মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম
তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

কুমিল্লার স্কুলছাত্রী আলোচিত জান্নাতুন তাজমীন (১৫) ধর্ষণ ও হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাজমীন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। তার দাবি, রাজুই নিহত তাজমীনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন। তাকে কুমিল্লার মামলায় আসামি দেখানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

আটকের আগে এক গণমাধ্যমের কাছে তানজীমের সঙ্গে সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন রাজু। তিনি জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমীনের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছানোর পর তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমীন একা কুমিল্লার উদ্দেশে রওয়ানা দেয় এবং পথেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ