সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো মব বা বেআইনি পরিস্থিতির মুখে পড়তে হবে না; বরং তিনি আইনের আওতায় পুরোপুরি ন্যায়বিচারের মুখোমুখি হবেন। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের মব বা বিচারবহির্ভূত পরিস্থিতি সৃষ্টি হবে না। তিনি আইনের প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায়বিচারের সম্মুখীন হবেন।



