বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, পানি ও পড়ে যাওয়ার ক্ষতি থেকে সুরক্ষা এবং দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে ডিভাইসটি আনা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রিয়েলমির তথ্যমতে, আসন্ন সি-সিরিজ স্মার্টফোনে বড় ধারণক্ষমতার ব্যাটারির পাশাপাশি পানি ও পড়ে যাওয়ার ক্ষতি প্রতিরোধী প্রযুক্তি থাকবে। ডিভাইসটিতে আইপি৬৯-প্রো রেটিং থাকার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে দৈনন্দিন ব্যবহারে পানি পড়া বা বৃষ্টির মতো পরিস্থিতিতে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে বলে দাবি করা হচ্ছে।
ব্যাটারি সক্ষমতার দিক থেকেও ডিভাইসটিতে দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা রাখার কথা বলা হয়েছে। রিয়েলমি জানিয়েছে, আসন্ন স্মার্টফোনে ৭ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকবে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পরও ব্যাটারির কার্যক্ষমতা ধরে রাখার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণ ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে ডিভাইসটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রিয়েলমি। পড়াশোনা, যোগাযোগ, বিনোদন, গেমিংসহ প্রতিদিনের বিভিন্ন কাজে স্মার্টফোনটির ব্যবহার উপযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নির্মাণ ও ব্যাটারি হেলথের সমন্বয়ে নতুন সি-সিরিজ স্মার্টফোনটি অল-রাউন্ড ব্যবহারের উপযোগী হবে। ডিভাইসটির দাম, বাজারে আসার সময় ও অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে।



