সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম
হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলাম জয় হত্যার বিচার ও জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা।

রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে নেত্রকোনার জারিয়া স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বলাকা এক্সপ্রেস’ লোকাল ট্রেনটির চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বলাকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টঙ্গী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এ সময় রফিকুল ইসলাম জয়ের স্বজন ও স্থানীয় ব্যাংকের মাঠ বস্তির শতাধিক বিক্ষুব্ধ বাসিন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিয়ে জয় হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ট্রেনটি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিক্ষোভের কারণে ১০ মিনিট বিলম্বে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, যুবক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা ট্রেনটি ঘিরে বিক্ষোভ করায় নির্ধারিত সময়ের চেয়ে ১০ মিনিট বিলম্বে ট্রেনটি স্টেশন ছেড়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নূর আলম হোসেন বলেন, ট্রেনটি স্টেশনে থামার পর বিক্ষুব্ধরা রেললাইনের ওপর গিয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টায় টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলাম জয়কে (২৩) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে রাত পৌনে ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের কালভার্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ