সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১:০১ এএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১:০১ এএম
ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে বাবার স্বীকৃতি এবং বাবার সম্পত্তির ওয়ারিশের পূর্ণ অধিকার দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

রোববার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী জানা যায়, ২০১৮ সালে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক ও নির্যাতন চালান ফারুক। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুক পালিয়ে যান। এ ঘটনায় ২০১৮ সালের ৯ নভেম্বর ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, এ রায়ে প্রসিকিউশন পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আদালত নির্দেশ দিয়েছেন, ২১ বছর বয়স পর্যন্ত ওই শিশুর ভরণপোষণ রাষ্ট্র বহন করবে এবং সে আসামির বৈধ সন্তান হিসেবে সমস্ত সম্পত্তি ও ওয়ারিশের পূর্ণ অধিকার পাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ