শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

তথ্যপ্রযুক্তি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৪:৫৫ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৪:৫৫ পিএম
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের মধ্য দিয়ে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে সিলেটের গোলাপগঞ্জে ৩৯৯তম উপজেলায় সংযোগ পৌঁছে দেয় আম্বার আইটি। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে আম্বার আইটি। উপজেলা পর্যায়ে সংযোগ সম্প্রসারণের এই উদ্যোগের মাধ্যমে জেলা শহরের বাইরে আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

আম্বার আইটি জানায়, চলতি নভেম্বর মাসের মধ্যে মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় নেটওয়ার্ক সংযোগ পৌঁছে যাবে। পর্যায়ক্রমে নতুন নতুন উপজেলায় অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সেবার আওতা বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহকসেবার পরিধি বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে আমরা দেশের ৪০০টি উপজেলায় আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পেরেছি। আগামী বছরের জুনের মধ্যে ৫০০টি উপজেলায় সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চল- সব জায়গার মানুষ যেন সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আসেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ১০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল রংপুর বিভাগের সৈয়দপুর, ২০০তম উপজেলা ছিল ময়মনসিংহের হালুয়াঘাট এবং ৩০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল ভোলার (বরিশাল বিভাগ) চরফ্যাশন উপজেলা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ