Home Blog Page 50

রাত‌ পোহা‌লেই ডাকসু নির্বাচন উৎকন্ঠা উৎসব

0

রাত পোহালে ডাকসুর ভোট, মধ্যরাতেও ক্যাম্পাসে উৎসবের আমেজ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের আগের রাতে টিএসসিতে বসে জয়–পরাজয়ের হিসাব–নিকাশ করছেন শিক্ষার্থীরা। সোমবার দিবাগত মধ্যরাতের চিত্র

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের আগের রাতে টিএসসিতে বসে জয়–পরাজয়ের হিসাব–নিকাশ করছেন শিক্ষার্থীরা। সোমবার দিবাগত মধ্যরাতের চিত্রছবি: প্রথম আলো
রাত পোহালেই ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও হল সংসদ নির্বাচন। ডাকসুতে কে হবেন ভিপি (সহসভাপতি), কে হবেন জিএস (সাধারণ সম্পাদক) বা এজিএস (সহসাধারণ সম্পাদক) আবার হল সংসদগুলোতে কারা এগিয়ে আছেন, তা নিয়ে আগের রাতে চলছে কড়া হিসাব–নিকেশ। এর মধ্যে একদল শিক্ষার্থী সারা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। ডাকসু নির্বাচনের আমেজ কেমন, সেটি বোঝার চেষ্টা করছেন। সব মিলিয়ে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।

সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসব জায়গায় পুলিশের পাশাপাশি আছেন বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা। প্রবেশমুখে অবস্থান ছাড়াও পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছে পুলিশ। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

টিএসসি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এ ছাড়া ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট নিয়োজিত রয়েছে ক্যাম্পাসে।

সুত্র প্রথমআলো

পদত্যাগ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

0

পদত্যাগ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী !!

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।

বাংলাদেশে নয়, তবে তা নেপালে।

সোমবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন।

নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। আজ সোমবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগপত্র দেন।

সোমবার সন্ধ্যার ওই বৈঠক উপস্থিত ছিলেন এমন একজন মন্ত্রী জানান, বিক্ষোভে ১৯ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় নৈতিক কারণে রমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

বরিশা‌লের সাংবা‌দিক তুষার মারা গে‌ছে

0

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছুক্ষণ আগে তুষারের মৃত্যুর খবর পাওয়া‌ গে‌ছে। মেনে নেওয়া সত্যিই কঠিন।

সাংবা‌দিক আরিফি‌ন তুষা‌রের মৃত‌্যুর সংবাদ শু‌নে ধম‌কে গে‌ছে গোটা ব‌রিশা‌লের সাংবা‌দিক সমাজ ।

বগুড়ার সেই ঘটনার খু‌নি রা‌কিব গ্রেফতার

ঘুমন্ত অবস্থায় শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা!

মানুষ কতটা নিষ্ঠুর ও অমানবিক হতে পারে—ঘটনার ভিডিও ফুটেজ দেখলেই তা অনুভব করা যায়।

মাত্র ১৫–২০ সেকেন্ডের মধ্যে ভয়াবহ হামলায় প্রাণ হারান বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল হোসেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমন্ত ইকবালের কক্ষে ঢুকে অভিযুক্ত রাকিবুল এলোপাতাড়ি হাতুড়ির আঘাত করে। ভিকটিম একবারও ঘুম থেকে জেগে উঠতে পারেননি। দৃশ্যটি যেন কোনো ভৌতিক চলচ্চিত্রের দৃশ্য, অথচ এটি নির্মম বাস্তবতা।

তবে ২৪ ঘণ্টা না যেতেই ডিবির অভিযানে আসামিকে গ্রেফতার করা হয় এবং সিসিটিভি ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়।

এখন প্রশ্ন—সমাজে এমন নৃশংসতা কেন বাড়ছে? এর পেছনে আসল কারণগুলো কী হতে পারে?

ইতা‌লির ব‌রিশাল স‌মি‌তির ক‌মি‌টি করা প্রসং‌গে

0

ইতা‌লির “বরিশাল সমিতির নির্বাচন” ব্যালটের মাধ্যমে হওয়াই উচিত ছিল। কারণ ! প্রার্থী ছিলেন অনেকজন। সবাই মিলে বসে কমিটি গঠন করার চেয়ে গোপন ব্যালটে নির্বাচন হলে তা আরও ভালো হতো। এতে যেমন গণতন্ত্রের মর্যাদা রক্ষা পেত, তেমনি সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হতো। কো‌নো প্রকার প্রশ্ন কোন্দল বিরাগ বা মনমা‌লিণ‌্য দেখা যে‌তো না ।

ব‌্যাল‌টের মাধ‌্যমে ভোট হ‌লে প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেতেন, উৎসবমুখর আবহ তৈরি হতো। ভোট চাইতে গিয়ে সবাই একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারতেন, যা সংগঠনকে আরও শক্তিশালী করত।

আলোচনার ভি‌ত্তি‌তে আং‌শিক ক‌মি‌টি উপহার দেয়ায় একটি প‌ক্ষের ম‌ধ্যে কিন্তু মনমা‌লিণ‌্য আচ কর‌তে দেখা গে‌ছে ! জন সমর্থনহীন ও প‌কেট ক‌মি‌টি ব‌লেও অ‌ভি‌হিত করা হ‌য়ে‌ছে এই ক‌মি‌টি‌কে !! এর মা‌নে এই ক‌মি‌টি করা থে‌কে কোন্দ‌লেও রুপ নি‌তে পা‌রে ! হয় তো ! ত‌বে আশা ক‌রি এমনটা কেউ না ক‌রে ।
আগামী‌তে ব‌রিশাল স‌মি‌তির মুরু‌ব্বিগন ও উপ‌দেষ্টা প‌রিষদ এর যথার্ত মূল‌্যায়ন কর‌বেন ব‌লে বিশ্বাস রাখ‌ছি।

সক‌লে মি‌লে মি‌শে থাকাটাই কাম‌্য ।
সক‌লের পথচলা হোক সুন্দর ও মসৃন ।
সবার জন‌্য শুভ কামনা ।

ঝালকাঠীর প্রবীন সাংবা‌দিক খ‌লিল”র ইন্তেকাল

0

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি, দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান আজ সকাল ৯.৫০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।

তিনি গত ২০ আগস্ট ব্রেইন স্ট্রোক করে ঢাকাস্থ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইতা‌লি‌তে ব‌রিশাল স‌মি‌তির ক‌মি‌টি গঠন, স্বপন সভাপ‌তি ,ইলিয়াস সস্পাদক

0

বরিশাল জেলা সমিতি ইতালির আংশিক কমিটি ঘোষণা
স্বপন হাওলাদার সভাপতি, ইলিয়াস মল্লিক সাধারণ সম্পাদক মনোনীত

ইতালির রোমে অনুষ্ঠিত বরিশাল জেলা সমিতির আহ্বায়ক কমিটির সভায় দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে কার্যকরী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় রাজধানী রোমের মন্তানিওলা খান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মজিবুর রহমান সিকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনিচুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন—বরিশাল বিভাগ যুব সমিতি ইতালির সাবেক সভাপতি মেহেদি হাসান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও রাজনীতিক হেলাল উদ্দিন, নাসিম হোসেন, বরিশাল জেলা সমিতি ইতালির সাবেক সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, খান রিপন, আলি আযম, ইলিয়াস মল্লিক, জুয়েলসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাতেন, মিঠু হাওলাদার, আল মামুন, মনির হোসেন, সারোয়ার সরদার, সুমন হক, আলমগীর হোসেন, নান্নু মিয়াসহ অনেকেই।

সভায় উপস্থিত সদস্যরা একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। পরিশেষে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে স্বপন হাওলাদারকে সভাপতি এবং ইলিয়াস মল্লিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে বরিশাল জেলার ১০টি উপজেলার ইতালি প্রবাসীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ব‌রিশা‌লে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার সুবিধাভোগী নারীদের মধ্যে নতুন কার্ড ও দুই মাসের চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্যসহ স্থানীয় কর্মকর্তারা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন জানান, দুই বছর মেয়াদী এ কর্মসূচির আওতায় উপজেলার সাত ইউনিয়নের মোট ২,৬১১ জন নারী ভিডব্লিউবি কার্ড পেয়েছেন। প্রতিজন নারীকে দুই মাসের জন্য ৬০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।

তিনি জানান, ইউনিয়নভিত্তিক কার্ডধারীর সংখ্যা হলো—মাহিলাড়া ৩৩৫, বাটাজোর ৩৮০, সরিকল ৩৯৬, নলচিড়া ৩৭৫, বার্থী ৪৪০, খাঞ্জাপুর ৩৮৫ এবং চাঁদশী ইউনিয়নে ৩০০ জন।

সরকারের নির্দেশনা অনুযায়ী অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিজন সুবিধাভোগী নারীকে প্রতি মাসে চাল গ্রহণের সময় সঞ্চয় বাবদ ২২০ টাকা জমা দিতে হবে।

দুই বছর শেষে সঞ্চিত অর্থ সুবিধাভোগীদের ফেরত দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

কলামিষ্ট বদরুদ্দীন উমর আর নেই

0

দেশের প্রখ্যাত সমাজচিন্তক, প্রবীণ রাজনীতিক,কলামিষ্ট, গবেষক, সম্পাদক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ অসুস্থ অবস্থায় বাসা থেকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে আনার পর সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

বদরুদ্দীন উমর বামপন্থি রাজনীতিবিদ ও তাত্ত্বিক। রাজনৈতিক পরিচয় ছাড়িয়ে তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রয়োজনের সময় তিনি দক্ষতার সঙ্গে বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করন। ২০২৫ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।

বদরুদ্দীন উমরের গবেষণামূলক কাজের মধ্যে রয়েছে ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ (তিন খণ্ডে), ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’, ‘পূর্ব পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি’, ‘বাঙালীর সমাজ ও সংস্কৃতির রূপান্তর’, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ’ এবং ‘চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক’।

বদরুদ্দীন উমরের পিতা আবুল হাশিম ছিলেন এই অঞ্চলে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, তিনি অখণ্ড বাংলার পক্ষে কাজ করেছেন, মুসলিম লীগের প্রগতিশীল অংশের নেতা হিসেবে তার খ্যাতি ছিল। নানা অনিশ্চয়তায় ১৯৫০ সালে তারা ঢাকায় চলে আসতে বাধ্য হন। ১৯৫২ সালে সেই ভাষা-আন্দোলনে তার পিতা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল,বরেণ্য আইনজীবী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের পিতা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ প্রমুখ সতীর্থ ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। আজীবন তিনি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা ও অসত্য ইতিহাসবিকৃতির বিরুদ্ধে তার লেখনী ছিলো শাণিত। ভণ্ডামি ও কূপমন্ডুকতার বিরুদ্ধে ছিলেন আজীবন। তিনি শাসকের সব শোষণ- বঞ্চনা ও রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী জমানায়ও তিনি সত্য উচ্চারণে কখনো কুন্ঠিত হননি।কারো কাছে কখনো বিক্রি হননি। ঘুরেননি অর্থবিত্তের পেছনে।তাঁর মৃত্যুতে একটি যুগের সমাপ্তি ঘটলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা প্রকল্পে কিছুদিন কাজ করার পর ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে দর্শন বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন। এর কিছুদিনের মধ্যেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগ দেন। ১৯৫৯ সালে তিনি পাকিস্তান সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ড যান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজে ভর্তি হন। সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও অর্থশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন এবং দেশে ফিরে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ খোলা হয় এবং দায়িত্বপ্রাপ্ত হয়ে উমর দর্শন বিভাগ ছেড়ে এই বিভাগ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন। একপর্যায়ে ১৯৬৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে সরাসরি বিপ্লবী রাজনীতিতে যুক্ত হন।

১৯৭০ সালের ফেব্রুয়ারি থেকে ’৭১ সালের মার্চ পর্যন্ত পার্টির মুখপত্র গণশক্তি সম্পাদনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পার্টির লাইনের বিরোধিতা করে পার্টিতে পরপর দুটি দলিল প্রদান করেন। ডিসেম্বরে মতাদর্শিক কারণে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (ইপিসিপি) থেকে পদত্যাগ করেন। এরপর থেকে কমিউনিস্ট ভাবাদর্শের প্রসার ও নেতৃত্ব গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন। তিনি বাঙলাদেশ লেখক শিবির, বাংলাদেশ কৃষক ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, গণতান্ত্রিক বিপ্লবী জোট প্রভৃতি সংগঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেছেন।

‘আমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে ১৯৩১ সালের ২০ ডিসেম্বর, রোববার, দুপুর দুটোয়।’ নিজের জন্ম সম্পর্কে ‘আমার জীবন’ গ্রন্থের ভূমিকায় এভাবেই লিখেছিলেন বদরুদ্দীন উমর।

চলতি বছর লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরসহ ৮ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার। তবে বদরুদ্দীন উমর পুরস্কারটি ফিরিয়ে দেন।
আমি এই মহান দেশ প্রেমিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

বারিধারা থে‌কে মাদকসহ সে‌লিম প্রধান গ্রেফতার

রাজধানীর বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আজ শনিবার ভোর ৪টায় তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন।

তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে বের হন।

পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানান, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।