বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ধর্ম ও জীবন
  3. /রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই
ধর্ম ও জীবন

রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই

রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম·সর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই

রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত। সাধারণত রিজিক সম্পর্কে আমরা ধারণা করি, তা শুধু খাদ্যসামগ্রী আর সম্পদ; তবে সেটি সমীচীন নয়। বরং রিজিক হচ্ছে আমাদের জীবনোপকরণের যাবতীয় সবকিছু।

রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কর্তৃক নির্ধারিত। এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ মাজিদে ইরশাদ হচ্ছে, ‘পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই (উল্লেখ) এক সুবিন্যস্ত কিতাবে (লওহে মাহফুজে) রয়েছে।’ (সুরা হুদ : ৬) অপর আয়াতে কারিমায় আল্লাহতায়ালা রিজিক নিয়ে আশ্বস্ত করে বলছেন, ‘আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু।

এখন কথা হচ্ছে, আমরা সাধারণত ধারণা করি যে আমি যদি অমুক কাজটি না করতাম, অমুক ব্যক্তির কাছে ভরসা না করতাম বা অমুক লোকটি আমার জীবনে যদি না থাকত, তাহলে হয়তো আমি চলতে পারতাম না, আমার ভালো থাকায় বাধা-বিঘ্নতা সৃষ্টি হতো অথবা ভালো থাকতে পারতাম না, ভালো-মন্দ খেতে কিংবা পড়তে পারতাম না; এটি নিছক ভুল ধারণা ছাড়া কিছু নয়।

আমরা সামান্য বিষয় নিয়ে হতাশায় ডুবে যাই, ভেঙে পড়ি—এটি নিছকই শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছু নয়। মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিক কমবেশি হয়। এটি আল্লাহতায়ালার পক্ষ থেকে স্রেফ পরীক্ষা। মহান রব আমাদের জানান দিচ্ছেন, ‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। (তবে এমন পরিস্থিতিতে ধৈর্যধারণ করতে হবে) তুমি ধৈর্যশীলদের (জান্নাতের) সুসংবাদ দাও।

পার্থিব জীবনে পরিস্থিতি ও অবস্থার ওপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে বেশ চিন্তিত থাকে। কিন্তু আল্লাহতায়ালা রিজিক নিয়ে চিন্তা-টেনশন না করতে অভয়বাণী শুনিয়েছেন। ইরশাদ হচ্ছে, ‘এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন, যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট।

আমার-আপনার রিজিক আমাদের কাছে সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক উৎস থেকে পৌঁছে যাবে আল্লাহতায়ালার নির্দেশ মোতাবেক। আমাদের জন্য এর চেয়ে বড় নিয়ামত কী হতে পারে, যেখানে আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা সমস্ত সৃষ্টির ভাগ্যলিপি লিখে রেখেছেন, আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে, তখন আল্লাহর আরশ ছিল পানির ওপর।

এবার ইমাম শাফিঈ (রহ.)-এর একটি উদ্ধৃতি তুলে ধরা যাক। তিনি বলেছেন, ‘যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে, আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।’ তাই রিজিক নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

সুতরাং আসুন, রিজিক নিয়ে চিন্তিত না হই এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ভরসা করি রবের ওপর; যিনি আমাদের রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সেই তাওফিক দান করুন, আমিন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন

১ মাস আগে
নোয়াখালীতে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া যুবকের লাশ পুকুরপাড়ে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার

নোয়াখালীতে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া যুবকের লাশ পুকুরপাড়ে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার

১ মাস আগে
কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল

কী ছিল সেই স্ট্যাটাসে, যে কারণে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল

১ মাস আগে
খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

১ মাস আগে
পাওনাদারকে খুঁজে না পেলে কীভাবে ঋণ শোধ করবেন, ইসলাম কী বলে

পাওনাদারকে খুঁজে না পেলে কীভাবে ঋণ শোধ করবেন, ইসলাম কী বলে

১ মাস আগে
হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

১ মাস আগে
পূর্ববর্তী সংবাদ

ইসলামি বিধানে মব জাস্টিস

পরবর্তী সংবাদ

বগুড়ার বড় মসজিদ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM