বাঁশখালীতে ৫০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী শ্রীরাম মহাজন পাড়ার ৮নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- শান্তা দেব (২৮) ও তার স্বামী অপরূপ দেব। আশুতোষ দেব ছেলে অপরূপ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার দক্ষিণ জলদি এলাকার বাসিন্দা শান্তা দেব ও অপরূপ বসতঘরে তল্লাশি করে ৫০লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়। এ সময় স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়।



