শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত

নারায়ণগঞ্জের বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:৫৪ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৫:৫৪ পিএম
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত

নারায়ণগঞ্জের বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আজ বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫) ও তার চার বছর বয়সী ছেলে বিপুল। শফিকুল ইটভাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই শফিউল আলম বলেন, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ও তার ছেলে বিপুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ