিল মিথ্যা অপবাদ। সেদিন কাঁদতে কাঁদতে মা কলেজ থেকে বেরিয়ে এসেছিলেন।

নিজের কাছে সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, আগামী দুই জন্মদিনের আগেই আমি যেভাবেই হোক, নিজের সর্বস্ব দিয়ে বিদেশে পড়াশোনা করার যোগ্যতা অর্জন করব। যে করিডর দিয়ে আমার মা সেদিন চোখের পানি ফেলতে ফেলতে বেরিয়েছিলেন, আগামী দুই বছরের মধ্যে সেই করিডর দিয়েই আমি মাকে মিষ্টি নিয়ে হাঁটাবো—আমার সাফল্যের মিষ্টি।

আলহামদুলিল্লাহ, আজ আমি অস্ট্রেলিয়াতে স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছি। সারা বিশ্বে ১১টি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছি। হয়েছি IDEATHON-2025 এর চ্যাম্পিয়ন। IELTS-এ পেয়েছি ৭ এবং PTE-তে পেয়েছি ৭০। অথচ আমি একসময় রিডিং এ ৩.৫ থেকে ৪.০ পেতাম। আমি হাল ছাড়িনি। মনে প্রচন্ড জেদ ছিলো। ধন্যবাদ IELTS Bangladesh, Rimon IELTS, Banglay IELTS.

হ্যাঁ, আজ আমি পেরেছি আমার মায়ের অপমানের প্রতিশোধ নিতে। যারা মাকে সেদিন বলেছিল, “আপনার ছেলে একটা অপদার্থ,” “ছেলেকে কলেজে না দিয়ে সার্কাসের জোকার বানাতেন,” “নাহলে ছোটবেলায় নুন খাইয়ে মেরে ফেলতেন,”—আজ তারাই মাকে বলছে, “আপনি একজন রত্নগর্ভা।”

হ্যাঁ, আজ আমি জিতেছি। জিতে গেছে আমার মা।

ইনশাআল্লাহ এই মাসেই চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে। দেখা হবে অন্য কোন বিজয়ে।

কপি

নুর‌কে দেখ‌তে নব নির্বা‌চিত ভি‌পি জিএস

0

রাস্রীয় সন্ত্রা‌সের হামলায় আহত হাসপাতা‌লে ভর্তি ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে সা‌বেক ভি‌পি ও গণঅ‌ধিকার প‌রিষদ সভাপ‌তি নুরুল হক নুর’কে ঢাকা মেডিকেলে দেখতে যান সদ‌্য অনু‌ষ্ঠিত অক্সফোর্টখ‌্যাত ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের নব নির্বাচিত ভিপি আবু সা‌দিক সা‌দিক কা‌য়েম ও জিএস। এস এম ফরহাদ হোসেন সহ নেতৃবৃন্দ ।

শেখ মজিবুর রহমন আর নেই

0

গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদের সচিব মাদারীপুর জেলার ডাসার উপজেলার মাইজপাড়া গ্রামের কৃতি সন্তান শেখ মজিবুর রহমান আজ ০৯/০৯/ ২০২৫ ভোর রাত ৪.৩০ মিনিটে ঢাকা স্কয়ার হসপিটালে লাইভ সার্পোট অবস্হায় ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।

ঢাবিতে জামায়াত- শিবিরের এত ভোট কোথা থেকে আসলো? – – মির্জা আব্বাস

0

‘ঢাবিতে জামায়াত- শিবিরের এত ভোট কোথা থেকে আসলো?

তলে তলে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে জামায়াত। যাইহোক বিজয়ীদের আমি অভিনন্দন জানাই’
_______মির্জা আব্বাস।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের দ্যা কিং অব চিটাগং ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।

ক‌বিতা তু‌মি আর আমি

0

বৃষ্টি পড়ছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমিও,
তবু শুকনো ছিল তোমার চোখ—কেঁদেছিলাম শুধু আমি।

দামি খাবার আর মানুষের স্বাদে ব্যস্ত ছিলে তুমি,
আমি ডুবে ছিলাম নিজের চোখের বিষাক্ত জলে।

খোঁজ নাওনি একবারও, ফিরে তাকাওনি কোনোদিন,
একটিবারও ভাবোনি—কেমন আছি আমি?

শোক সংবাদ: বীরমু‌ক্তি‌যোদ্ধা সিরাজ আকন আর নেই

0

বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদারীপুরের কালকিনি উপজেলার চরপালরদী আকন বাড়ির কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম আকন আজ সকাল ১০টায় ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার বড় ছেলে শাওন বর্তমানে আমেরিকা প্রবাসী।


মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর মসজিদুল ফিরদাউস কমপ্লেক্স, মিরপুর-২ এ। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব নূরানী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে। পরবর্তীতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভু‌মিধস বিজয় শিবি‌রের পূর্ণ প‌্যা‌নেল জয়ী

0

ডাকসু’র নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস এসএম ফরহাদ ও এজিএস মুহা. মহিউদ্দীন খান

বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে ছাত্রদ‌লের প্রার্থী‌দের পরা‌জিত ক‌রে ভু‌মি ধস বিজয় অর্জণ ক‌রে বাংলা‌দেশ ছাত্র শি‌বির ।

বি‌ভিন্ন সংগঠ‌নের পক্ষ থে‌কে বিজয়ী‌দের‌কে অভিনন্দন জানা‌নো হয় ।

না‌টো‌রে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলেন স্ত্রী

0

জেলা প্রতিনি‌ধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক ধুমধামে বিয়ে করে স্ত্রী মোরশেদা আক্তার (২০) কে বাড়িতে নিয়ে আসেন। এ রাতে বাসরঘরে অবস্থান করেন এই নবদম্পতি। এরই একপর্যায়ে ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সামাজিকভাবে পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলেন। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। এসময় নজরুলের আর্তচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধূ তার স্বামীর পুরুয়াঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।